এক্সপ্লোর

Bengal Migrant Labour: বাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে মারা হল হরিয়ানায়! শোকস্তব্ধ পরিবার

দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা তিরিশ বছরের পরমেশ্বর ধারাকে হরিয়ানার গুরুগ্রামে পিটিয়ে মারার অভিযোগ উঠল।

জয়দীপ হালদার, পাথরপ্রতিমা (দক্ষিণ ২৪ পরগণা): গত বছর লকডাউনের পর থেকেই দুর্যোগ নেমে এসেছিল ভিন রাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের জীবনে। কাজ হারিয়েছিলেন বহু। তারপর ছিল করোনার আতঙ্ক নিয়েই স্বভূমিতে ফেরার তাগিদ। পায়ে হেঁটে ফিরতে চেয়ে অনেকেরই মৃত্যু হয়েছিল রাস্তায়। কিন্তু ভিন রাজ্যে পাড়ি দেওয়া বাংলার শ্রমিকদের পিটিয়ে মারার ঘটনা নিয়ে কিছুটা উদ্বেগ বৃদ্ধি রাজ্যে। 

সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমার দক্ষিণ গোপালনগরের বাসিন্দা তিরিশ বছরের পরমেশ্বর ধারাকে হরিয়ানার গুরুগ্রামে পিটিয়ে মারার অভিযোগ উঠল। পরিবারের তরফে জানা গিয়েছে, পরমেশ্বর গত সাত মাস আগে পরিযায়ী শ্রমিক হিসেবে হরিয়ানাতে যায়। রবিবার তাঁকে পিটিয়ে মারা হয়েছে বলে খবর এসেছে গ্রামে। 

এই ঘটনা জানার পর থেকেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা গ্রাম। কীভাবে এবং কেন এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে পরিবারটি। এদিকে জানা গিয়েছে  পরমেশ্বরকে বাঁচাতে গিয়ে গুরুগ্রামে আক্রান্ত হয়েছেন তাঁর স্ত্রীও। এই ঘটনা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন পরমেশ্বরের বৃদ্ধা মা ও প্রতিবেশীরা। পরমেশ্বরের এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায় পরিবার। এমনকি সরকারের হস্তক্ষেপও দাবি করেছেন তাঁরা। 

তবে শুধু পরমেশ্বর ধারার মৃত্যু নয়, গত মাস দুয়েক আগে পাথরপ্রতিমার অসিত দাস নামে এক যুবককে দিল্লিতে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। অসিতও পরিযায়ী শ্রমিক ছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ভিন রাজ্যের ঘটল। 

প্রসঙ্গত, পাথর প্রতিমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিন রাজ্যে কাজের সূত্রে পাড়ি দেয়। সেখানে পরমেশ্বর ধারের এই মর্মান্তিক পরিণতি ও মৃত্যু কার্যত অন্ধকার নামিয়ে এনেছে পরিবারে। দক্ষিণ ২৪ পরগণার এই পরিবারের দিন আনা দিন খাওয়া পরিবারের পরমেশ্বর ছিল একমাত্র রোজগেরে ।তার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার। এই অবস্থায় সংসার কিভাবে চলবে কেউই বুঝে উঠতে পারছেনা। এলাকার মানুষ চাইছে এই অবস্থায় এই অসহায় পরিবারের পাশে দাঁড়াক সরকার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget