এক্সপ্লোর

Bengal SIR Row : SIR পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যাঁরা অনলাইনে ফর্ম ফিলআপ করেছেন, তাঁদের বাড়ি যাচ্ছেন BLO-রা

SIR Row BLO Visit Voters House: প্রোজেনি ম্যাপিংয়ে থাকা ভোটারদের নথি যাচাই করতেও বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। 

কলকাতা: SIR পর্বে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই, যাঁরা অনলাইনে ফর্ম ফিলআপ করেছেন, তাঁদের বাড়ি যাচ্ছেন BLO-রা। ৮৫-র বেশি বয়সি ভোটারদের বাড়িতেও যাচ্ছেন BLO-রা। প্রোজেনি ম্যাপিংয়ে থাকা ভোটারদের নথি যাচাই করতেও বাড়ি বাড়ি যাচ্ছেন BLO-রা। 

আরও পড়ুন, মুর্শিদাবাদে কেন বাবরি মসজিদ ? 'আসলে হুমায়ুনকে দিয়ে মুসলিম শক্তিকে একত্রিত করার প্রয়াস মমতার' ! 'থার্ড পার্টি'-র তত্ত্ব সজলের

SIR-এ এখনও পর্যন্ত ৫৫ লক্ষ ৪৫ হাজার নাম বাদ। মৃত ভোটার ২৩ লক্ষ ৮৩ হাজার। নিখোঁজ সাড়ে দশ লক্ষ। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। অন্যদিকে, SIR-এ শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগে বারুইপুরের একাধিক সরকারি অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের ভাবনা নির্বাচন কমিশনের। ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়! ১৬ ডিসেম্বর SIR-এর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কার নাম থাকবে? আর কার নামই বা বাদ পড়বে? এ নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে!নির্বাচন কমিশন সূত্রে খবর, কমিশনের ঝাড়াই বাছাইয়ে শনিবার সন্ধে ৬ টা পর্যন্ত প্রায় সাড়ে ৫৫ লক্ষ ভোটারের নাম চিহ্নিত হয়েছে যারা বাদ পড়ার যোগ্য।যার মধ্য়ে এ রাজ্যে মৃত হিসাবে চিহ্নিত করা হয়েছে প্রায় ২৪ লক্ষ নাম।

নিখোঁজ ভোটারের সংখ্য়া সাড়ে ১০ লক্ষর বেশি।এক ঠিকানা থেকে অন্য ঠিকানায় স্থানান্তরিত হয়েছেন এমন ভোটারের সংখ্য়া প্রায় ১৯ লক্ষ।ডুপ্লিকেট ভোটারের সংখ্য়া প্রায় দেড় লক্ষ। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র  অরূপ চক্রবর্তী বলেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বলেছে।SIR-এর কাজে গতি আনতে তৎপর নির্বাচন কমিশন!
 মুখ্য় নির্বাচনী দফতরে বিশেষ বৈঠক করেন মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। 

এনুমারেশন ফর্মের তথ্য কমিশনের পোর্টালে আপলোড করার শেষ দিন ১১ ডিসেম্বর। সূত্রের খবর, SIR-এর ফর্ম ডিজিটাইজেশন শেষ হয়েছে আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ,পূর্ব বর্ধমান এই তিন জেলায়। ডিজিটাইজেশনে পিছিয় রয়েছে শিলিগুড়ি, ডাবগ্রাম -ফুলবাড়ি, বিধাননগর কসবা, বেহালা পূর্ব, যাদবপুর ও  মেটিয়াব্রুজের মতো এলাকা। সূত্রের খবর, এর পাশাপাশি ভোটার তালিকায় সংশোধন পর্বে BLO-দের মৃত্য়ু আলোচনা হয়েছে এদিনের বৈঠকে।এ নিয়ে DEO-দের দ্রুত রিপোর্ট পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রের। SIR-এ শৃঙ্খলাভঙ্গ ও অবৈধ কার্যকলাপের অভিযোগে নির্বাচন কমিশনের স্ক্যানারে বারুইপুরের একাধিক সরকারি অফিসার ।সূত্রের খবর, নির্দেশ অমান্য ও অবৈধ কার্যকলাপের অভিযোগে একাধিক সরকারি অফিসার ও কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে কমিশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
এবার সরকারি উদ্যোগে 'অভয়া স্মরণ', আজ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সকাল ২ মিনিটের নীরবতা পালন
Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget