এক্সপ্লোর

Jagadhatri Puja: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী, রীতি মেনে সারদা পীঠে শুরু হয়েছে দশমী পুজো

Belur Jagadhatri Puja: রীতি মেনে সকালে বেলুড়ের সারদা পীঠে শুরু হয় দশমী পুজো। এরপর দর্পণে বিসর্জন।

ভাস্কর ঘোষ, বেলুড়: আজ জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja) দশমী (Dashami)। রীতি মেনে সকালে বেলুড়ের সারদা পীঠে (Sarada Pith) শুরু হয় দশমী পুজো। এরপর দর্পণে বিসর্জন। আজই সন্ধেয় মায়ের ঘাটে প্রতিমা নিরঞ্জন। রীতি ও ঐতিহ্য মেনে গতকাল বেলুড়ের সারদা পীঠে সপ্তমী, অষ্টমী এবং নবমী, তিন তিথির বা ত্রিসন্ধ্যা পুজো হয়। জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে বেলুড়ে পুজো হয়। বুধবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে৷ গতকাল সন্ধেয় মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। সারাদিন চলে পুজো। ১৯৪১ সালে বেলুড়ের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। পুজো উপলক্ষে প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে ভক্ত সমাগম হয়েছে।                                                              

প্রতিবারের মতো এবারও বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী মায়ের পুজো৷ নিষ্ঠা ভরে মায়ের পুজোর আয়োজন করলেন রামকৃষ্ণ মিশন কতৃপক্ষ৷ সমস্ত রীতি ও আচার বিধি মেনেই সম্পন্ন হয় পুজো। পুজো ঘিরে সাজ সাজ রব মঠে।   

আরও পড়ুন, আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়ল কি ? পেট্রোল-ডিজেলের কী দাম কলকাতায় ?

অন্যদিকে, নবমীর দিন লেক কালীবাড়িতে ধুমধাম করে জগদ্ধাত্রীর আরাধনা হল। সকাল থেকে ভক্তদের ঢল। এদিন বিশেষ ভোগের আয়োজন করা হয়। চন্দননগরে ৫দিন ধরে জগদ্ধাত্রী পুজো হলেও, কলকাতা ও অন্যান্য জায়গায় একদিনেই দেবীর আরাধনা হয়। এক দিনেই তিন প্রহরের পুজো হয়। তাই ব্যস্ততাও তুঙ্গে থাকে। নবমীতে দিনভর লেক কালীবাড়িতে ভক্তদের ঢল। পুজোর আনন্দে মাতলেন পূণ্যার্থীরা।                   

প্রসঙ্গত, দেবী জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তাঁর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগযজ্ঞোপবীত। চন্দননগরে দুর্গাপুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোথাও কোথাও সপ্তমী থেকে নবমী পর্যন্ত পুজো হয়। আবার কোথাও নবমীর দিনই তিনপ্রহরের পুজো সম্পন্ন হয়।    

 

           

 

সেরা শিরোনাম

Kolkata: নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
নিউটাউনে বেআইনি কল সেন্টারের পর্দাফাঁস, বিধাননগর সাইবার ক্রাইম থানার জালে ২৪ অভিযুক্ত
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
Nabanna: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে অজ্ঞাত পরিচয় মহিলা, নয়াদিল্লি থেকে গ্রেফতার
West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget