এক্সপ্লোর

Bengal SIR Row:'আমার জন্ম বাংলাদেশে, এখানে ছোটোবেলায় চলে এসেছি..', SIR আবহে কেন বিপাকে বেহালার বাসিন্দা ?

Bengal SIR Row Behala Resident SIR Controversy: নিজের নাম, বাবার নাম, এপিক নম্বর, হবহু এক, আলাদা শুধু ছবি, বয়স আর ঠিকানা। নামের গেরোয় বেজায় সমস্য়ায় বেহালার বাসিন্দা !

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : নাম, বাবার নাম, এপিক নম্বর - সব এক। আলাদা শুধু ঠিকানা আর ছবি। আর এ নিয়েই এখন বেজায় সমস্য়ায় পড়েছেন, বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রী। অভিযোগ, তাঁর এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রী নামে আরেক ভোটারের কাছে। অভিযোগকারীর দাবি, কমিশন বা স্থানীয় থানা কেউই কোনও সাহায্য করছে না।

আরও পড়ুন, জোর কদমে SIR, বাংলাদেশ পালানোর হিড়িক, অনুপ্রবেশকারীর অ্যাকাউন্টেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা !

নিজের নাম, বাবার নাম, এপিক নম্বর, হবহু এক, আলাদা শুধু ছবি, বয়স আর ঠিকানা। নামের গেরোয় এখন বেজায় সমস্য়ায় পড়েছেন, বেহালার বাসিন্দা নিউ আলিপুরের সাহাপুর মথুরানাথ বিদ্যাপীঠ গ্রুপ C কর্মী সুব্রত মিস্ত্রী। অভিযোগ, তাঁর এনুমারেশন ফর্ম চলে গেছে সোনারপুর উত্তরের সুব্রত মিস্ত্রী নামে আরেক ভোটারের কাছে। সরকারি স্কুলে কাজ করেন। প্রতিটা ভোটে ডিউটিতে যান। কিন্তু এবারে বাড়িতে SIR-এর যে নতুন যে ফর্ম সেই ফর্ম আসছে না। পরবর্তীতে অনলাইনে দেখেন নিজের নাম সুব্রত মিস্ত্রি বেহালা পূর্বের তিনি ভোটার রয়েছেন। সেক্ষেত্রে বাড়ির যে ঠিকানা বেহালা বড়িশা তার পরিবর্তে দেখতে পাচ্ছেন ওঁর নম্বর একই রয়েছে কিন্তু বাড়ির ঠিকানা বদলে গেছে। অনলাইনে দেখেছেন সোনারপুর উত্তরের ভোটার হয়ে গেছেন। 

অভিযোগকারী  সুব্রত মিস্ত্রী বলেছেন, না আমার কাছে SIR-এর ফর্ম আসেনি। তো আমি চেক করতে দেখলাম আমার নামটা সোনারপুর উত্তরে চলে গেছে। আমি তো বেহালা পূর্বের ভোটার। তারপর আবার তিনি বললেন যে আমার ফর্মটি নাকি অলরেডি কে সেবিকা মিস্ত্রি নামে কেউ একজন নিয়ে গেছেন। BLO আমাকে জানালেন যে কোনও একটি গন্ডগোল হয়েছে। BLO নিজে কিন্তু আমার কাছে বলেছেন যে উনি (সোনারপুরের সুব্রত মিস্ত্রী) একটি ব্রোকারের মাধ্যমে এই ভোটার কার্ডটি বানিয়েছেন। এবং তিনি আগে তালদি থাকতেন। এবং তিনি বাংলাদেশি। 

 গোটা ঘটনায় এখন প্রবল চিন্তায় পড়েছেন বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রীর পরিবার। অভিযোগকারী  সুব্রত মিস্ত্রী বলেন,আমি সত্যিই খুব দুশ্চিন্তায় আছি। কী হবে কিছুই জানি না। প্রতিবছর আমি ভোটার ডিউটিতে যেতাম। যে কারণে বুথে গিয়ে ভোট দিতে পারিনি।+গতকাল আমি কমিশনে যাই বেহালা পূর্বের অফিসে। তারা সেখানে বলেন, আপনার নামটি সোনারপুর উত্তরে নথিভুক্ত হয়ে আছে। আমরা এখান থেকে কিছু করতে পারব না। তো আমি সত্যিই হয়রান হচ্ছি। কমিশন আমাকে সাহায্য করছে না। আমি থানায় গেছলাম তারাও আমাকে কোনও সাহায্য করছে না। 

 প্রশ্ন: আপনার যে কার্ডটা এই কার্ডটা কবে থেকে বানানো হয়েছিল? 

সুব্রত মিস্ত্রী, সোনারপুর উত্তরের ভোটার : এটা আমার ২০১৭ সালে করা হয়েছে। ক্য়ানিং ...থেকে জমা করে, লাইনে দাঁড়িয়ে আমরা...
 
প্রশ্ন: আপনি কি আগে বাংলাদেশে থাকতেন? 
 
সুব্রত মিস্ত্রী, সোনারপুর উত্তরের ভোটার : হ্য়াঁ। আমার জন্ম বাংলাদেশে আমি এখানে ছোটোবেলায় চলে এসেছি। 

প্রশ্ন: একই এই যে এপিক নম্বরটা পেয়েছেন এটা, কার্ড নম্বরটা। এটা কাকে দিয়ে, বাংলাদেশ থেকে এসে কাকে দিয়ে বানিয়েছিলেন? 
 
সুব্রত মিস্ত্রী, সোনারপুর উত্তরের ভোটার : কাউকে দিয়ে না। আমরা বিডিও-র থেকে জমা করে করা হয়েছে। 

সোনারপুর উত্তর সুব্রত মিস্ত্রীর স্ত্রী সবিতা মিস্ত্রী বলেন,বাংলাদেশ থেকে ২০১১ সালে এসেছে। কার্ড হয়েছে ২০১৭ সালে। ট্রান্সফার হয়েছে এখানে ২০২৩ সালে। 

প্রশ্ন: এই কার্ড কোথা থেকে বানায়? 

সবিতা মিস্ত্রী, সুব্রত মিস্ত্রীর স্ত্রী,সোনারপুর উত্তর: এটা ক্য়ানিং থেকে। ওখানে থাকত। ওখান থেকেই। 

গন্ডগোল যে হয়েছে, তা মেনে নিয়েছেন BLO। BLO সমীরণকুমার রায় বলেন, হঠাৎ করে বেহালা থেকে ওই ছেলেটা সেম নামের আমাকে ফোন করেছিল। ও বলল যে আমার ফর্মটা আপনার কাছে আছে। তারপর আমি রেজিস্টার খুলে দেখি ফর্মটা অলরেডি উঠে গেছে। আমি আবার সুপারভাইজারকে জানাই। উনি বলল যে ফর্মটা আপনি হোল্ড করুন। ছবিটা আমাদের লোকাল ছেলের ছবি। আমরাও জানি না কী করে হল। যেহেতু ছবিটা ওর বাকি সব সেম তাহলে ফর্মটা ওকেই দিয়ে দিই। সবমিলিয়ে, কীভাবে এই নাম-বিভ্রাটের ঝামেলা থেকে বেরোবেন, তা নিয়ে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বেহালার বাসিন্দা সুব্রত মিস্ত্রীর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget