এক্সপ্লোর

Bengal SIR: "যদি একটি নামও বাদ যায়, বাড়ি জ্বালিয়ে দেব..", আতঙ্কেই BLO-র মৃত্যু ? বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদে

Murshidabad BLO Death : আতঙ্কের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অভিযোগ মৃত BLO-র পরিবারের।

রুমা পাল, সুকান্ত মুখোপাধ্য়ায়, রাজীব চৌধুরী, কলকাতা: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় BLO-র মৃত্যু। আতঙ্কের জেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, অভিযোগ মৃত BLO-র পরিবারের। মৃত মায়া মুখোপাধ্যায় শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ছিলেন। পরিবারের দাবি, SIR-এর কাজ শুরুর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এদিকে, এই ঘটনাকে ঘিরে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী তরজা। অন্যদিকে এদিন এই ইস্য়ুতে CEO দফতরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা।

আরও পড়ুন, দল কি তাঁকে টিকিট দেবে? বিশেষ সাক্ষাৎকারে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গে SIR ঘিরে তোলপাড় জাতীয় রাজনীতি। জল গড়িয়েছে শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী। আর এই আবহেই মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মৃত্য়ু হল এক BLO-র।মৃতের নাম মায়া মুখোপাধ্য়ায় (৫৮) হরিহরপাড়ার শ্রীপুরের বাসিন্দা। শ্রীপুর নামুপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ওই মহিলা শ্রীপুর ২৫১ নম্বর বুথের BLO ছিলেন। পরিবারের দাবি, SIR-র কাজ শুরুর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বেশকিছুদিন মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দিনকয়েক আগেই হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন। শুক্রবার সকালে মৃত্য়ু হয় তাঁর।

 মৃত BLO মায়া মুখোপাধ্যায়ের ছেলে  রুবেল মণ্ডল বলেন,এই BLO-র কাজটা যখন হাতে পায়, এনুমারেশন ফর্ম যখন বিতরণ করা হয়ে যায়, তারপরই ভয়ভয় কাজ করত। শুনতে পাচ্ছিল যে অনেক নাম বাদ যাবে। একটা ভয়ভয় কাজ করছিল। প্রচন্ড চাপে যে কী হবে? কী হবে? বেশি নাম বাদ গেলে কী করবে? এরকম একটা চিন্তায় দিন কাটছিল।  বেশি টেনশনে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। এই অভিযোগ সামনে আসতেই SIR-ইস্য়ুতে বিজেপিকে বিঁধেছে তৃণমূল।পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখ বলেন, SIR-এর কাজের চাপে, এত চাপ সেটা সামলাতে পারেনি। SIR যেদিন থেকে আমাদের চালু হয়েছে ৪ তারিখ থেকে, তারপর উনি অসুস্থ হয়ে পড়েছিলেন।   যখনই বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে মানুষের উপর একটা চাপ ফেলে দিচ্ছে। বিজেপি রাজ্য সম্পাদক  শাখারভ সরকার বলেন, নাম বাদ গেলেই তৃণমূলের ওখানকার স্থানীয় নেতারা তার উপরে হুমকি দিয়েছে। শাসিয়েছে যে, একটি নামও যদি বাদ যায় তাহলে তাঁর বাড়ি জ্বালিয়ে দেব। তাঁকে বাড়িতে ঢুকতে দেব না। এরকম প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।  সেই আতঙ্কেই আজকে তিনি মারা গেছেন। 

 শুক্রবার এই ঘটনার প্রতিবাদে মুখ্য় নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরা। BLO অধিকার রক্ষা কমিটি জয়েন্ট কনভেনার  বাপ্পাদিত্য় গুহ বলেন, আমাদের এক সহকর্মী মায়া মুখার্জি হরিহরপাড়া মুর্শিদাবাদের BLO, উনি মারা গেছেন কাজের চাপে। এই নিয়ে ১৫ জন সঙ্গীকে আমরা হারালাম। এটা খুব লজ্জার। নির্বাচন কমিশন অমানবিকভাবে BLO-দের সঙ্গে আচরণ করছে আমরা চাই নির্বাচন কমিশনারের বিবেক জাগ্রত হোক। 

অন্যদিকে, এদিন শুনানিতে গিয়ে হয়রানির মুখে পড়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাস। লজিকাল ডিসক্রিপেন্সির কারণে শুক্রবার রাজারহাট BDO অফিসে শুনানির জন্য ডাকা হয় তাঁকে। তাঁর অভিযোগ, শুনানি কেন্দ্রে দীর্ঘক্ষণ ভোগান্তির মুখে পড়তে হয় তাঁকে। ব্রিগেডিয়ার দেবাশিস দাস (অবসরপ্রাপ্ত) বলেন,এতো লোক, সীমিত চেয়ার ছিল বসার জন্য। মানুষ মাটিতে বসে আছে। জল, বাথরুম... সব হয়তো আছে, কিন্তু খুঁজতে হবে।  একটা তো হয়রানি হচ্ছে।  আমার আগে ৪০ জন ছিল। আমি, মনে মনে অঙ্ক করলাম, ২০০ মিনিট আমাকে সাড়ে তিন ঘণ্টা এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে। আমি বাড়ি চলে এসেছি। ' শনিবার পর্যন্ত চলবে SIR-এর শুনানি পর্ব।১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তার আগে হেনস্থা, হয়রানি এমনকী মৃত্যুর অভিযোগ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget