এক্সপ্লোর

Bhangar Clash: গোষ্ঠীবিবাদের জের! তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, উদ্ধার তাজা বোমা

ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে ভাঙড়ের বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে

রঞ্জিত হালদার, শান্তনু নস্কর, ভাঙড়: পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে ভাঙড়ে গোষ্ঠীবিবাদের জেরে তৃণমূল নেতার (TMC lEADER) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল। বাড়ির দরজায়, ঘরের দেওয়ালে গুলির চিহ্ন মিলেছে। ঘটনাস্থলে মিলেছে একটি তাজা বোমাও। ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, গতকাল গভীর রাতে ভাঙড়ের বড়ালি গ্রামে তাঁর বাড়ি লক্ষ্য করে প্রায় ১২ রাউন্ড গুলি চলে। ঘটনার সময় বাড়িতেই ছিলেন তৃণমূল নেতা। তৃণমূল নেতার অভিযোগ, কয়েকদিন আগে ভাঙড় ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাইজার আহমেদের অডিও ক্লিপ ভাইরাল করায়, তাঁকে খুনের চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচার চেয়েছেন তৃণমূল নেতা। এ নিয়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

পঞ্চায়েত ভোটের মুখে এবার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতে গুলিবৃষ্টি! ফের প্রকাশ্যে এল রাজ্যের শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ, হামলার পিছনে তৃণমূলের ব্লক সভাপতি কাইজার আহমেদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। 

ভাঙড়ের (Bhangar) প্রাণগঞ্জ অঞ্চলের তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ফজলে করিমের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে হঠাৎই, বাড়ি লক্ষ্য করে একের পর এক গুলি ছোড়ে দুষ্কৃতীরা। দরজা,জানলা ভেদ করে গুলি গিয়ে লাগে খাটে প্রায় ১২ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ তার মধ্যে দরজাতেই রয়েছে ৯টি গুলির ক্ষতচিহ্ন! দরজা ভেদ করে গুলি গিয়ে লাগে খাটে ও জানালায় যদিও কোনওরকমে প্রাণে বেঁচে গেছেন তৃণমূল নেতা ও পরিবারের লোকজন। বাড়ির বাইরেই উদ্ধার হয়েছে তাজা বোমা কিন্তু, হামলার পিছনে কাইজার আহমেদের হাত কেন দেখছেন প্রাক্তন অঞ্চল সভাপতি?

সম্প্রতি কাইজারের বিরুদ্ধে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। এই ভাইরাল অডিও ক্লিপের প্রেক্ষিতে, ১৮ নভেম্বর ব্লক সভাপতি কাইজারের বিরুদ্ধেই মুখ খুলেছিলেন প্রাক্তন অঞ্চল সভাপতি। এই মন্তব্যের কারণেই কাইজার আহমেদ তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছেন বলে দাবি তৃণমূল নেতার। পাল্টা চক্রান্তের অভিযোগ তুলেছেন কাইজার। তাঁর বক্তব্যেও মিলেছে দলীয় কোন্দলের ইঙ্গিত!পঞ্চায়েত ভোটের আগে তুঙ্গে তরজা

সম্প্রতি ভাঙড়েই সিপিএমের মিছিলে হামলার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। এর কয়েক দিনের মধ্যেই হদিশ মেলে বোমা কারখানার। আর এবার তৃণমূল নেতার বাড়িতে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেই! যা আরও একবার প্রমাণ করে দিল, ভাঙড় আছে ভাঙড়েই!

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CPM Book Stall : সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
সিপিএমকেও স্টল বানানোর অনুমতি দিন, পুজোয় বুকস্টল বিতর্কে কী নির্দেশ আদালতের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget