এক্সপ্লোর

Bengal SIR: শিয়রে ভোট,এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি, কবে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?

Bengal SIR Supplementary List: এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। ভোটের আগেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে হাইকোর্ট।

রুমা পাল, কলকাতা: শিয়রে ভোট, আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। এখনও পর্যন্ত ১৫ লক্ষ বিবেচনাধীন ভোটারের নিষ্পত্তি করা হয়েছে। ভোটের আগেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করবে হাইকোর্ট। এবারের ভোটে থাকবে না কোনও সিভিক ভলান্টিয়ার, সূত্রের খবর। 

আরও পড়ুন , ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধে ২ ভারতীয়ের মৃত্যু ! জানাল ভারতের বিদেশ মন্ত্রক

কবে  প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট ?

জানা যাচ্ছে, ভোটের আগেই প্রকাশ হতে পারে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। কয়েকদিনের মধ্যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে পারে। আর ভোটের নির্ঘণ্টের পরেই কিন্তু এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে পারে বলে জানা গিয়েছে। এই প্রথম সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে, সেই অনুযায়ী চূড়ান্ত তালিকা আপডেট হতে থাকবে, কমিশন সূত্রে খবর।

SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে?

ভোট ঘোষণার দিন যত এগিয়ে আসছে, একটা প্রশ্ন ততই জোরালো হচ্ছে। SIR-এর চূড়ান্ত তালিকায় 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়, সেখানে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে বিবেচনাধীন হিসেবে রাখা হয়েছিল।কমিশন সূত্রে খবর, শুক্রবার সন্ধে পর্যন্ত ১৫ লক্ষ 'বিবেচনাধীন' ভোটারের নিষ্পত্তি করা গেছে। এখনও ৪৫ লক্ষের বেশি 'বিবেচনাধীন' ভোটারের ভাগ্য নির্ধারণ বাকি।নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী সপ্তাহে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে।

সবার ভাগ্য় নির্ধারণের আগেই কি ভোট হয়ে যাবে?
 
ভোট ঘোষণার দিন যখন এগিয়ে আসছে, ততই প্রশ্ন উঠছে এখনও 'বিবেচনাধীন' ভোটারদের কী হবে? সবার ভাগ্য় নির্ধারণের আগেই কি ভোট হয়ে যাবে? মঙ্গলবারই সুপ্রিম কোর্টের শুনানিতে এই প্রসঙ্গটি তোলেন রাজ্য সরকারের আইনজীবী। তাতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ভোট ঘোষণা হোক, তখন কত সংখ্য়ক নিষ্পত্তি বাকি রয়েছে, তা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।  এদিকে সূত্রের খবর, তৃণমূল প্রার্থী তালিকা কার্যত চূড়ান্ত হয়ে গেছে। ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই বা পরের দিন প্রার্থী ঘোষণা করে দেবে তারা। 

বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, তাদেরও প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত। শনিবার ব্রিগেডে সভা করবেন নরেন্দ্র মোদি। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর সভার পরেই একদফা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপিও। ISF-এর সঙ্গে জোট করে ভোটে লড়বে বামেরা। তাদের আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলেই সূত্রের খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget