এক্সপ্লোর

Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

এই প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নিমাণের উদ্দেশে যায় মঙ্গলবার।   

হিন্দোল দে, পার্থপ্রতিম ঘোষ , কলকাতা : বারুইপুরকাণ্ডে চাঞ্চল্যকর মোড় ! নাবালিকাকে অকথ্য যৌন নির্যাতন ও খুনের ঘটনায় আগেই গ্রেফতার করা হল আনন্দ সর্দার, দিবাকর সর্দার ও প্রভাস মণ্ডলকে।  তার মধ্যে এনকাউন্টারে মৃত্য়ু হয়েছে প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে খবর, এই প্রভাসই প্রথম অকথ্য নির্যাতন করে নাবালিকাকে বস্তাবন্দি করে জলে ফেলে দেওয়ার স্বীকার করে । এই প্রভাসকে নিয়ে ঘটনাস্থলে ঘটনার পুনর্নিমাণের উদ্দেশে যায় মঙ্গলবার।   

এনকাউন্টারে মৃত্য়ু হয় বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন-খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার রাত ১২টা ৪৫ নাগাদ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল বারুইপুর থানা। অভিযোগ, সেই সময় সে বারবার অস্বীকার করছিল তার অপরাধে যুক্ত থাকার কথা। এরপর পুলিশের থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। সূত্রের দাবি, পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে প্রভাস মণ্ডল। পাল্টা গুলিতে জখম হয় অভিযুক্ত। বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পরীক্ষা করে।  অভিযুক্ত প্রভাস মণ্ডলকে তখনই পরীক্ষা করে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।  

পুলিশ সূত্রে দাবি, মঙ্গলবার গভীর রাতে, পুনর্নির্মাণের জন্য প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে যান তদন্তকারী আধিকারিক-সহ ৯-১০ জন পুলিশ কর্মী। অভিযোগ, আচমকা এক পুলিশ কর্মীর থেকে সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয় প্রভাস মণ্ডল। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও ছোড়ে সে। পুলিশ সূত্রে দাবি, তাঁদের দিকে বন্দুক তাক করে পালানোর চেষ্টা করে প্রভাস। এরপরই আত্মরক্ষা করতে পাল্টা গুলি চালায় পুলিশ। সূত্রের খবর, দু রাউন্ড গুলি ছোড়া হয়। প্রভাস মণ্ডলের বুকের নীচের দিকে এবং পেটে গুলি লাগে।

বারুইপুরের ঘটনার তদন্তে সামনে এসেছে স্থানীয় একটি দোকানের CCTV ফুটেজ। যেখানে কয়েক মিনিটের মধ্য়ে, একাধিকবার যাতায়াত করতে দেখা যায় ধৃত প্রভাস মণ্ডলকে। প্রথম ফুটেজে দেখা যাচ্ছে, এক ব্য়ক্তির সঙ্গে জয়নগরের দিক থেকে বারুইপুরের দিকে যাচ্ছে ধৃত অভিযুক্ত প্রভাস মণ্ডল। ১ মিনিট পর, রাস্তার উল্টো ফুট ধরে, ১২ বছরের নাবালিকাকে ফলো করে, বারুইপুরের দিক থেকে জয়নগরের দিকে যাচ্ছে অভিযুক্ত প্রভাস।
পরমুহূর্তেই প্রভাস মণ্ডল নাবালিকার সঙ্গেই হেঁটে ফিরতে দেখা যায় তাকে। 
 
এর পাশাপাশি গণপিটুনি ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।              

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
DA Hike Update: ২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
২০ শতাংশ ডিএ সমেত পুজোর মাসে কবে পাবেন বেতন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

Paper Leak News | 'নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দেওয়া উচিত নিট প্রশ্নফাঁসে বিল আনার জন্য', সংসদে আক্রমণ পিএমও-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের
NEET-Delhi Protest News | ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, আপনারা পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?
NEET Protest News | সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার | ABP ANANDA LIVE
Japan Earthquake News | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১
NEET Protest News | নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget