এক্সপ্লোর

Mamata On EC :"চাইলে... ", কমিশনের দফতর থেকে বেরিয়ে, SIR নিয়ে বড় বার্তা মমতার

Mamata On EC: 'ভোটের ৩ মাসে আগে কেন এসআইআর ? আপনারা চাইলে লক্ষ মানুষকে নিয়ে আসবো ", কমিশনের দফতর থেকে বেরিয়ে হুঁশিয়ারি মমতার

কলকাতা: SIR-হয়রানির অভিযোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দিল্লিতে নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে মমতা বলেন, আমি অনেকদিন ধরে পলিটিক্স করেছি। ..কিন্তু আমি কখনও এমন নির্বাচন কমিশন দেখিনি। যারা এতটাই ঔদ্ধত্বপূর্ণ ! মিথ্যাবাদীও।...কোনও আসনই কারও জন্য চিরকালীন নয়, একদিন এই পদ ছাড়তে হবে। কখনই এই অসঙ্গতি তৈরি করবেন না।  সমস্ত বাঙালিদের টার্গেট করা হয়েছে...ভোট হল গণতন্ত্রের উৎসব। 

আরও পড়ুন, বেলডাঙায় অশান্তির ঘটনায় কারা জড়িত ছিল? খোঁজ চালাতে ঘটনাস্থলে NIA

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত। সকলের নাম কেটে দিয়েছে। বৈধ ভোটারের নাম  নেওয়া উচিত। কিন্তু এরা কী করেছে, বৈধ ভোটারের নাম এআই দিয়ে বাদ দিয়ে দিয়েছে। এরই সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, যদি এসআইআর করারই ছিল, তাহলে ২০০২ সালে কেন করা হয়নি ? প্রশ্ন তোলেন তিনি। যদি আপনারা এতদিনই ধৈয্য় ধরতে পারলেন, তাহলে, ভোটের ৩ মাস আগে, এসআইআর করার প্রয়োজনীয়তাটা কী ছিল ? এরই সঙ্গে মমতা আরও অভিযোগ তোলেন যে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে এসআইআর চালানো হয়নি।

তৃণমূল সুপ্রিমোর কথায়,  'পরিকল্পনা না করে এসআইআর করা হয়েছে। অসম, পূর্ব ভারতে এসআইআর করা হয়নি। বিজেপি শাসিত রাজ্যে অনেক সময় পাবেন, তখন নাম কেটে দেবেন। পশ্চিমবঙ্গে ৫৮ লক্ষের নাম বাদ গেছে, অনেকের মিস ম্যাপিং। প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, তাঁর বাবা-মায়ের জন্ম-তথ্য আছে ? অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবাণী কি বাবা-মায়ের জন্মতথ্য দেখাতে পারতেন ? এসআইআর অসংসদীয়, এসআইআর আতঙ্কে মৃত ৫০ জনের পরিবারকে নিয়ে এসেছি। জীবিত ভোটারকে মৃত বানিয়ে দিয়েছে কমিশন'

দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের আগে চরম নাটকীয় পরিস্থিতি। বঙ্গভবনে ছুটে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশকে দিয়ে ভয় দেখানোর অভিযোগ তুললেন। আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে! কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,এরা হচ্ছে স্বৈরাচারী। ব্য়াভিচারী। দুরাচারী। দুষ্টাচারী। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলাম। দেখুন ওদিকে দাঁড়িয়ে আছে। দেখুন এদিকে দাঁড়িয়ে আছে চোরের মতো। আর সকালে গিয়ে ঘরে ঘরে সার্চ করে দেখে এসেছে।  যখন তাদের পরিবার মারা গেছিল, কেউ পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন?মুখ্যমন্ত্রী ও জ্ঞানেশ কুমারের বৈঠকের প্রায় ৪-৫ দিন আগেই দিল্লিতে পৌঁছে গেছিলেন এরাজ্যে SIR পর্বে মৃতদের পরিজনদের একাংশ। খসড়া তালিকায় মৃত দেখানো হয়েছে এমনও বেশ কয়েকজনকে দিল্লিতে নিয়ে গেছে তৃণমূল। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
আর জি কর আর্থিক দুর্নীতি মামলায় নয়া মোড়, অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget