এক্সপ্লোর

Birbaha Hansda : বড়সড় দুর্ঘটনার মুখে বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলটকার !

Birbaha Hansda Accident -

সুনীত হালদার, হাওড়া : ভোটের আবহে দুর্ঘটনার কবলে বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদার পাইলটকার। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত পৌনে ১২ টা নাগাদ উলুবেড়িয়ার বীরশিবপুর ফ্লাইওভারে, ১৬ নম্বর জাতীয় সড়কে । এই ঘটনাকে ঘিরে জাতীয় সড়কে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এবার এবার বিনপুর থেকে লড়ছেন বীরবাহা।

পুলিশ সূত্রের খবর, বিদায়ী মন্ত্রীর গাড়ি কলকাতার দিকে যাবার সময়  দাঁড়িয়ে থাকা কন্টেইনারে পিছনে ধাক্কা মারলে পুলিশের পাইলট গাড়ির সামনের অংশ  দুমড়ে মুছড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পাইলট কারে থাকা এক এএসআই (ASI) এবং এক কনস্টেবল গুরুতর জখম হয়েছেন। তাদের আশঙ্কজনক অবস্থায় উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।           

সূত্রের খবর, রাজ্যের বিদায়ী মন্ত্রী বীরবাহা হাঁসদা মেদিনীপুরের দিক থেকে কলকাতা যাচ্ছিলেন নির্বাচনী প্রচারের কর্মসূচিতে যোগদান করতে। তাঁর গাড়িটিকে ঘিরে নিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। সেই গাড়িই বীরশিবপুর ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনারে ধাক্কা মারে। বিদায়ী  মন্ত্রী আহতদের উদ্ধার করে  উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। ।এই ঘটনায় মন্ত্রীর গাড়ির কিছু ক্ষতি হয়নি। রাতেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। তবে সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পুলিশের গাড়িটির সামনের অংশ কার্যত দুমড়েমুচড়ে যায়। নির্বাচনের আগে মন্ত্রীর কনভয়ে এমন দুর্ঘটনা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে।                

মাত্র ১ বছর আগেও একবার দুর্ঘটনার কবলে পড়েছিল বনমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ি । মেদিনীপুরে বনমন্ত্রীর গাড়ির সামনে উল্টে যায় যাত্রাবাহী টোটো, অল্পের জন্য রক্ষা পান মন্ত্রী। নিজের গাড়িতে আহত টোটোর যাত্রীদের হাসপাতালে নিয়ে যান বনমন্ত্রী। 
প্রাথমিক চিকিৎসার পর সবাইকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়  । 

২০২১ ,সালে বীরবাহা রাজনীতিতে পা রাখেন। ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে  তৃণমূলের হয়ে ভোটে লড়েছিলেন তিনি। প্রায় ৩৮ হাজার ভোটের ব্যবধানে জয়ী হওয়ার পর তিনি  রাজ্যের বনমন্ত্রী হন। তবে তাঁকে এবারে আর ঝাড়গ্রাম থেকে প্রার্থী করেনি তৃণমূল। পরিবর্তে তাঁকে প্রার্থী করা হয়েছে বিনপুর থেকে। জামবনী ব্লক ও বিনপুর-২ ব্লক নিয়ে এই বিধানসভা কেন্দ্র। 

আরও পড়ুন :  প্রথম দফার পর তৃণমূল কোন জায়গায়? কত আসনে এগিয়ে? স্পষ্ট করে মমতা বললেন ...   
আরও পড়ুন : প্রথম দফায় ১১০ আসনের বেশি বিজেপি জিততে চলেছে, বড় দাবি অমিত শাহের

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর? আজ জোড়া উপনির্বাচনের রেজাল্ট
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget