এক্সপ্লোর

Bhawanipur By-Poll : ভবানীপুরে উপনির্বাচনের আগে পুলিশি তৎপরতা তুঙ্গে, রাতভর চলল নাকা চেকিং

পুলিশ সূত্রে খবর, কোনও অস্ত্র বা বেআইনি জিনিস গাড়িতে করে পাচার হচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। 

সুদীপ্ত আচার্য, কলকাতা : ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন (Bhabanipur By-poll)। রাতে নাকা তল্লাশি, সকালে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ। আজ চক্রবেড়িয়া, যদুবাবুর বাজার, পদ্মপুকুর এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। এর আগে গতকাল রাতে জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিট ক্রসিংয়ে কলকাতা পুলিশের তরফে চলে নাকা চেকিং। নেতৃত্ব দেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। রাত্রিকালীন গতিবিধি নিয়ন্ত্রণ, বেআইনি কার্যকলাপ রোধ ও ভবানীপুর উপনির্বাচনকে মাথায় রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ভবানীপুর উপনির্বাচনের আগেই শহরে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। তাই রাতের কলকাতার নিরাপত্তা জোরদার করতে তৎপর পুলিশ। 

মঙ্গলবার রাতেও জওহরলাল নেহরু রোড ও পার্ক স্ট্রিট ক্রসিংয়ে কলকাতা পুলিশের তরফে চলে নাকা চেকিং। নেতৃত্ব দেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। রাত্রিকালীন গতিবিধি নিয়ন্ত্রণ, বেআইনি কার্যকলাপ রোধ ও ভবানীপুর উপনির্বাচনকে মাথায় রেখে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার বৃষ্টিভেজা রাতেই দক্ষিণ কলকাতার এলগিন রোডে চলে নাকা চেকিং। গাড়ি থামিয়ে পরীক্ষা করা হয় নথি। ডিকি খুলে তল্লাশি করা হয়। 

পুলিশ সূত্রে খবর, কোনও অস্ত্র বা বেআইনি জিনিস গাড়িতে করে পাচার হচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা হয়। 

এছাড়াও, করোনা আবহে মঙ্গলবার রাতে নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় শহরের একাধিক জায়গায় নাকা চেকিং করা হয়। পার্ক সার্কাস সেভেন পয়েন্ট, ধর্মতলা, মৌলালি, শ্যামবাজার, চিড়িয়া মোড়ে নজরদারি চোখে না পড়লেও গিরিশ পার্কে দেখা মেলে পুলিশের। বাইক চলাচল নিয়ন্ত্রণ করতে চিংড়িঘাটার কাছে মা উড়ালপুলে ওঠার মুখে বসানো হয় ব্যারিকেড। বৃষ্টির মধ্যেই সেখানে হাজির ছিলেন পুলিশ কর্মীরা। 

নামে উপনির্বাচন। কিন্তু, উত্তাপ বিধানসভা নির্বাচনের থেকে এটুকু কম নয়। কারণ কেন্দ্রের নাম - ভবানীপুর। আর তৃণমূল প্রার্থীর নাম, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি ময়দানে নামিয়েছে প্রিয়ঙ্কা টিবরেওয়ালকে। আর সিপিএমের বাজি, তরুণ আইনজীবী শ্রীজীব বিশ্বাস। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
অন্নপূর্ণা ভাণ্ডারে বড় আপডেট: Status Check-এর সঙ্গে Claim ও Objection-এর সুবিধা, কীভাবে করবেন?
Annapurna Yojana : এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
এবার 'অন্নপূর্ণা যোজনা বাহিনী', গুরুত্বপূর্ণ ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Suvendu Adhikari : সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
সেপ্টেম্বরে কত তারিখে আসবে অন্নপূর্ণা যোজনার টাকা, যা বলেছেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget