এক্সপ্লোর

Bengal SIR Row: 'ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তোমাকে কেটে কুচি কুচি করব..' ! ভোটারের নাম কাটার আশঙ্কায় BLO-কে হুমকির অভিযোগ, গ্রেফতার তৃণমূলের BLA

Bengal SIR Row Sandeshkhali TMC BLA Arrested: BLO-কে হুমকি দেওয়ার অভিযোগ, অভিযুক্ত BLA-কে গ্রেফতার করেছে ন্যাজাট থানা

উত্তর ২৪ পরগনা : ভোটারের নাম কাটা যাওয়ার আশঙ্কায় BLO-কে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের BLA-এর বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত BLA-কে গ্রেফতার করেছে ন্যাজাট থানা। বিজেপির অভিযোগের ভিত্তিতে, সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূলের BLA জামিরুল ইসলাম মোল্লাকে গ্রেফতার করেছে ন্যাজাট থানা। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালির বয়ারমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এলাকার BLO দীপক মাহাতোর অভিযোগ, তাঁকে ফোন করে হুমকি দেন জামিরুল ইসলাম মোল্লা। এই পঞ্চায়েতের ৩ নম্বর বুথের বাসিন্দা ওহেদ বক্স গাজি।স্থানীয় সূত্রে খবর, পরিবারের তিন সদস্য এনুমারেশন ফর্ম ফিলাপ করে জমা দেন BLO দীপক মাহাতোকে।

আরও পড়ুন, পরপর BLO-র মৃত্যু, দিকে দিকে অসুস্থ, TMC সাংসদের নিশানায় মুখ্য নির্বাচন কমিশনার

BLO-র দাবি, প্রমাণপত্র ঠিক না থাকায় প্রথমে তিনি পেন দিয়ে সেটি কেটে দেন। পরে নিজের ভুল বুঝতে পেরে BDO অফিস থেকে নুতন ফর্ম তাদেরকে দেন। ওহেদ বক্স গাজির অভিযোগ, তাঁর পরিবারের সদস্যদের বাংলাদেশি বলে ফর্ম কেটে দেন BLO। সন্দেশখালি বাসিন্দা  ওহেদ বক্স গাজি বলেন, আমাদের ফর্ম দিয়ে, ফর্ম ফিলাপ করিয়েছে, বাংলাদেশি বলে আমাদের ফর্ম কেটে দিয়েছে। তিনটে নাতিকে ওই কথা বলে ফর্ম কেটে দিয়েছে। BLO দিয়েছে। (বলেছে) তোমরা বাংলাদেশি।ওহেদ বক্স গাজির ছেলে শফিকুল গাজি বলেন, আমাদের তিনটে ছেলের ফর্ম ফিলাপ করে কেটে দিয়েছে, আমরা দাদুরা বাস করছে এখানে ১০০ বছর ধরে, আমাদের বাংলাদেশি ঘোষণা করলে তো হবে না।
 
অভিযোগ, এই ঘটনার পরই BLO-কে হুমকি দেন তৃণমূলের BLA। ন্যাজ্যাট থানায় অভিযোগ দায়ের করেন BLO। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।বয়ারমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর বুথ BLO  দীপক মাহাতো বলেন, হুমকি দিয়ে বলেছিল তোমার ঘর বাড়ি জ্বালিয়ে দেব, তোমাকে কেটে কুচি কুচি করব। রাতের মধ্যে তোমার ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেব।  আমি খুবই আতঙ্কে রয়েছি।এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি   রাজেন্দ্রনাথ সাহা বলেন, এখানে কেউ ভারতীয় নেই, তারা আজকে BLO যাঁরা কাজ করছেন হুমকি দিচ্ছে,  একটিও বাংলাদেশি রোহিঙ্গা মুসলমান তৃণমূলকে রাখতে দেব না। বিরোধীদের জবাব দিয়েছে তৃণমূল। 

বয়ামারি ১  তৃণমূল অঞ্চল সভাপতি মিজানুর ডালি বলেন,  আমাদের কাছে অভিযোগ আসে, (এক পরিবার) এসে অভিযোগ করে আমাদের ফর্ম কেটে দিয়েছে এবং তার কপি (আছে) (অভিযোগ) সেই পরিবারকে বলা হয়েছে তোমরা বাংলাদেশি। জামিরুল তৃণমূলের BLA-এর কাজ করছে,  কী ফোনে বলেছে আমরা জানি না, যদি বলে থাকে অন্যায়।' SIR শুরু পর থেকে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। এবার সেই অভিযোগ উঠল সন্দেশখালিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget