এক্সপ্লোর

Bengal SIR Row: 'খসড়া ভোটার তালিকায় বাদ যেতে চলেছে প্রায় ৫৮ লক্ষ নাম', জানালেন স্পেশাল রোল অবর্জাভার সুব্রত গুপ্ত

West Bengal SIR: 'সাধারণভাবে শহরাঞ্চলে নাম বাদের সংখ্যা বেশি, গ্রামে কম', ভবানীপুর, নন্দীগ্রাম-বিতর্কে মন্তব্য স্পেশাল রোল অবর্জাভারের। 

আবির দত্ত, কলকাতা : 'খসড়া ভোটার তালিকায় বাদ যেতে চলেছে প্রায় ৫৮ লক্ষ নাম', এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবর্জাভার সুব্রত গুপ্ত। '৫৮ লক্ষ ছাড়াও ১ কোটি ৩৬ লক্ষের নামে এখনও অসঙ্গতি রয়েছে। এই ১ কোটি ৩৬ লক্ষের নাম খতিয়ে দেখতে হবে। ত্রুটি পরীক্ষা করে, শুনানি করে সব কিছু দেখতে হবে', খসড়া তালিকা প্রকাশের আগে জানিয়ে দিলেন সুব্রত গুপ্ত। 'সাধারণভাবে শহরাঞ্চলে নাম বাদের সংখ্যা বেশি, গ্রামে কম', ভবানীপুর, নন্দীগ্রাম-বিতর্কে মন্তব্য স্পেশাল রোল অবর্জাভারের। 

নির্বাচন কমিশন সূত্রেও খবর, প্রায় ৫৮ লক্ষ নাম বাদ যেতে চলেছে খসড়া ভোটার তালিকায়। এই প্রসঙ্গে স্পেশ্যাল অবজার্ভার সুব্রত গুপ্ত বলেছেন, 'কাল নির্বাচন কমিশনের থেকে নির্দেশ পাওয়ার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। এই তালিকায় ৫৮ লক্ষ ASDD বাদ যাবেন। অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট - এদের নাম বাদ যাবে। এই ৫৮ লক্ষ নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না। বাকি যাঁরা ২০২৫- এর তালিকায় ছিলেন এবং যাঁরা এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, তাঁদের সকলের নাম থাকবে।' 

এই ৫৮ লক্ষ নাম ছাড়াও প্রায় ১ কোটি ৩৬ লক্ষ নামে অসঙ্গতি (লজিকাল ডিসক্রিপেন্সি) রয়েছে। তবে এগুলো সবই যে ভুয়ো, তেমনটা বলেননি সুব্রত গুপ্ত। তাঁর কথায়, 'অনেক প্রযুক্তিগত ত্রুটি আছে। ডেটা এন্ট্রিতে ভুল রয়েছে। অন্যান্য কিছু ক্ষেত্রে ভুল রয়েছে। আরও পরীক্ষা করে দেখতে হবে। এঁদের মধ্যে কিছু লোক আসবেন, কিছুজন আসবেন না।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, নাম বাদ গেলে বড়সড় আন্দোলনে নামবেন। এই নিয়ে কাজের ক্ষেত্রে চাপ নিচ্ছেন না স্পেশাল রোল অবজার্ভার সুব্রত গুপ্ত। তিনি বলছেন, 'নির্বাচন কমিশনও চাইছে, যোগ্য ভোটারদের যেন বাদ দেওয়া না হয়। যাঁরা যোগ্য নন, তাঁরা যেন তালিকায় না থাকেন।' 

গ্রামের তুলনায় শহরাঞ্চলে বাদ গিয়েছে বেশি নাম, এমনটাই জানিয়েছেন সুব্রত গুপ্ত। তিনি বলছেন, '২৯৪টি বিধানসভা কেন্দ্রে খতিয়ে দেখলে দেখা যাবে সাধারণভাবে গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে অনেক বেশি নাম বাদ দিয়েছে। গ্রামাঞ্চলের বুথগুলোয় কম নাম কাটা গেছে, শহরাঞ্চলে অনেক বেশি কাটা গেছে। শহরাঞ্চলের মানুষ তুলনায় বেশি সংখ্যায় স্থানান্তরিত হন কাজের জন্য, পড়াশোনার জন্য। মৃত ভোটারদের নামের আপডেট গ্রামের তুলনায় শহরে কম হয়। কারণ বিএলও-রা স্থানীয় ব্যক্তি হলেও, গ্রামের মানুষের যেভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ থাকে, শহরে সেভাবে থাকে না।' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget