এক্সপ্লোর

Purba Burdhwan: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে ফের প্রকাশ্যে তৃণমূলের কোন্দল

Bhatar: অন্যদিকে, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দেখছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দল চার দেওয়ালের বাইরে বেরিয়ে এখন রাস্তায় নেমেছে। 

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: ভাতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের আগে সামনে এল তৃণমূলের কোন্দলের ছবি। বিধায়ক মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার অনুগামীরা। দিলেন স্লোগান। বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তৃণমূল কর্মীরা। এই নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।  বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। অন্যদিকে, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দেখছেন ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিজেপির কটাক্ষ, শাসকদলের কোন্দল চার দেওয়ালের বাইরে বেরিয়ে এখন রাস্তায় নেমেছে। 

পঞ্চায়েত ভোটের আগে রাজ্য়জুড়ে জনসংযোগ যাত্রায় বেরিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, যাত্রাপথে বিভিন্ন জায়গায় তৃণমূলের অন্দরে প্রকট হয়ে উঠছে ক্ষোভ-বিক্ষোভ... অন্তর্দ্বন্দ্ব। 

এবার সেই তালিকায় যুক্ত হয়ে পড়ল পূর্ব বর্ধমানের ভাতার। ভাতারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য়ে সোমবার বিকেলে, ভাতারে ছিল অভিষেকের rally। কিন্তু তার আগেই ভাতার বাজার এলাকায়, রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ভাতার ব্লক তৃণমূলের কর্মী-সমর্থকরা। 


বিক্ষুব্ধদের দাবি, তাঁরা ভাতারের প্রাক্তন তৃণমূল বিধায়ক বনমালি হাজরার অনুগামী। অভিযোগ, দলে পুরনোদের গুরুত্ব না দিয়ে, বিজেপি থেকে আসা লোকজন নিয়ে ঘুরছেন ভাতারের বিধায়ক। কারও সঙ্গে আলোচনা না করেই বুথ সভাপতিদের বদল করা হয়েছে বলে অভিযোগ। এনিয়ে অভিষেকের কাছে নালিশ জানাতে চান তৃণমূল কর্মীরা। 

ভাতারের এক বিক্ষুব্ধ তৃণমূল কর্মী বলছেন, ২১-এর বিধানসভাতে মানগোবিন্দ ২৩৪টা বুথে যে বুথ সভাপতি ছিল, সেই বুথ সভাপতিরা প্রাণপণ লড়াই করে ৩৬ হাজার ভোটে লিড দিয়েছিল, আজকে কেন ২ বছর বাদে সেই বুথ সভাপতিদের সরিয়ে দেওয়া হল? এর প্রতিবাদ চাই। 

বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রাক্তনের অনুগামীদের! বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন বিধায়ক। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, বিক্ষোভের নেপথ্যে বিজেপির হাত দাবি ভাতারের তৃণমূল বিধায়কের

ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারীর কথায়, ওরা তো বিজেপি করেছে। কে বিজেপি, কে সিপিএম? কাকে নিয়েছি? ওরা বিজেপি। ওরা তো করবেই। ওরা যদি এখনও আসতে চায়, নেব। আমি সবার বিধায়ক। সিপিএম, কংগ্রেস, বিধায়ক। আমি সবার কাজ করেছি। বনমালি হাজরার বাড়িতে গিয়ে আশীর্বাদ চেয়েছি। তার ছেলেকে ফুল পঞ্চায়েত সমিতির দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। তারা যদি বলে... তাহলে বনমালিদার ছেলে সিপিএম বা বিজেপি। 

বর্ধমান সাংগঠনিক বিজেপির সাধারণ সম্পাদক জেলার মৃত্য়ুঞ্জয় চন্দ্রের কথায়, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, রাস্তায় জানিয়ে অভিযোগ করছে অভিষেকের কাছে। চার দেওয়ালে সমস্য়া মেটেনি। বাইরে প্রকাশ্য়ে। কাটমানি, তোলাবাজি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মানুষ অতিষ্ঠ। পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে শান দিতে তৃণমূলের নবজোয়ার যাত্রা কর্মসূচি। কিন্তু সেখানেই দিকে দিকে প্রকট হয়ে যাচ্ছে তৃণমূলে ফাটল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব
Birth Certificate: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget