এক্সপ্লোর

Cyclone Updates: ৬ ঘণ্টায় গভীর নিম্নচাপ, পরের ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়! কোন দিকে এগোচ্ছে সাইক্লোন?

বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২ নভেম্বর অন্ধ্র উপকূলের কাছে পৌঁছনোর সম্ভাবনা। বাংলায় বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস।

কলকাতা: ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! ক্রমশ শক্তি বাড়াচ্ছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ। আগামী ৬ ঘণ্টার মধ্যেই তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। শুধু তাই নয়, পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছতে পারে সিস্টেমটি। আগামী ২ নভেম্বর সন্ধ্যার দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছনোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন করে ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় নজর রাখছেন আবহবিদরা। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য ওই নিম্নচাপের জেরে কোনও আবহাওয়া সতর্কতা জারি করা হয়নি।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

আবহাওয়া দফতরের ৩১ অক্টোবর দুপুর ১টায় প্রকাশিত বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগর, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের উপর অবস্থান করছিল নিম্নচাপ অঞ্চলটি। শুক্রবার পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সেটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের উপর সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৬ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে আগামী ২ নভেম্বর সন্ধ্যার দিকে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে সেটি।

অর্থাৎ নভেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ, তীব্রতা এবং উপকূলে সম্ভাব্য প্রভাব সম্পর্কে পরবর্তী বুলেটিনগুলির দিকে নজর রাখা জরুরি।

বাংলায় কি প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের?

নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য কোনও আবহাওয়া সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দফতর। তবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আগামী সাত দিনের আবহাওয়ার পূর্বাভাসে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

১ নভেম্বর, রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গেও রবিবার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার এক-দু'টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কবে থেকে আবহাওয়ার পরিবর্তন?

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২ ও ৩ নভেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৪ নভেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার এক-দু'টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।

অন্যদিকে, ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

বজ্রপাত নিয়ে সতর্কতা

রবিবার উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খোলা মাঠে কাজ করার সময় বজ্রপাতের আশঙ্কা এড়াতে সতর্ক থাকতে বলা হয়েছে। বজ্রঝড় শুরু হলে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। গাছের নীচে কিংবা বিদ্যুতের খুঁটির পাশে আশ্রয় না নেওয়ার পাশাপাশি জলাশয় থেকে দূরে থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

সব মিলিয়ে নভেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা। সিস্টেমটির শক্তি ও গতিপথের উপর নজর রাখছে আবহাওয়া দফতর। আপাতত বাংলার জন্য সরাসরি কোনও ঘূর্ণিঝড় সতর্কতা না থাকলেও রবিবারের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসকে হালকাভাবে নিতে নারাজ আবহবিদরা।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয় সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয় সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
West Bengal Live Blog: ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
ভবানীপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Panihati News: পানিহাটিতে ব্যবসায়ীর ওপর 'হামলা', প্রতিবাদ করতে গিয়ে প্রাণ গেল BJP কর্মীর! | ABP
CM Suvendu Adhikari: মাথায় গেরুয়া কাপড় পরে গুরুদ্বারে শুভেন্দু অধিকারী | ABP Ananda
Mala Roy News: টালিগঞ্জে বিক্ষোভের মুখে মালা রায়, কী ঘটল? | ABP Ananda
Bangladesh: 'হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া সম্পন্ন',জানালেন বাংলাদেশের আইনমন্ত্রী
Baranagar News: কথা না শোনায় বরানগরে তরুণীকে খুন, সাবলীল স্বীকারোক্তি ধরমবীরের | #abpananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Gold Recovery: সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
সরকারি অফিসারের বাড়ি থেকে উদ্ধার ২.৫ কেজি সোনা, ১.৬ কেজি রুপো ও ২৬ লক্ষ টাকার বেশি ক্যাশ!
Bengal Cricket: জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
জেলবন্দি প্রাক্তন বিধায়কের নাম সরাল সিএবি, বাংলার ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতার ডাক সৌরভের
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
বিগ বসের ঘরে সফর শেষ হচ্ছে সোনামণি সাহার? ইঙ্গিতপূর্ণ পোস্টে বাড়ল জল্পনা
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Embed widget