এক্সপ্লোর

Bengal SIR: SIR- এর কাজের চাপে এবার অসুস্থ AERO? ভর্তি কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে

SIR Work Pressure: অভিযোগ, SIR - এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই এই AERO অসুস্থ হয়ে পড়েছেন। জানা গিয়েছে, অসুস্থ AERO ভর্তি রয়েছেন কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। 

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর, সত্যজিৎ বৈদ্য, কলকাতা : বাংলায় SIR - এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিএলও- দের অসুস্থ হওয়ার খবর আসছে বিভিন্ন জেলা থেকে। অভিযোগ, SIR - এর কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছেন বিএলও- রা। এমনকি কয়েকজন বিএলও- র মৃত্যুও হয়েছে SIR - এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে, এমনটাই অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও। কোথাও হাউহাউ করে কাঁদছেন বিএলও। কোথাও বা কাজের অত্যধিক চাপের কথা বলছেন। এরই মাঝে খবর পাওয়া গেল অসুস্থ হয়ে পড়েছেন AERO অর্থাৎ অ্যাসিসট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। অভিযোগ, SIR - এর কাজের অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরেই এই AERO অসুস্থ হয়ে পড়েছেন। জানা গিয়েছে, অসুস্থ AERO ভর্তি রয়েছেন কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। 

জানা গিয়েছে, পিংলা বিডিও অফিসের কর্মী চণ্ডীপুরের হাঁসচড়ার বাসিন্দা বিবেকানন্দ পাল। বাড়িতেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। প্রথমে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। এরপর অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় ওই ব্যক্তিকে। কলকাতায় এনে তাঁকে ভর্তি করা হয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। SIR- এর কাজের চাপেই অসুস্থ হয়েছে বিবেকান্দ পাল, দাবি AERO-র সহকর্মীদের। SIR- এর কাজের চাপের জন্য উদ্বিগ্ন ছিলেন এই ব্যক্তি, অভিযোগ তাঁর পরিবারের সদস্যদের। 

পিংলার বিডিও অফিসে সুপারভাইজার হিসেবে SIR- এর কাজ সামলাচ্ছিলেন এই AERO বিবেকান্দ পাল। তাঁর সহকর্মীদের দাবি SIR- এর কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন বিবেকানন্দবাবু। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন বলেও দাবি করেছেন সহকর্মীরা। অসুস্থ AERO- র পরিবারের সদস্যদের দাবি, সকালে বাথরুমে গিয়েছিলেন। তারপর থেকে এসে অসুস্থ বোধ করছিলেন। মাথায় জল দিয়ে সুস্থ করার চেষ্টা হলেও লাভ হয়নি। এরপর তাঁকে নিয়ে যাওয়া হয় তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে। সেখান থেকে কলকাতায় রেফার করা। রবিবার ভোর সাড়ে ৫টা নাগাদ অসুস্থ হয়ে পড়েন বিবেকানন্দ পাল। পরিবারের দাবি, টেনশনের কারণেই অসুস্থ হয়েছেন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তবে পরিবারের সদস্যদের কথায় সংকট এখনও কাটেনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়া AERO বিবেকান্দ পাল। তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ থেকেও তাঁকে এটা বলেই কলকাতায় রেফার করা হয়েছিল যে তিনি বেশ ভালরকম অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যদের দাবি, কলকাতার হাসপাতালে ভর্তি করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তাঁদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget