এক্সপ্লোর

Student Mysterious Death: ছাত্রের রহস্যমৃত্যু, গঙ্গার ঘাট থেকে উদ্ধার ৭ দিন ধরে নিখোঁজ পচাগলা দেহ

রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে টাওয়ার লোকেশন মেলে।

কলকাতা: বেহালার পলিটেকনিক পড়ুয়ার রহস্যমৃত্যু। হাওড়ার উলুবেড়িয়ায় গঙ্গার ঘাট থেকে উদ্ধার হল ৭ দিন ধরে নিখোঁজ ছাত্রের পচাগলা মৃতদেহ। বছর ১৯-এর হার্দিক দাস বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা। পরিবার সূত্রে খবর, জ্ঞান ঘোষ পলিটেকনিকের প্রথম বর্ষের পড়ুয়া হার্দিক গত ১৪ ফেব্রুয়ারি কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। রাতে না ফেরায়, বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে টাওয়ার লোকেশন মেলে। রেল পুলিশের দেওয়া সিসি ক্যামেরার ফুটেজে ওই ছাত্রকে দমদম স্টেশনে এক যুবকের সঙ্গে কথা বলতেও দেখা যায়। এরপরই মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। গতকাল উলুবেড়িয়ার হীরাপুরে গঙ্গার ঘাট থেকে নিখোঁজ ছাত্রের পচাগলা দেহ উদ্ধার হয়। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ।

ইচ্ছে ছিল লোকোপাইলট হওয়ার। যাত্রীদের নিয়ে দূরে কোথাও পাড়ি দেওয়ার স্বপ্নে বিভোর হয়ে থাকত সে। কিন্তু ট্রেনের ছবি তুলতে দমদম স্টেশনে গিয়ে সেই ছাত্রের জীবনের চাকা যে এভাবে থেমে যাবে, কে জানত!


৭ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়ার হীরাপুরে উদ্ধার হয় এক অজ্ঞাত পরিচয় যুবকের পচাগলা দেহ। লালবাজারের ফোন পেয়ে, সেখানে গিয়ে একমাত্র ছেলের দেহ শনাক্ত করে পরিবার। মৃত ছাত্রের নাম হার্দিক দাস (১৯)। বেহালার সেনহাটি কলোনির বাসিন্দা ছিলেন তিন। 

খুন না কি আত্মহত্যা? তদন্তে পুলিশ। জ্ঞান ঘোষ পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন, হার্দিক। পরিবার সূত্রে খবর, গত ১৪ ফেব্রুয়ারি সকালে কলেজ যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কলেজ পৌঁছে বাবাকে মেসেজ পাঠান। কিন্তু নির্ধারিত সময়ে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বেহালা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। 

পরিবারের দাবি, নিখোঁজ পড়ুয়ার মোবাইল ফোন ট্র্যাক করে টালা ও দমদম স্টেশনে টাওয়ার লোকেশন পাওয়া যায়। রাতেই দমদম স্টেশনে যান বাবা।  
রেল পুলিশের সাহায্যে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক যুবকের সঙ্গে কথা বলছেন ওই ছাত্র। পরে ওই যুবক হার্দিকের নতুন ফোন নিয়ে চম্পট দেন। 

মৃত ছাত্রের বাবা হিমাদ্রী দাস জানাচ্ছেন, দমদম স্টেশনের ৪-৫ নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘক্ষণ ছবি তোলে। তারপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আলাপ করে। ফোনটা চেয়ে নিয়ে কথা বলার ভঙ্গীমায় চুরি করে নিয়ে যায়। ফোন বন্ধ হয়ে যায়।

এতদিন ধরে রেল সংক্রান্ত তথ্য হাতছাড়া হয়ে যাওয়ার জেরেই কি এই ঘটনা? তেমনই অনুমান বাবার। হিমাদ্রী দাস আরও জানিয়েছেন, রেল লাভার ছিল। রেল সংক্রান্ত অনেক তথ্য ছিল, সেটা হারিয়ে যাওয়ার ফলেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ৩-৪ ঘণ্টা স্টেশনে খোঁজে। পায়নি।

মৃত ছাত্রের বাবার সহকর্মী অরুণ রায় বলছেন, আত্মহত্যা করার মতো ছেলে নয়, কীভাবে এইটা ঘটল, পুলিশ ঘটনার তদন্ত করার পর। বেহালা থানার পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, সাঁতার জানতেন না হার্দিক। কীভাবে তিনি জলে পড়লেন, ঠিক কীভাবে তাঁর মৃত্যু হল, খতিয়ে দেখা পুলিশ। মৃতের দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget