এক্সপ্লোর

Bengal SIR Row :' শাস্তি চাইছি..', কমিশনের তালিকায় একই পরিবারের ৩ জনের 'নাম উধাও' ! গুরুতর অভিযোগ কোচবিহারে

Cooch Behar SIR: বাড়িতে এনুমারেশন ফর্ম না আসা থেকেই সন্দেহ দানা বেঁধেছিল..এবার কোচবিহারের দিনহাটায়, সদ্য প্রকাশিত নির্বাচন কমিশনের তালিকা থেকে একই পরিবারের ৩ জন সদস্যের নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : কোচবিহারের দিনহাটায় আজব কাণ্ড। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও, এবার কোচবিহারের দিনহাটায়, সদ্য প্রকাশিত নির্বাচন কমিশনের তালিকা থেকে একই পরিবারের ৩ জন সদস্যের নাম উধাও হয়ে যাওয়ার অভিযোগ উঠল। যা ঘিরে একদিকে কমিশনের দিকে অভিযোগের আঙুল তুলল তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।

আরও পড়ুন, 'আমি আর SIR-এর কাজ করতে পারছি না', গুজরাতে BLO-র মৃত্যুতে সুর চড়াল তৃণমূল

বাড়িতে এনুমারেশন ফর্ম না আসা থেকেই সন্দেহ দানা বেঁধেছিল..বুথ লেভেল অফিসারের সঙ্গে সাক্ষাতের পর,পরিষ্কার হল গোটা বিষয়টা। ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও,এবার কোচবিহারের দিনহাটায়, সদ্য প্রকাশিত কমিশনের তালিকা নিয়ে গরমিলের অভিযোগ উঠল। কমিশনের তালিকা থেকে একই পরিবারের ৩ জনের নাম উধাও! দিনহাটা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা  ধনেশ্বর বর্মন,   আমরা এখানকার কোচবিহারের একদম খোদ নেটিভ লোক।  ওখানে(SDO অফিস) কম্পিউটারে দেখাল, আপনার নাম কাটা গেছে। আপনার এখন নাম নেই, আপনি ভোটার না।  কিন্তু লেখা আছ, সেল্ফ। সেল্ফ মানে আমি নিজে তাহলে ডিলিট করেছি। এটা নিয়ে আমার স্ত্রী খুব চিন্তায় আছেন। এটা কে করল বা কারা করল তাদের শাস্তি চাইছি। 
 
কোচবিহারের দিনহাটা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধনেশ্বর বর্মন।ব্যাঙ্কের অবসারপ্রাপ্ত কর্মী। স্ত্রী-ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মী।এমনকী, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কাউন্টিং অফিসার হিসেবেও কাজ করেছেন তাঁর স্ত্রী।ছেলেও সরকারি কর্মচারী। অথচ অভিযোগ, তাদেরই নাম বাদ গেছে কমিশনের প্রকাশিত তালিকায়..। দিনহাটা পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অঞ্জনা বর্মন বলেন,  গত পঞ্চায়েত নির্বাচনে  কাউন্টিং অফিসার ছিলাম। কী করে আমাদের নামটা বাদ পড়ে, আমি তো অবাক হয়ে গেলাম। কে করল এই কাজটা? এটা খুঁজে বের করতেই হবে। তাঁর উপযুক্ত জবাব দিতে হবে। তাঁর শাস্তি পেতে হবে। আর এই নিয়ে স্বভাবতই জেলা রাজনীতিতে তুমুল তরজা শুরু হয়েছে।

তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  পার্থপ্রতিম রায় বলেন, এই যে গাফিলতি। এটা নির্বাচন কমিশন ডেডিকেডেটলি এ ধরনের ভুল ভাল করছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে। মানুষ চরম হতাশায় নিমজ্জিত হচ্ছে।  SIR নিয়ে এই যে তড়িঘড়ি করছে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।  এই মানুষগুলোর কী দোষ? কোচবিহার বিজেপি সহ-সভাপতি উজ্জ্বলকান্তি বসাক বলেন , তৃণমূল-কংগ্রেস আগাগোড়াই বিভিন্ন চক্রান্ত করে SIR প্রক্রিয়াটাকে মানুষের মধ্যে ভয়ভীতির কারণ এইভাবে দেখানোর চেষ্টা করছে। তৃণমূল-কংগ্রেসের এই জঘন্য রাজনীতি! তৃণমূল-কংগ্রেসের চক্রান্তের জন্য, ষড়যন্ত্রের জন্য সাধারণ মানুষ সর্বক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছেন। SIR নিয়ে সমান তালে চলছে রাজনীতি!কিন্তু এ বিড়ম্বনা থেকে মুক্তি মিলবে কবে? সে চিন্তা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
NEET Protest In Kolkata: NEET আন্দোলনে ধুন্ধুমারকাণ্ডে গ্রেফতার আরও ২, “মিছিলে আসিনি, পায়ে ৩ টে প্লেট বসানো..”, প্রিজন ভ্যান থেকে মুখ বাড়িয়ে দাবি ধৃতর
News Live : কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কালীঘাট তৃণমূল-এর বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
Rachna On NCPI Meet: কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
কাল BJP-তে সরাসরি যোগ দেবে আপনাদের সাংসদদের টিম ? NDA বৈঠকের আগে বিশেষ সাক্ষাৎকারে রচনা বন্দ্যোপাধ্যায়
Birbhum: গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ
গড়ে উঠেছিল তৃণমূলের পার্টি অফিস, সিউড়িতে স্কুল ফেরত পেল পুরন্দরপুর হাইস্কুল কর্তৃপক্ষ

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget