Bikash Ranjan Bhattacharya : বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে থানায় অভিযোগ করল হিন্দুত্ববাদী সংগঠন। বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর একদিন পর হামলাকাণ্ডে গ্রেফতার করা হয় একজনকে।

কলকাতা : সিপিএম নেতা ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় ঘটনার পর এবার তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ জমা পড়ল। অন্যদিকে হামলার ঘটনায় গ্রেফতারও করা হল এক জনকে।
হামলার পর সোশাল মিডিয়ায় হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে পোস্ট করেছিলেন সিপিএম নেতা । সেই পোস্টের প্রতিবাদেই বিকাশরঞ্জন ভট্টাচার্যর বিরুদ্ধে থানায় অভিযোগ করল হিন্দুত্ববাদী সংগঠন। বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর একদিন পর হামলাকাণ্ডে গ্রেফতার করা হয় একজনকে।
ধৃত বাপ্পা গুছাইতের বাড়ি নরেন্দ্রপুর থানা এলাকায়। শুক্রবার সকালে গড়িয়ার সাহা কালীবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। গতকাল পূর্ব যাদবপুরে, বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলা চালানো হয়। সিসি ক্যামেরায় দেখা যায়,বাইকে করে কাপড়ে মুখ ঢেকে এসে প্রাক্তন সিপিএম সাংসদের বাড়ির জানলা লক্ষ্য করে এলোপাথাড়ি কাচের বোতল ছুড়ছে এক দুষ্কৃতী। সেই সঙ্গে চলে অশ্রাব্য় গালিগালাজ। ঘটনায় পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। সেই ঘটনার তদন্তে নেমে এবার অভিযুক্ত বাপ্পা গুছাইতকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটিও। ইএম বাইপাসের সিগনালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কী উদ্দেশে তিনি আক্রমণ করেছেন, কে বা কারা তাঁকে এই কাজ করতে উসকেছিল, খতিয়ে দেখছে পুলিশ।
গত ৮ অগাস্ট, বৃহস্পতিবার, CPM নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। তাঁর অভিযোগ, মুখ ঢেকে এসে হামলা চালায় এক দুষ্কৃতী। বাড়ির জানলা লক্ষ্য় করে ছোড়া হয় পর পর কাচের বোতল। সেই সঙ্গে অশ্রাব্য় গালিগালাজ করা হয়। গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভিতে। পূর্ব যাদবপুর থানায় অভিযোগ জানান বিকাশরঞ্জন ভট্টাচার্য।
এদিকে, ক্ষমতায় থাকাকালীন উঠতে-বসতে যে বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করতেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়, বৃহস্পতিবার বাড়িতে হামলার পর তাঁর পাশে দাঁড়িয়েছেন তিনি। বিধানসভা ভোটে হারের পর এবার সিপিএমকে নিয়ে সুরবদল করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। প্রথমে এম এ বেবি-র সঙ্গে ফোনে কথা, আইনজীবী শামিম আহমেদের ওপর হামলার নিন্দা, আর এখন বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা।
পূর্ব যাদবপুরের এই এলাকা যাদবপুর বিধানসভার অন্তর্গত। স্থানীয় বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্য়ায়ের দাবি, এই ঘটনার সঙ্গে তাঁদের দলের কেউ জড়িত নন।
Before You Go
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!























