এক্সপ্লোর

Belgharia Shootout : রাজনীতি নয়, বেলঘরিয়ায় শ্যুটআউটের ত্রিকোণ প্রেম ? চাঞ্চল্যকর দাবি পুলিশের !

বেলঘরিয়ায় শ্যুটআউটকাণ্ডে মূল অভিযুক্তের ঘনিষ্ঠ ভিকি যাদবকে গ্রেফতার করল পুলিশ। ত্রিকোণ প্রেমের টানাপোড়েনেই বেলঘরিয়ায় হামলা?


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  বেলঘরিয়ার গুলিকাণ্ডে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য । শনিবার, লোকজনের সামনেই INTTUC নেতাকে গুলি করে পালায় ৩ দুষ্কৃতী, মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ডাক্তার দেখাতে আসা এক যুবক। এই ঘটনায় স্থানীয় কাউন্সিলর সরাসরি জানান, হামলার নেপথ্যে রয়েছে কারখানার শ্রমিক ইউনিয়নের দখলদারি নিয়ে বিবাদ। আর তাই নিয়ে ত্রস্ত তিনিও। কিন্তু ঘটনার তদন্তে নেমে এক মহিলার নাম পাচ্ছে পুলিশ। এমনকী গুলিবিদ্ধ তৃণমূল নেতার বায়ের কথাতেও উঠে আসছে এক তরুণীর কথা। 

গুলি চলার কারণ কী ?

শনিবার  রাত পৌনে ৯টা নাগাদ বেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরের এই এলাকায় গুলি চলে।  গুলিবিদ্ধ হন, আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সাধারণ সম্পাদক বিকাশ সিং। প্রত্যক্ষদর্শীদের দাবি,বাড়ির কাছেই দলীয় কর্মীদের সঙ্গে চা খাচ্ছিলেন তৃণমূল নেতা।অভিযোগ, সেই সময় মোটরবাইকে চেপে আসে হেলমেট পরা ৩ যুবক। চায়ের দোকানে দাঁড়িয়ে থাকা INTTUC নেতাকে লক্ষ্য করে তারা গুলি চালায়। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গুলি চলার কারণ কী ? দলীয় রাজনীতি, এলাকা দখলের লড়াই নাকি অন্যকিছু?

হেলমেটে মুখ ঢেকে হামলা

তদন্তে নেমে উঠে আসে ইন্দল যাদবের নাম।  পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ভিকি যাদব নামে একজনের জন্মদিনের পার্টি থেকে তারই বাইকে চড়ে টেক্সম্যাকো কারখানার INTTUC নেতা বিকাশ সিংয়ের ওপর হামলা চালাতে গেছিল ইন্দল। হেলমেটে মুখ ঢেকে ৩ দুষ্কৃতী বিকাশকে গুলি করে পালাবে, এমনটাই ছিল পরিকল্পনা। ভিকি যাদবকে গ্রেফতার করা হলেও ইন্দল এখনও অধরা। 

বিকাশের সঙ্গে কীসের শত্রুতা?

মূল অভিযুক্ত ইন্দল যাদবের সঙ্গে বিকাশের কীসের শত্রুতা? পুলিশ সূত্রে খবর,  পুলিশ সূত্রে খবর, ইন্দলের সঙ্গে এক তরুণীর সম্পর্ক ছিল। তরুণীর বাবা ইন্দলের বিরুদ্ধে মেয়েকে উত্যক্ত করার অভিযোগ করেন। তরুণীকে বিহারে পাঠিয়ে দেওয়া হয়। এরপরই কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাইকে দিয়ে ডেকে পাঠিয়ে বিকাশ ইন্দলকে মারধর করেন। বিকাশের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ করেন ইন্দল। তার ভিত্তিতেই গ্রেফতার হন INTTUC নেতা। এরপরই ইন্দল বর্ধমানের এক রেস্তোরাঁয় কাজ নিয়ে এলাকা ছাড়ে। তবে কি এই মহিলাকে নিয়ে টানাপোড়েনের কারণেই বেলঘরিয়ায় হামলা? খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে আবার, গুলিবিদ্ধ বিকাশের মায়ের দাবি, ইন্দল যাদবই হামলা চালিয়েছে। এক তরুণীকে নিয়ে ইন্দলের সঙ্গে বিকাশের বিবাদ ছিল। সেই নিয়ে ইন্দলকে মারধর করেন তৃণমূলের শ্রমিক নেতা। কিন্তু তখন কিছু না করে এতদিন পর হামলা চালানো হল কেন? প্রশ্ন তুলেছেন গুলিবিদ্ধ বিকাশ সিংয়ের মা সীতা সিং।  

অন্যদিকে আবার, বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় তৃণমূল কাউন্সিলরকেই  নিশানা করেছেন মূল অভিযুক্ত ইন্দল যাদবের মা। হামলার নেপথ্যে তৃণমূল কাউন্সিলর। আমার ছেলেকে ফাঁসানো হচ্ছে। ছেলেকে তো একবছর ধরে চোখেই দেখিনি, দাবি ইন্দল যাদবের মায়ের। 

এখন ধৃত ভিকির কাছ থেকে নতুন কী তথ্য উদ্ধার হয়, সেটাই দেখার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update :আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
আর্দ্রতাজনিত অস্বস্তির মাঝেই প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, কী বলছে IMD ?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget