এক্সপ্লোর

Amarnath Disaster: বাড়ি ফিরল অমরনাথ-বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ, হুইল চেয়ারে ফিরলেন মা

ভোর সাড়ে ৪টে নাগাদ বাড়িতে পৌঁছয় বর্ষার দেহ। হাজির ছিলেন আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। এর পর বারুইপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস।

সুকান্ত মুখোপাধ্যায়, বারুইপুর: রাজ্যে ফিরল অমরনাথ-বিপর্যয়ে (Amarnath Disaster) মৃত বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ। গতকাল রাত দেড়টা নাগাদ দিল্লি (Delhi) থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় পৌঁছয় মুহুরি পরিবার। পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইল চেয়ারে বসে বের হন বর্ষার মা নিবেদিতা মুহুরি। কান্নায় ভেঙে পড়েন তিনি। পায়ে চোট রয়েছে বর্ষার মামা সুব্রত চৌধুরীরও। এর পর রাত ৩টে নাগাদ বিমানবন্দর থেকে শববাহী গাড়ি রওনা দেয় বারুইপুরে (Baruipur) চক্রবর্তী পাড়ার উদ্দেশে।

ভোর সাড়ে ৪টে নাগাদ বাড়িতে পৌঁছয় বর্ষার দেহ। হাজির ছিলেন আত্মীয়স্বজন, প্রতিবেশীরা। এর পর বারুইপুর শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়। গোটা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস।

মা ও মামার সঙ্গে গেছিলেন অমরনাথে (Amarnath)। কিন্তু অতি বর্ষা কেড়ে নিল বারুইপুরের (Baruipur) বর্ষা মুহুরিকে।পরিবার সূত্রে দাবি, মা-কে বাঁচাতেই গিয়েই জলের তোড়ে ভেসে যান তরুণী। অমরনাথে আটকে রয়েছেন আরও অনেক বাঙালি। 

মেঘ ভাঙা বৃষ্টির জেরে বিপর্যস্ত অমরনাথ! আটকে রয়েছেন এ রাজ্যের বহু পুণ্যার্থী। তার মধ্যেই এল দুঃসংবাদ! অমরনাথে গিয়ে মৃত্যু হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের বাসিন্দা বর্ষা মুহুরির। প্রকৃতির আকর্ষণে এবং পুণ্যলাভের আশায়, মা ও মামার সঙ্গে অমরনাথে গিয়েছিলেন বর্ষা। কিন্তু কে জানত, প্রকৃতিই এভাবে তাঁকে কেড়ে নেবে!

MSc পাস বর্ষা, PHD-র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। পয়লা জুলাই আরও দুই পরিবারের সদস্যদের সঙ্গে অমরনাথের উদ্দেশে রওনা দিয়েছিলেন তারা। ৫ তারিখ পহেলগাঁওয়ে পৌঁছন। তারপর সেখান থেকে রওনা দেন অমরনাথের উদ্দেশে। ১৬ জুলাই ফেরার কথা ছিল বর্ষাদের। কিন্তু তার মধ্যেই ঘটে গেল অঘটন!

আরও পড়ুন: Amarnath Cloudburst : মায়ের দিকেই ধেয়ে আসছিল পাথর, বাঁচাতে গিয়ে কীভাবে বলি বর্ষা ?

মা-কে বাঁচাতে গিয়ে জলের তোড়ে ভেসে যান তরুণী। পরে উদ্ধার হয় মৃতদেহ। অন্যদিকে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকার ভোজেরহাট এলাকার, ৭৮ জন বাসিন্দা দোসরা জুলাই অমরনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আগামী মঙ্গলবার ফেরার কথা ছিল। কিন্তু প্রত্যেকেই আটকে পড়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন পুলিশকর্মী প্রবীর কর্মকার। 

সেরা শিরোনাম

West Bengal News Update: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে অন্তর্বর্তী জামিন, সুপ্রিম কোর্টে রাজ্য, ভোটের আগের দিন হবে শুনানি
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda
ISF Symbol News: খাম চিহ্ন নিয়ে ISF-র মামলা খারিজ করে দিলেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget