এক্সপ্লোর

Bhawanipur By-Poll: ফল কী হতে চলেছে তা মানুষ জানে, চেতলায় প্রচারে নেমে বললেন প্রত্যয়ী ফিরহাদ

ফিরহাদের গলায় আগাগোড়া শোনা গেল প্রত্যয়ী সুর। যদিও কত লিড টার্গেট রেখে তাঁরা এগোচ্ছেন, সেই প্রশ্ন এড়িয়ে গেলেন হালকা হাসিতে। বললেন, সেটা আপাতত মানুষের উপরই ছেড়ে দিচ্ছেন। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর, ভবানীপুরে মহারণ। চলছে প্রচার জোরকদমে। বাকযুদ্ধে অন্তত এক শিবির অন্য শিবিরকে টেক্কা দিচ্ছে। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রতিদিনই প্রচারে নামছেন হেভিওয়েটরা। কোনওদিন ফিরহাদ হাকিম, কোনওদিন মদন মিত্র, মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার করতে পৌঁছে যাচ্ছেন দুয়ারে দুয়ারে। 

মঙ্গলবারের পর বুধবার ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার নামেন ফিরহাদ হাকিম। চেতলায় নিজের এলাকায় ঘরে ঘরে পৌঁছে যান ফিরহাদ। বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি ঘুরে চলছে প্রচার। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই লাগাতার প্রচার চালাচ্ছে তৃণমূল। এদিন বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে পথে নেমেছেন পরিবহণমন্ত্রী। যদিও তাঁর দাবি, ফল কী হতে চলেছে তা মানুষ জানে। তবু সকলকে অনুরোধ করছেন যেন, একদিন কাজে যাওয়ার আগে ভোটটা যেন সকাল সকাল দিয়ে দেন। ফিরহাদের গলায় আগাগোড়া শোনা গেল প্রত্যয়ী সুর। যদিও কত লিড টার্গেট রেখে তাঁরা এগোচ্ছেন, সেই প্রশ্ন এড়িয়ে গেলেন হালকা হাসিতে। বললেন, সেটা আপাতত মানুষের উপরই ছেড়ে দিচ্ছেন। 

অন্যদিকে, ভবানীপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থীকে ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেন এলাকার তৃণূল সমর্থকরা। বৃষ্টিভেজা সকালে এদিন ভবানীপুরের যদুবাবুর বাজার থেকে প্রচার শুরু করেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। দেবেন্দ্র ঘোষ রোডে প্রচার চলাকালীন স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের সামনে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় বাংলা স্লোগান দেন। এই প্রসঙ্গে ফিরহাদের প্রতিক্রিয়া, মানুষ কাকে সমর্থন করবেন, কী স্লোগান দেবেন, তা তো তাঁদের গণতান্ত্রিক অধিকার। 

ফিরহাদ হাকিম (Fihad Hakim) বলেন, "আমরা মানুষের দরবারে যাব। মানুষ ভোট দেবে। মানুষ জিতবে। কুৎসা করা গণতন্ত্র নয়। আমার বিরুদ্ধেও কুৎসা করেছিল। কুৎসা মানুষ গ্রহণ করেন না।" 

নামে উপনির্বাচন। কিন্তু, উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এটুকু কম নয়। কারণ কেন্দ্রের নাম - ভবানীপুর। আর তৃণমূল প্রার্থীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। আর সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। 


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget