এক্সপ্লোর

CM Mamata Banerjee: 'বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন..', SIR আবহে মোদির এবার কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

Mamata On Matua: মতুয়াদের কাছে টানতে তৎপর তৃণমূলও, মোদির অডিওবার্তার পর এবার কী বার্তা মুখ্যমন্ত্রীর ?

আশাবুল হোসেন, অর্ণব মুখোপাধ্য়ায় ও দীপক ঘোষ, কলকাতা: শনিবার মতুয়া অধ্য়ুষিত রাণাঘাটের তাহেরপুরে অডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। পরে, সন্ধেয় আবার এক্স হ্য়ান্ডলে লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। আর সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের BLA বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় বললেন, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন, তাঁরা কোনও ভয় পাবেন না। 

আরও পড়ুন, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের কনস্যুলার পরিষেবা 'সাময়িকভাবে স্থগিত..', ভিসা দেওয়া বন্ধ করল বাংলাদেশও !

SIR-আবহে মতুয়া ভোটব্য়াঙ্ক কাদের দিকে থাকবে, তা নিয়ে রাজনীতির দড়ি টানাটানি চরমে উঠেছে।শনিবার মতুয়া অধ্য়ুষিত রাণাঘাটের তাহেরপুরে অডিও বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদি। দুদিন পরই মতুয়াদের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন, তাঁরা কোনও ভয় পাবেন না।SIR শুরুর পর থেকে মতুয়াদের সবথেকে বড় প্রশ্ন হল, ভোটার তালিকায় তাদের নাম থাকবে তো? তারা ভোটের লাইনে দাঁড়াতে পারবে তো? কারণ, ২০০২ সালের ভোটার লিস্টে তাদের অনেকেরই নাম নেই! ফলে SIR-এ মতুয়া সম্প্রদায়ভুক্ত অনেকের নামই 'আনম্য়াপড' থেকে গেছে। এদিকে ২০২৪ সালে CAA-র রুল জারির পর, অনেকে নাগরিকত্বের আবেদন করলেও, এখনও তার নিষ্পত্তি হয়নি। 
 
শনিবার মতুয়া অধ্যুষিত রানাঘাটে সভা ছিল প্রধানমন্ত্রীর। সেখানে দেওয়া অডিও বার্তায় মতুয়াদের আবেগ উস্কে দিলেও, মতুয়াদের ভোটাধিকারের বিষয়টি নিয়ে কিছুই বলেননি তিনি। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি বলেন, জয় নিতাই। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। এতেই ক্ষোভ উগরে দেন সভায় আসা মতুয়া সম্প্রদায়ভুক্তরা। 

প্রশ্ন: নাম বাদ যাচ্ছে, সেটা নিয়ে তো উনি কোনও কথাই বললেন না...
মতুয়া সম্প্রদায়ভুক্ত : আফসোস আজকের বক্তব্যতে এখনও কিছুই পাইনি। 
 
এরপর শনিবার সন্ধেয় নরেন্দ্র মোদি আবার এক্স হ্য়ান্ডলে লেখেন, আমি প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তাঁরা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে CAA এনেছে, তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে। এই আবহে মতুয়াদের কাছে টানতে তৎপর তৃণমূলও। ইতিমধ্য়ে মতুয়া-গড় বনগাঁয় সভা এভং মিছিল করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সোমবারও মতুয়াদের নিয়ে বার্তা দেন তৃণমূলনেত্রী। 

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২৬-এর নির্বাচন বিজেপির দালালদের বিসর্জন। বাংলায় মতুয়া থেকে শুরু করে যারা আছেন, তাঁরা কোনও ভয় পাবেন না। সবমিলিয়ে, ভোট যত এগিয়ে আসছে, মতুয়া সম্প্রদায়ভুক্তদের নিয়ে চড়ছে রাজনীতির পারদ। 

সেরা শিরোনাম

Narendra Modi: 'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
'মানুষ সোনা কেনা কমিয়েছেন, এর ফলেই দামে পতন', লখনউয়ে সভা থেকে জনগণকে ধন্যবাদ প্রধানমন্ত্রীর
West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক

ভিডিও

Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget