এক্সপ্লোর

Birbhum News: দলে ব্রাত্য করে রাখা হয়েছে তাঁকে! ফের বিজেপি-র বিরুদ্ধে উষ্মা দুধকুমারের

Dudhkumar Mondal: বীরভূমে গেরুয়া শিবিরের সাংগঠনিক কাজে তিনি এখন ব্রাত্যজন বলে জানালেন দুধকুমার মণ্ডল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: কার্যকরী সমিতির সদস্য পদ খুইয়েছেন আগেই। এ বার দলের অন্দরেই কোণঠাসা হয়ে পড়েছেন বিজেপি (BJP) নেতা দুধকুমার মণ্ডল (Dudhkumar Mondal)। দলের বিরুদ্ধে প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করলেন তিনি। জানালেন, তাঁকে ব্রাত্য করে রাখা হয়েছে। দলীয় কার্যক্রমে তাঁকে যোগ দিতেও নিষেধ করা হয়েছে। এ  নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল (TMC)।

ফের দলের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ দুধকুমারের

বীরভূমে (Birbhum News) গেরুয়া শিবিরের সাংগঠনিক কাজে তিনি এখন ব্রাত্যজন বলে জানালেন দুধকুমার মণ্ডল। উষ্মা প্রকাশ করলেন দলের কিছু পদক্ষেপ নিয়ে। তাঁর বক্তব্য, "বাংলার মানুষ বিজেপিকেই চাইছে। বাংলার মানুষ ২০২১-এও বিজেপির পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু দলের কিছু পদক্ষেপ মানুষের মনোগ্রাহী হয়নি বলেই বাংলায় বিজেপি খানিকটা আঘাতপ্রাপ্ত হচ্ছে।'

এর আগেও দুধকুমারকে নিয়ে অস্বস্তিতে পড়েছে দুধকুমার। একবার ফের দলের বিরুদ্ধে সরব হলেন তিনি। পুজোর মুখে সোমবার রামপুরহাটের একটি হোটেলে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি-র সদস্য দুধকুমার। কিন্তু ওই অনুষ্ঠানে ছিল না দলীয় পতাকা শুধু নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারী এবং দুধকুমারের নিজের ছবিই চোখে পড়ে। 

আরও পড়ুন: Dilip Ghosh: তৃণমূল সরকার চাকরি দেবে না, দিলে আদালত দেবে : দিলীপ ঘোষ

বীরভূমের গেরুয়া শিবিরের সংগঠন তৈরির সঙ্গে দুধকুমারের নাম ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেই দুধকুমারই এখন বিজেপির মধ্যে কোণঠাসা বলে শোনা যাচ্ছে। জল্পনা বেড়েছে খোদ প্রাক্তন জেলা সভাপতির কথা থেকেই। তিনি বলেন, "ব্যক্তিগত ভাবে রাজ্যনেতারা আমাকে দলীয় প্রোগ্রামে যেতে এবং কার্যক্রমে অংশ নিতে নিষেধ করেছেন। দল আমাকে কোনও দায়িত্ব দেয়নি পঞ্চায়েত নির্বাচনে মাঠে নামার জন্য, বা দলের হয়ে কিছু করার জন্য আগ্রহ প্রকাশও করেনি। আমাকে বিশেষ ভাবে জানায়নি। আমাকে যদি দল মাঠে নামতে বলে পশ্চিমবঙ্গে, আমি আমার জেলার কথা বলছি, কীভাবে বীরভূম জেলাকে তৈরি করতে হয়, মাটি আমাদের অনুর্বর যেটা এখন দেখছি, সেই মাটিকে কীভাবে উর্বর ও শস্যশ্যামলা করতে হয়, দলের তরফে তা দেখিয়ে দেব।"

রাজ্য বিজেপির কার্যকরী সমিতির সদস্য পদে থাকাকালীন গত জুন মাসে এই অভিযোগ তুলে সোশাল মিডিয়ায় সরব হন দুধকুমার। সেই সময় তাঁর অভিযোগ ছিল, বীরভূমে বিজেপির জেলা কমিটি থেকে ব্লক কমিটি, সবই গঠন করা হয়েছে তাঁর সঙ্গে আলোচনা না করেই। দলের যেসব সমর্থক ও কার্যকর্তারা তাঁকে ভালবাসেন, তাঁদের চুপচাপ বসে যাওয়ারও পরামর্শ দিয়েছিলেন তিনি। 

ওই ঘটনায় আবার দুধকুমারের পাশে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা ট্যুইট করে লিখেছিলেন, "দুধকুমারদা’র মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে, তা চিন্তার এবং উদ্বেগের।" এ বারও দুধকুমার সরব হতেই তাঁকে সমর্থন করেছেন অনুপম। যদিও ভিন্ন সুর শোনা গিয়েছে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতির মুখে।

দুধকুমারের সমর্থনে এগিয়ে এলেন অনুপম হাজরা

অনুপমের কথায়, "উনিই এক সময় বীরভূমে বিজেপি-কে তৈরি করেছিলেন। যদি আবার কাজে ফিরতে চান, তাহলে রাজ্যস্তরে আবার আবেদন করতে পারেন। কোথায় আবেদন করতে হবে, তা উনি জানেন।" তবে বিজেপি-র বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, "ওঁকে দল দলীয় কার্যক্রম থেকে সরিয়ে রাখার নির্দেশ দিয়েছে। তারপরেও উনি কেন যাচ্ছেন, আমি জানি না।"

এ নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেছেন বীরভূমে তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তাঁর বক্তব্য, "দলের বুথে কোনও ভিত্তি নেই। কোনও দিশা নেই। বীরভূম জেলায় শত ভাগে বিভক্ত দলটা। পঞ্চায়েত ভোটের আগে এসব কথা বলে দলকে চাঙ্গা করতে চাইছেন। তাতে আরও সলিলে সমাধি হচ্ছে।"

জুন মাসে দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে সরব হওয়ার পর রাজ্য বিজেপির কার্যকরী সমিতির সদস্য পদ খুইয়েছিলেন দুধকুমার মণ্ডল। এবার কী হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget