এক্সপ্লোর

Bengal SIR : SIR-এ নাম বাদ পড়েছে ? চূড়ান্ত তালিকায় স্থান না পেলে আর কি কোনও পথ আছে ? রইল বিস্তারিত

CEO On SIR: চূড়ান্ত তালিকায় যাঁদের নাম 'ডিলিটেড' তাঁরা কী করতে পারেন? জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

 রুমা পাল, কলকাতা: চূড়ান্ত তালিকায় যাঁদের নাম 'ডিলিটেড' তাঁরা কী করতে পারেন? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, যারা ইতিমধ্য়েই ডিলিট হয়ে গেছে, ৫ লক্ষের থেকে বেশি ওরা আবেদন করতে পারবে।  তারা DEO বা CEO-র কাছে আবেদন করতে পারে। অ্যাজুডিকেশন ছাড়া। অ্যাজুডিকেশন বিচারবিভাগীয় পদ্ধতি। 

আরও পড়ুন, ভোটমুখী পশ্চিমবঙ্গে আজ থেকেই শুরু বিজেপির 'পরিবর্তন যাত্রা', কে কোন কর্মসূচিতে থাকছেন ?

 ভোট পরীক্ষার আগে বেরোল SIR-এর রেজাল্ট। খসড়া ও চূড়ান্ত তালিকা মিলে বাদ পড়ল সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম। বিবেচনাধীন ৬০ লক্ষের বেশি ভোটার। বাদ সাড়ে ৬৩ লক্ষ SIR-এর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ গেলেও মিলবে আবেদনের সুযোগ। শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেই অনুযায়ী, ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ফর্ম 8 পূর্ণ করায় আরও ৬ হাজার ৬৭১ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে, ফর্ম 7-এর মাধ্যমে নাম বাদ গেছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এ যেন SUPER SATURDAY! ভোট-পরীক্ষার আগে বেরোল SIR-এর রেজাল্ট! ১১৬ দিনের অপেক্ষার অবসান!
 
নির্বাচন কমিশনের পরিসংখ্য়ান অনুযায়ী, শনিবার প্রথম ধাপে যে চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে, তাতে সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। খসড়া ভোটার তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জনের নাম। আর চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। দুইয়ে মিলে বাদ পড়া নামের সংখ্য়া ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্য়ান অনুয়ায়ী, এর মধ্য়ে মুখ্য়মন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়েছে ৪৭ হাজার ১২৯ জনের নাম। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কেন্দ্র নন্দীগ্রামে ১০ হাজার ৯৯৬ জনের বাদ পড়েছে। শুভেন্দু অধিকারী বলেন, ভবানীপুরের কাউন্টার করার জন্য় বলছে। আমার মৃত ভোট, অনুপস্থিত ভোট দেওয়ার কোনও দরকার হয় না। তৃণমূল রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন,' যে কেন্দ্র নিয়ে বিজেপি লাফাবার চেষ্টা করছে, সেখানে শেষ ভোটে কত শতাংশ ভোট পড়েছে দেখুন। কত শতাংশ ভোট পড়েনি দেখুন। যে ভোটটা পড়েনি, তার সঙ্গে বাদটা মেলান তাহলে দেখবেন আপনাদের মনের যা প্রশ্ন আর বিজেপির হাঁকডাক সব জল হয়ে যাবে।'

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য় অনুযায়ী, ২০২৫ সালের ২৭ অক্টোবর, অর্থাৎ SIR শুরুর আগে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্য়া ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। ১৬ ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। আর শনিবার প্রথম ধাপে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নাম রয়েছে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জনের। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন, ৬০ লক্ষ যে অ্যাজুডিকেশন আছে সেটাই দেখা যাক কত নাম থাকে, কত বাদ পড়ে। প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার নাম কেটেছে ড্রাফ্ট রোল থেকে , হতে পারে এর থেকে বেশি কেটেছে। SIR-এ চূড়ান্ত ভোটার তালিকায় সাড়ে ৬৩ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। আর লজিকাল ডিসক্রিপেন্সির তালিকায় থাকা ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম এখনও বিচারাধীন। অর্থাৎ সব মিলিয়ে ১ কোটি ভোটারের ভোটাধিকার আপাতত প্রশ্নের মুখে।
 
লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ৬০ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই করছেন জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, সেই নথি যাচাইয়ের পর যেমন যেমন নিষ্পত্তি হবে, তেমনভাবে উপযুক্ত নামগুলি ঘোষণা করে দেওয়া হবে। চূড়ান্ত তালিকায় যাঁদের নাম 'ডিলিটেড' তাঁরা কী করতে পারেন? মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলেন,  যারা ইতিমধ্য়েই ডিলিট হয়ে গেছে, ৫ লক্ষের থেকে বেশি ওরা আবেদন করতে পারবে।  তারা DEO বা CEO-র কাছে আবেদন করতে পারে। অ্যাজুডিকেশন ছাড়া। অ্যাজুডিকেশন বিচারবিভাগীয় পদ্ধতি। 
 
শনিবার নির্বাচন কমিশন যে তালিকা প্রকাশ করেছে, সেই অনুযায়ী, ফর্ম 6 এবং ফর্ম 6A পূরণ করে নতুন নাম উঠেছে ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জনের। ফর্ম 8 পূর্ণ করায় আরও ৬ হাজার ৬৭১ জনের নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে। অন্যদিকে, ফর্ম 7-এর মাধ্যমে নাম বাদ গেছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget