এক্সপ্লোর

Berhampore Murder: ভয়ঙ্কর পরিকল্পনা ! সুতপাকে মেরে পালাতে আগেই পাঁচিলের পেরেক বাঁকিয়ে রেখেছিল সুশান্ত

পুলিশ সূত্রের খবর, জেরা চলাকালীন হাসতেই হাসতেই ওই যুবক জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ছক কষে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : বহরমপুরে কলেজছাত্রীকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সুতপাকে খুন করে পালানোর পথ আগেই তৈরি করে রেখেছিল সুশান্ত।

খুনের আগে রেকি 
পুলিশ সূত্রের খবর, জেরা চলাকালীন হাসতেই হাসতেই ওই যুবক জানিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ছক কষে। সুতপাকে প্রাণে মেরে ফেলা এক্কেবারে নিশ্চিত করে ফেলতে চেয়েছিল সুশান্ত। খুনের আগে বহরমপুরের গোরাবাজারের ওই এলাকায় বারবার রেকি করার ফাঁকেই পালানোর বন্দোবস্ত করে রাখে ওই যুবক। পরিকল্পনা করেছে কীভাবে মেরে ফেলবে সে সুতপাকে। কোন রাস্তা দিয়েই বা পালাবে। সুতপার মেসের পাড়ার সামনের রাস্তা মোটামুটি ফাঁকাই থাকে। তা সে আগেই খেয়াল করেছিল। সেই অনুসারেই ছকেছিল এসকেপ রুট!

পাঁচিল টপকে পালায় সুশান্ত
এলাকার একটি বাড়ির পাঁচিল টপকে পালাবে বলে ঠিক করে সে। সেই উদ্দেশে পাঁচিলে লাগানো পেরেক বাঁকিয়ে রেখে দেয়। ঠিক পরিকল্পনামাফিক, খুনের পর ওই জায়গা দিয়েই পাঁচিল টপকে পালায় সুশান্ত। কিন্তু শেষরক্ষা হয়নি। 

কলেজছাত্রী সুতপা চৌধুরীকে খুনের ছক কষে। ভরসন্ধেয় ওই এলাকায় লোকজন থাকে জেনেই সকলকে ভয় দেখাতে আনে খেলনা বন্দুক। পুলিশের দাবি, শনিবার থেকে বহরমপুরে ঘাঁটি গেড়েছিল সুশান্ত। এই সময়ে সে কোথায় ছিল, এই কাজে কেউ মদত দিয়েছিল কিনা, জানতে চাওয়ার পাশাপাশি, খেলনা বন্দুক ও ছুরি কোথা থেকে জোগাড় করেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। 

 

কীভাবে খুন
ঠান্ডা মাথায় বহরমপুরে মেসের সামনে, ফিজিক্সের তৃতীয় বর্ষের কলেজ ছাত্রী সুতপা চৌধুরীকে নৃশংস্যভাবে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়। রীতিমতো পরিকল্পনা করেছিল ধৃত সুশান্ত চৌধুরী। পাটনার একটি কলেজের কম্পিউটার সায়েন্সের স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র সুশান্ত । সূত্রের দাবি, খুনের পর পুলিশকে এড়াতে দু’-দু’বার লাক্সারি ট্যাক্সি বদলায়। গাড়ির ভিতরেই বদলে নেয় রক্তমাখা পোশাক।

আরও পড়ুন :

পুলিশি জেরায় হাসতে হাসতেই সুতপাকে খুনের কথা বলল সুশান্ত, করল আরও চাঞ্চল্যকর দাবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bus Accident: চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
চালকের কানে মোবাইল! নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে বাস, জখম অনেক যাত্রী
TMC News : NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
NCPI না 'কালীঘাট তৃণমূল' ? কী অবস্থান দেবের ?
Bankura Waterlogged: কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
কয়েকদিন আগে ভেঙেছিল একটা অংশ, এবার জলে ডুবেছে সেতু, সম্পূর্ণ বন্ধ যোগাযোগ ব্যবস্থা
Kolkata News: কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED
কলকাতা পুলিশকে ৭টি আর্থিক দুর্নীতি ও তছরুপ মামলা সম্পর্কে তথ্য দিল ED

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget