এক্সপ্লোর

Dilip Ghosh: 'বিডিও অফিস দুর্নীতির আখড়া' , বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপের

ভাঙড়, উলুবেড়িয়ার বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।  

কলকাতা: বিডিও অফিসগুলো এখন দুর্নীতির আখড়া। পঞ্চায়েত ভোট ওখান থেকেই পরিচালনা হচ্ছে। বাধ্য হয়ে বা ভাল সাজার জন্য বিডিও-রা অনৈতিকভাবে তৃণমূলকে সুবিধা পাইয়ে দিচ্ছেন। ভাঙড়, উলুবেড়িয়ার বিডিওদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।  

তৃণমূলের ভোট করিয়ে জেতার জোর নেই। তাই নতুন-পুরনো মামলায় বিরোধী প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে। বিনা কারণে পুলিশ পাঠানো হচ্ছে বাড়িতে। পুলিশ ও সরকারি কর্মীদের কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করছে। কোচবিহারে বিজেপির জেলা পরিষদ প্রার্থী গ্রেফতার হওয়ায় তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।

অভিষেকের প্রচারে সত্যি জনজোয়ার হলে, মমতাকে প্রচারে নামতে হত না। কিন্তু ওঁর দলের নেতাদের কেউ বিশ্বাস করছে না। তাই উনি গল্প করে ভুল বোঝানোর চেষ্টা করবেন। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার নিয়েও নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। উল্লেখ্য, ইতিমধ্যেই জোর কদমে পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেছে বিজেপি। কল্যাণীতে শুভেন্দু অধিকারী, মায়াপুরে দিলীপ ঘোষ, কুলতলিতে সুকান্ত মজুমদার। শনিবার একইসঙ্গে তিন জেলায় তিন নেতার নির্বাচনী সভা। 

অন্যদিকে পঞ্চায়েত ভোটে দিলীপ ঘোষ যে বুথের ভোটার সেখানে প্রার্থীই দিতে পারল না বিজেপি। ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রমের বুথেও প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির। ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের কুলিয়ানা গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর বুথের ভোটার মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর গ্রাম এমনকি, তাঁর বুথে প্রার্থী খুঁজে পায়নি বিজেপি। রাধানগর গ্রাম পঞ্চায়েতের কন্যাডোবার বুথে ভোট দেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম। তাঁর বুুথেও এবার কোনও প্রার্থী নেই বিজেপির। এর জন্য দলের সাংগঠনিক ব্যর্থতাকে দায়ী করেছেন ঝাড়গ্রামের সাংসদ। আমাকে কিছু জানানো হয়নি। আগে জানলে স্ত্রীকে প্রার্থী করতাম, প্রতিক্রিয়া বিজেপি সাংসদের। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিজেপির সঙ্গে জনগণ নেই, এটাই তার প্রমাণ, কটাক্ষ তৃণমূলের।                                                                                                                                 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget