এক্সপ্লোর

Bengal SIR Row : DEO-র দেওয়া আগের তথ্যে ২ হাজার ২০৮টি বুথের উল্লেখ, কমিশন রিপোর্ট চাইতেই ২২০৮ বদলে গেল ৪৮০-এ !

Bengal SIR Row Booth Number Controversy: DEO-র তরফে তথ্য এসেছিল '২২০৮টি বুথে কোনও মৃত ভোটার নেই..' , কমিশন রিপোর্ট চাইতেই ২২০৮ বদলে গেল ৪৮০-এ !

রুমা পাল, কলকাতা: কমিশন রিপোর্ট চাইতেই ২২০৮ বদলে গেল ৪৮০-এ! কোনও ফর্ম ফেরৎ না আসা বুথের সংখ্যা, একধাক্কায় ১৭২৮ কম । BLO-দের দেওয়া পূর্বের তথ্যে, ২২০৮ টি বুুথের উল্লেখ রয়েছে। জেলা শাসকদের কাছে কমিশন রিপোর্ট পাঠিয়েছিল। এদিকে রিপোর্ট তলবের পরেই বদলে গেল সংখ্যা !

আরও পড়ুন, চোরাপথে ভারতে, ধূপগুড়িতে এনুমারেশন ফর্ম নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও এক বাংলাদেশি !

যেহেতু চব্বিশ ঘণ্টার মধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছিল,  সেখানে ডিইও-র তরফে তথ্য এসেছিল ২২০৮টি বুথে কোনও মৃত, স্থানান্তরিত ভোটার নেই। ওই সব বুথে যত ভোটার এনুমারেশন ফর্ম বিলি হয়েছিল, পূরণ করে সবই জমা হয়েছে। সোমবারই ওই সব জেলার কাছ থেকে রিপোর্ট চেয়েছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, মঙ্গলবার ওই সংক্রান্ত রিপোর্ট এসেছে। সেখানে দেখা গিয়েছে ২২০৮ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৪৮০। 

সমস্ত ফর্ম জমা পড়ার তালিকার শীর্ষে ছিল দঃ ২৪ পরগনা! যেটা বারবার প্রশ্ন উঠছিল,  দক্ষিণ ২৪ পরগনা যেটা ছিল, রায়দিঘি ৬৬, কুলপি ৫৮, মগরাহাট ১৫, পাথরপ্রতিমা ২০ টি এরকম বুথ রয়েছে, যেখানে কিন্তু মৃত ভোটার নেই, শিফ্টেড ভোটার নেই, ডুপ্লিকেট ভোটার নেই ! আর এটাই তাৎপর্যপূর্ণ। যেখানে ২২০৮ টি বুথের কথা বলা হচ্ছিল, সেখানে একধাক্কায় ৪৮০ হয়ে গিয়েছে। আর এখানেই প্রশ্ন উঠেছে, তাহলে যে রিপোর্টটা পাঠানো হল, সেক্ষেত্রে ২২০৮ টি বুথ কীকরে এল ?  


নির্বাচন কমিশনের এই অবাক করা পরিসংখ্য়ান সামনে আসতেই শোরগোল পড়ে যায়!বিরোধীরা গরমিল-কারচুপির অভিযোগে সরব হয়!বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী  সুকান্ত মজুমদার বলেন,এটা আমাদের পিসির সরকারের ম্য়াজিক। আমাদের যে পিসির সরকার, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার, ওই সমস্ত এলাকায় কেউ মারা যায় না। নির্বাচন কমিশন সূত্রে খবর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা AI-এর মাধ্য়মে ২ হাজার ২০৮ জনের গরমিল ধরা পড়ে।এরপর, ২৪ ঘণ্টার মধ্য়ে জেলাশাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। আর তারপরই জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্টে সংখ্য়াটা এক লাফে ২ হাজার ২০৮ থেকে কমে হয়ে গেল ৪৮০!নির্বাচন কমিশন সূত্রে খবর, আরও কমতে পারে এরকম পোলিং স্টেশনের সংখ্যা। 
 

তাহলে কি কমিশনের চাপ পড়তেই আসল সংখ্য়াটা বেরিয়ে এল? তাহলে কি আগের পরিসংখ্য়ানে গরমিল ছিল? তবে, জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো রিপোর্টেও, শীর্ষস্থানেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। মোট ৪৮০টি পোলিং স্টেশনের মধ্যে শুধু দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে রয়েছে এমনটি ৬৬ পোলিং স্টেশন। কুলপিতে ৫৮টি , মগরাহাটে ১৫টি , পাথরপ্রতিমায় ২০টি। মূল প্রশ্ন হল, কীভাবে প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্য়ে এত বিপুল ফারাক হল? নেপথ্য়ে কোন সমীকরণ?

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Kirti Azad: 'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?
'আমিও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি', কেন এমন বললেন তৃণমুল সাংসদ কীর্তি আজাদ ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget