এক্সপ্লোর

Behala Deadbody: পরপর দেহ উদ্ধার, বেহালায় জোড়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

বেহালার ২টি থানা এলাকায় ২ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সরশুনায় বাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ঘোলসাহাপুরে মাঠে মিলল অজ্ঞাতপরিচয়ের দেহ। 

প্রবীর চক্রবর্তী: সুরশুনায় ঘর থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। বেহালা থানা এলাকার ঘোলসাহাপুর রেল কলোনির মাঠ থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। জোড়া অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বেহালার ২টি থানা এলাকায় ২ অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। সরশুনায় বাড়ি থেকে উদ্ধার হল যুবকের ঝুলন্ত দেহ। ঘোলসাহাপুরে মাঠে মিলল অজ্ঞাতপরিচয়ের দেহ। 

সরশুনা থানা এলাকার রাম নারায়ণ মুখার্জি রোডের বাসিন্দা ফিরোজ গাজি।  স্কুলের গাড়ি চালাতেন। বৃহস্পতিবার সকালে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। মাস চারেক আগে লেকটাউনের বাসিন্দা এক তরুণীর সঙ্গে বিয়ে হয় ফিরোজের। মৃতের পরিবারের দাবি, 

বিয়ের পর ওই তরুণী শ্বশুরবাড়িতে থাকতে চাইতেন না। তিনি বাপের বাড়ির কাছে থাকার জন্য চাপ দিতে থাকেন। দিনকয়েক আগে রাগ করে বাপের বাড়িতে চলে যান তরুণী। 

তারপরই বৃহস্পতিবার সকালে মেলে যুবকের ঝুলন্ত দেহ। বিদ্যাসাগর হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের ঠাকুমা ফতেমা বিবির কথায়, শ্বশুরবাড়ির লোক বিয়ের পর থেকেই ঝামেলা করত। বউ বাপের বাড়ি চলে যায়। সেই কারণেই আত্মঘাতী হয়েছে। 

তবে এই ঘটনায় সরশুনা থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এদিনই সকালে বেহালা থানা এলাকার ঘোলসাহাপুর রেল কলোনির খেলার মাঠের ভিতরে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন প্রাতর্ভ্রমণকারীরা। উপুড় হয়ে পড়ে ছিল বছর ৫৫-র অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ।  পুলিশ দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা। 

ছাত্রের দেহ উদ্ধার: মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে মেধাবী ছাত্রের রহস্যমৃত্যু (Mysterious Death)। সাতসকালে ছাদ থেকে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার রক্তাক্ত দেহ, গলায় আঘাতের চিহ্ন। খুন না কি অন্য কোনও রহস্য? এখনও ধন্দে পুলিশ। বাগুইআটিতে, দশম শ্রেণির পড়ুয়া, দুই কিশোরের খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই এবার মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে (Raghunathganj) দ্বাদশ শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তৈরি হল রহস্য!

চারপাশে ছিল চাপ চাপ রক্ত: শুক্রবার বাড়ির ছাদ থেকে এই অবস্থায় উদ্ধার হয় আঠেরো বছরের তরুণের মৃতদেহ। মৃতদেহের চারপাশে ছিল চাপ চাপ রক্ত। বাড়ির ছাদে দ্বাদশ শ্রেণির ছাত্রের রক্তাক্ত দেহ। আত্মহত্যা না খুন? মৃত ছাত্রের নাম শাহিদ আফ্রিদি। মুর্শিদাবাদের কাশিয়াড়াঙ্গার বাসিন্দা শাহিদ। জঙ্গিপুর বয়েজ স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। পড়াশোনার সুবিধার জন্য, দিন সাতেক আগে থেকে, জঙ্গিপুরের (Jangipur) গাড়িঘাটায়, মা ও দিদির সঙ্গে, এই ভাড়া বাড়িতে থাকতে শুরু করে।

পরিবারের বয়ান: মৃত ছাত্রের মা শান্তনা বিবির কথায়, পড়াশোনার জন্য এসেছিলাম গ্রাম থেকে. কী ঘটনা ঘটে গেল, আমাদের তো কোনও শত্রু নেই। শাহিদের পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ খাওয়াদাওয়ার পর পড়াশুনা করবে বলে, পাশের ঘরে চলে যায় শাহিদ। তারপর সকালে আর ঘরে খুঁজে পাওয়া যায়নি তাকে। চারদিকে খোঁজাখুঁজির পর ছাদে উদ্ধার হয় রক্তাক্ত দেহ। 

শাহিদের গলায় আঘাতের চিহ্ন ছিল। মৃতের দিদি নাজরিন সুলতানা বলছেন, কে করেছে জানি না, তবে ওর বন্ধুরা ভাল ছিল না।  শুক্রবার সকালে ঘটনাস্থলে আসেন জঙ্গিপুরের এসডিপিও ও রঘুনাথগঞ্জ থানার আইসি। কিন্তু কীভাবে মৃত্যু হল দ্বাদশ শ্রেণির পড়ুয়ার? খুন না আত্মহত্যা? তা এখনও স্পষ্ট নয়। 

সেরা শিরোনাম

Jalpaiguri: বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
বেকারিতে ঢুকে ম্যানেজারকে খুনের ঘটনায় জলপাইগুড়িতে গ্রেফতার ১
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Kalyan Banerjee : তৃণমূল বা কংগ্রেস নয়, জ্ঞানেশকে সরাতে পারবে এরাই ! কল্যাণের তাৎপর্যপূর্ণ দাবি
তৃণমূল বা কংগ্রেস নয়, জ্ঞানেশকে সরাতে পারবে এরাই ! কল্যাণের তাৎপর্যপূর্ণ দাবি

ভিডিও

Gyanesh Kumar: 'বিক্রি হয়ে গিয়েছে আমাদের লোক, জ্ঞানেশ কুমারকে সরাতে পারে একমাত্র...', কল্যাণের বড় দাবি
Mamata Banerjee: 'CJP-কে সমর্থন জানাতে আমাদের ২ সাংসদ CJP-তে নাম লিখিয়েছিলেন', মন্তব্য মমতার দলের প্রতিনিধির
BJP West Bengal: রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল, সরিয়ে দেওয়া হল শর্বরী মুখোপাধ্যায়কে, এলেন কারা?
Airplane Crash: কঙ্গোতে বিরাট বিমান দুর্ঘটনা, প্লেনে ভয়ঙ্কর আগুন, তিন কর্মকর্তা সহ নিহত ১৩
Gyanesh Kumar: জ্ঞানেশ আসুক বিচারের আওতায়, সুপ্রিম কোর্টে দায়ের মামলা, সাধারণ অভিযুক্তদের মতো বিচারের আওতায় আনার আবেদন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Nadia: কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
কালিগঞ্জে মাদক কারবারের বিরুদ্ধে অভিযানে হেরোইন ও নগদ টাকা উদ্ধার, গ্রেফতার ১
Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
৪৪ বছরের অপেক্ষার অবসান, এশিয়ান গেমসে ম্য়ারাথনে রুপো জয় সাওয়ান বারওয়ালের
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Shubman Gill: ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ শুরুর আগে উদ্বেগ, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নেট ছাড়লেন শুভমন
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
Embed widget