এক্সপ্লোর

SIR Hearing: দিল্লিতে জ্ঞানেশের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের দিনেই চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর ! রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়েও বিস্ফোরক প্রতিক্রিয়া

Suvendu On Mamata : SIR নিয়ে তোলপাড় কলকাতা থেকে দিল্লি, মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে এবার চাঞ্চল্য়কর অভিযোগ শুভেন্দুর ! রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কী প্রতিক্রিয়া ?

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কৃষ্ণেন্দু অধিকারী,কলকাতা: একদিকে যেদিন দিল্লিতে মুখ্য় নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, সেদিনই কলকাতায় লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গোটা রাজ্য় জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবিতে বানান ভুল করা হয়েছে। মুখ্য়মন্ত্রী ও IPAC-এর নির্দেশে BLO-রা তা করেছেন। পাশাপাশি এদিন জেলাশাসক, ERO, AERO-দের একাংশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা, পাল্টা উত্তর দিয়েছে তৃণমূল।

আরও পড়ুন, এবার দিল্লি যাচ্ছে রাজ্য পুলিশের বাড়তি টিম ! রাত ১.৪০-এর বিমানে ২২ জনের টিম পাঠানো হচ্ছে রাজধানীতে

কলকাতা থেকে দিল্লি! SIR নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে। দেশের রাজধানীতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়।কথা বলে বেরিয়ে এসে তীব্র আক্রমণ করলেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে!মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আপনি বিজেপির হয়ে কাজ করছেন? আপনি সংযোজন করছেন না, আপনি ডিলিট করছেন। পাল্টা কলকাতায় মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, "SIR চলাকালীন এবং BLO যারা নিয়োগ হয়েছিল, AERO, ERO এদেরকে দিয়ে নামের ভুল, পদবি ভুল করে মমতা বন্দ্য়োপোধ্য়ায়ের নেতৃত্বে, উদ্দেশ্য় নিয়ে মানুষকে হয়রানি করেছে পশ্চিমবঙ্গ সরকার, তার প্রশাসন, মুখ্য়মন্ত্রী, I PAC, তৃণমূল। "
 
মুখ্য় নির্বাচন কমিশনার বিজেপির কথায় চলছেন বলে যখন দিল্লিতে আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তখন তাঁকে বিঁধলেন শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেন, গোটা রাজ্য়জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবির বানান ভুল,  মুখ্য়মন্ত্রী এবং I PAC-এর নির্দেশে যে BLO-রা করেছেন। এই পরিকল্পনার পিছনে মুখ্য়মন্ত্রী আছেন।  আমাদের কাছে ডকুমেন্ট, প্রমাণ রয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, বিজেপি যা খুশি বলবে আর উনি (জ্ঞানেশ কুমার) তাই করবেন? তো আমাদের জনতাও আমাদের সঙ্গে আছেন। আমরা ময়দানে লড়ে নেব। আমরা দেখছি বিজেপি কত দিন থাকে আর এরকম করে।'
 
রাজ্য়পালের সঙ্গে দেখা করে বেরিয়েও, আরও ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন,SIR প্রক্রিয়া চলকালীন  সরাসরি BLO,BDO, জেলাশাসক, এদেরকে ভয় দেখিয়েছে।  উন্নয়নের নামে জেলাশাসকদের ডাকা হয়েছে নবান্নতে।  ডেকেছেন কে?  আগের মুখ্য়সচিব  মনোজ পন্থ, ডেকেছেন কে? বর্তমান মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তী। জেলাশাসকদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। যে বৈঠকে মুখ্য়মন্ত্রীর থাকার কথা নয়। বৈঠক চালু হওয়ার পর, খানিক পরে ওঁর উদয় হয়েছে। সেখানে ঢুকে জেলাশাসকদের বলেছেন, কোনও নাম যাতে বাদ না যায়।  দেখার দায়িত্ব তোমার। তোমার প্রোমোশন পোস্টিং আমি পূরণ করে দেব। শুভেন্দু অধিকারী দাবি করেন, লোকভবনে আসার আগে মুখ্য়সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে দেখা করতে চেয়ে একাধিকবার যোগাযোগ করেছিলেন তিনি। কিন্তু মুখ্য়সচিব তাঁকে ৬ তারিখের আগে সময় দেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget