এক্সপ্লোর

Road Accident: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! বন্ধ এয়ারপোর্টগামী লেন

Kolkata Accident:বন্ধ হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী লেন। শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি।

রঞ্জিত সাউ, বেলঘরিয়া: ভোরের শহরে ভয়ঙ্কর দুর্ঘটনা। একের পর এক ধাক্কা পর পর লরির। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে বেলঘরিয়া এক্সপ্রেসে। এর জেরে বন্ধ রয়েছে যান চলাচল। বন্ধ হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট গামী লেন। শুধুমাত্র দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি।

এ দিন ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রমোদনগর থেকে একটি ট্রলার বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠছিল। সেই সময় ট্রলারটিকে দেখে থেমে যায় একটি লরি। যদিও সেই লরিটির পিছনেও লরি ছিল। আগের লরিটি হঠাৎ থেমে যাওয়ায় পিছনের লরিটি এসে ধাক্কা মারে সামনের লরিটিতে। সংঘর্ষের কারণে ডিভাইডারে লেগে যায় লরি ২টো। এরফলে একটি লরিতে থাকা খালাসির শরীরে একটি অংশ পুরোপুরি আটকে যায়। দ্রুত ওই খালাসিকে উদ্ধার করে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই সংঘর্ষের ফলে এয়ারপোর্টগামী লেনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। তীব্র যানজট সৃষ্টি হয়েছে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। এই মুহূর্তে দক্ষিণেশ্বরগামী লেন দিয়ে চলছে গাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে বেলঘরিয়া থানার পুলিশ।

মুর্শিদাবাদে লরি দুর্ঘটনা:
মুর্শিদাবাদে ফরাক্কা ব্যারাজের ওপর পণ্য বোঝাই চলন্ত লরিতে আগুন। তার জেরে ফরাক্কা ব্যারাজে ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ। ব্যারাজের ওপর দিয়ে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। সকালে মুর্শিদাবাদ থেকে মালদা যাচ্ছিল পণ্য বোঝাই লরি। ফরাক্কা ব্যারাজের ওপর ৪৮ নম্বর গেটের সামনে চলন্ত লরিতে আগুন ধরে যায়। দমকলের ৫টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। 

কলকাতায় রাস্তায় কখনও পথ দুর্ঘটনা কখনও বেপরোয়া গাড়ির তাণ্ডব:
কয়েকদিন আগেই সাতসকালে পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল ২ বাইক আরোহীর । রাজপুরের কালীতলা মোড়ে ওই দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনায় আহত হয়েছিলেন আরও এক জন। তারও কয়েকদিন আগে এই বছরেরই একেবারে শুরুতে কলকাতায় দেখা গিয়েছিল গাড়ির দৌরাত্ম্য। সেন্ট্রাল অ্যাভিনিউর মতো রাস্তায় ওই ঘটনা ঘটেছিল। এক মত্ত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরেছিল একটি রিকশাকে। তারপরেই টেনে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করেছিলেন ওই চালক। তাঁকে একটি সিগন্যালে আটকায় পুলিশ। তারপরেই গাড়ির বনেটে উটে তাণ্ডব শুরু করেন তিনি। পুলিশকেও গালিগালাজ করেছিলেন। পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: 'ভর্তুকিতে শিক্ষা পেয়েছি, দেশকে ফেরানোটাও দায়িত্ব', বললেন UPSC-সফল গৌতম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget