এক্সপ্লোর

Baruipur News: ফের রণক্ষেত্র বারুইপুর! ফুটবল ম্যাচে 'হারের বদলা নিতে নৃশংস খুন' কিশোরকে

Baruipur Murder: ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে বারুইপুরে ১৭ বছরের দশম শ্রেণির ছাত্র প্রসেনজিৎ বিশ্বাসকে কুপিয়ে খুনের অভিযোগ।

রঞ্জিত সাউ, হিন্দোল দে, বারুইপুর : ফের অগ্নিগর্ভ বারুইপুর। এবার এক্কেবারে অন্য একটি ঘটনায় ভয়ঙ্কর হয়ে উঠল পরিস্থিতি।  ফুটবল খেলা ঘিরে ঝামেলা, আর তারপর নাবালককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। উঠল মারাত্মক অভিযোগ। 

স্থানীয় সূত্রে দাবি, শুক্রবার বারুইপুরে ফুলতলা এলাকায় একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে দুই দলের মধ্য়ে বচসা হয়। দাবি, সোমবার বিজয়ী দলের ২ জনকে মীমাংসার কথা বলে ডাকেন পরাজিত দলের সদস্য়দের কয়েকজন। সেখানেই দুপক্ষের মধ্য়ে বচসা শুরু হয়। অভিযোগ, জয়ী দলের এক খেলোয়াড়কে ছুরি দিয়ে কোপানো হয়। এরপর নাবালককে উদ্ধার করে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে নাবালকের মৃত্য়ুর খবর ছড়িয়ে পড়তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। অভিযুক্ত সন্দেহে তিনজনকে ধরে নিয়ে আসে বিক্ষুব্ধরা। খবর পেয়ে হাসপাতাল চত্বর থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালেরই পুলিশ ক্য়াম্পে নিয়ে যায় পুলিশ। তাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশ ক্য়াম্পে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জ করতে হয় তাঁদের।  শেষ পাওয়া খবর অনুসারে, অভিযোগের পরই ৫ অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন প্রেসিডেন্সি রেঞ্জের IG কঙ্করপ্রসাদ বারুই । 

বুকে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যক্ষদর্শীদের দাবি, কথাকাটাকাটির মধ্যেই অভিযুক্তরা আচমকা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। কিশোরের বুকে গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে গেলে তার বন্ধুকেও মারধর করা হয় বলে অভিযোগ। সেই কিশোরও গুরুতর আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎ মাটিতে লুটিয়ে পড়ে।

হাসপাতাল চত্বরে তুমুল উত্তেজনা

কিশোরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বরে ভিড় জমাতে শুরু করেন পরিবারের সদস্য, আত্মীয় এবং এলাকার বাসিন্দারা। অভিযুক্তরা হাসপাতাল চত্বরে থাকা পুলিশ কিয়স্কে আশ্রয় নিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের তাদের হাতে তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে তিন অভিযুক্তকে সেখান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এবং গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে বারবার শিরোনামে এসেছে বারুইপুর। এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে দশম শ্রেণির এক ছাত্রকে খুনের অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়াল এলাকায়। পুলিশ ঘটনার নেপথ্যে পুরনো বিবাদ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More

সেরা শিরোনাম

Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
CM Suvendu Adhikari:“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ?
“আবাসের বেআইনি টাকা ফেরৎ দিন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, 'ভেরিফিকেশনে এই ৫৭ হাজার ভুয়ো প্রাপকের খোঁজ', কবের মধ্যে ফেরাতে হবে টাকা ? "প্রয়োজন হলে.."

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget