এক্সপ্লোর

Durga Puja 2026: দুর্গাপুজোর নির্ঘণ্ট প্রকাশ বেলুড় মঠের, ১৯ অক্টোবর সকাল ৯ টায় হবে কুমারী পুজো

Belur Math: বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ অক্টোবর; সপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে। অনুষ্ঠান বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।

হাওড়া: বেলুড় মঠের তরফে প্রকাশ করা হয়েছে ২০২৬ সালের শ্রীশ্রীদুর্গাপুজোর নির্ঘণ্ট। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, বেলুড় মঠে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে ১৮, ১৯ ও ২০ অক্টোবর; সপ্তমী, মহাষ্টমী ও মহানবমীতে। মঠের তরফে প্রকাশিত নির্ঘণ্ট অনুযায়ী, ১৬ অক্টোবর ষষ্ঠীর দিন থেকেই শুরু হবে দুর্গাপুজোর আচার-অনুষ্ঠান।

আরও পড়ুন: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল

১৬ অক্টোবর, শুক্রবার — ষষ্ঠী: সকাল ৬টায় হবে কল্পারম্ভ। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হবে শ্রীশ্রীমা দুর্গার বোধন।

১৭ অক্টোবর, শনিবার — অধিক পূজা: সকাল ৫টা ৪০ মিনিটে পুজো শুরু। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে হবে আমন্ত্রণ ও অধিবাস।

১৮ অক্টোবর, রবিবার — সপ্তমী: ভোর ৫টা ৪০ মিনিটে পুজো শুরু হবে। এই দিন থেকেই মূল দুর্গাপুজোর পর্ব শুরু।

১৯ অক্টোবর, সোমবার — মহাষ্টমী: ভোর ৫টা ৪০ মিনিটে পুজো শুরু। সকাল ৯টায় কুমারী পুজো এবং সকাল ১০টা ২৮ মিনিট থেকে ১১টা ১৬ মিনিট পর্যন্ত সন্ধিপুজো অনুষ্ঠিত হবে।               

২০ অক্টোবর, মঙ্গলবার — মহানবমী: সকাল ৫টা ৪০ মিনিটে পুজো শুরু হবে। শ্রীশ্রীমা দুর্গার ভোগারতির পর হোম অনুষ্ঠিত হবে।               

২১ অক্টোবর, বুধবার—বিজয়া দশমী: সকাল ৬টা ৩০ মিনিটে পুজো শুরু। সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে দর্পণ বিসর্জন হবে। সন্ধ্যায় শ্রীশ্রীঠাকুরের আরতির পর প্রতিমা নিরঞ্জন ও শান্তিজল প্রদান করা হবে।               

১৮, ১৯ ও ২০ অক্টোবর প্রতিদিন শ্রীশ্রীমা দুর্গার মধ্যাহ্ন ভোগারতির পর পুষ্পাঞ্জলি দেওয়া হবে। ভক্তদের পুষ্পাঞ্জলির জন্য ফুল, বেলপাতা ইত্যাদি সঙ্গে আনতে অনুরোধ করা হয়েছে। এই তিন দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শ্রীশ্রীঠাকুরের আরতির পর শ্রীশ্রীমা দুর্গার সন্ধ্যারতি হবে। দুপুর ১২টায় মা সারদা সদাব্রত ভবনে প্রসাদ বিতরণ করা হবে।               

আরও পড়ুন: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের

এছাড়া দুর্গাপুজোর অনুষ্ঠান বেলুড় মঠের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারের কথা জানানো হয়েছে। DD Bangla-র সম্প্রচার সূচি দূরদর্শনের চূড়ান্ত কর্মসূচি প্রকাশের পর জানানো হবে।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Biman Bhattacharya: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে এবার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Advertisement

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget