এক্সপ্লোর

Behala Dog Hub Controversy: স্বেচ্ছাসেবী সংস্থার কুকুর-বিড়াল প্রতিপালন কেন্দ্রের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, বেহালায় বিক্ষোভ স্থানীয়দের

Kolkata News: পাড়ার ডগ শেল্টার থেকে বেশ কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন, বেহালার পর্ণশ্রীর মান্না পাড়ার বাসিন্দারা।

প্রবীর চক্রবর্তী, কলকাতা: বেহালার পর্ণশ্রীতে স্বেচ্ছাসেবী সংস্থার কুকুর-বিড়াল প্রতিপালন কেন্দ্রের বিরুদ্ধে অবহেলার অভিযোগে স্থানীয়দের বিক্ষোভ। অভিযুক্তদের আটক করেও ছেড়ে দেয় পুলিশ, দাবি বিক্ষোভকারীদের। কীভাবে লাইসেন্স পেল স্বেচ্ছাসেবী সংস্থা? স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নিশানায় কলকাতা পুরসভা। স্থানীয়দের দাবি, মাসদুয়েক ধরে পর্ণশ্রীর মান্নাপাড়ায় দোতলা বাড়ি ভাড়া নিয়ে চলছিল ডগ হাব। দুর্গন্ধ পেয়ে গতকাল জোর করে বাড়িতে ঢোকেন স্থানীয়রা। অভিযোগ, কুকুর-বিড়ালের দেহ পড়ে থাকতে দেখে এবং বাকি প্রাণীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে বলে অভিযোগ তুলে পর্ণশ্রী থানায় জানান স্থানীয়রা। পুলিশের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থার বৈধ ছাড়পত্র রয়েছে। সেই কারণেই কর্মীদের ছেড়ে দেওয়া হয়। 

পাড়ার ডগ শেল্টার থেকে বেশ কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন, বেহালার পর্ণশ্রীর মান্না পাড়ার বাসিন্দারা। ডগ শেল্টারের লাইসেন্স দেওয়ায়, পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল কাউন্সিলর। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাস দুয়েক ধরে এই বাড়ির নীচে ডগ শেল্টার রয়েছে। কয়েকদিন ধরে দুর্গন্ধ সেখানে যান এলাকাবাসীরা। ডগ শেল্টারে পৌঁছতেই চক্ষু চড়কগাছ। ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে কুকুর-বিড়াল। সেই ঘরেই আবার জীবিতদের বাস। ১৩২ ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র বলেন, "পুরসভার আগে থেকে উচিত সবকিছু যাচাই করা উচিত।''

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোম চালাচ্ছিলেন অরুণিমা রায় নামে একজন। সোমবার রাতে, খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ বেশ কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। ওই এলাকার বাসিন্দা বিজন মজুমদার বলেন, "যারা অস্বাস্থ্য করর পরিবেশে আছে, তাদের কী হবে এবার যারা ওখানে বেঁচে থাকবে। চরম অস্বাস্থ্যকর পরিবেশে আছে এরকম বাইট..নিশ্চয়ই কোনও অসৎ উদ্দেশে কিছু করছিল ওখানে।''

স্থানীয় সূত্রে খবর, গত ২ মাস আগে, পর্ণশ্রীর সাগরমান্না রোডের মান্নাপাড়ায় এই দোতলা বাড়ি ভাড়া করেই, একটি স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোম চালাচ্ছিলেন অরুণিমা রায়। পর্ণশ্রীর রবীন্দ্রনগর ও ভূতনাথ পার্কেও রয়েছে এই স্বেচ্ছাসেবী সংস্থার শাখা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই , মান্নাপাড়ার এই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকে। সন্দেহ হওয়ায়, সোমবার রাতে সেখানে একসঙ্গে হানা দেয় এলাকার বাসিন্দা সহ বেশ কিছু পশুপ্রেমী সংগঠন। প্রথমে বাধা পেলেও, পরবর্তীতে ঘরে ঢুকে সামনে আসে এই চরম অমানবিক ছবি। উদ্ধার করা হয় বেশ কিছু কুকুর-বিড়ালকেও। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তড়িঘড়ি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কর্মীদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও, কিছুক্ষণের মধ্যে থানা থেকে ছেড়েও দেওয়া হয়।

পশুপ্রেমীদের একাংশের অভিযোগ, থানায় গেলেও, কোনও অভিযোগ নেওয়া হয়নি তাদের। যদিও এ প্রসঙ্গে পুলিশের দাবি, স্বেচ্ছাসেবী সংস্থার কাছে বৈধ ছাড়পত্র রয়েছে। সেই কারণেই কর্মীদেরও ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসেন ১৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র। পুরসভার বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন তিনি। তিনি বলেন, "কর্পোরেশনের এই অনলাইনে যে লাইসেন্স। কার জমিতে কে ঢুকছে, কে লাইসেন্স পাচ্ছে, এটা ইনস্পেকশনের পরে এটাকে এগনো উচিত। কাকে আপনারা বাড়ি ভাড়া দিচ্ছেন, বাড়ির মালিককে তো চেপে ধরা উচিত। আপনারা পয়সা পাচ্ছেন ঢুকিয়ে নিচ্ছেন।  কুকুর এনে তারা হয়তো মৃত হোক বা বিড়াল তারা মৃত, তাদের সবকিছু নিয়ে হয়তো সাপ্লাই করা হত।''

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget