এক্সপ্লোর

Birbhum News : ৯ দিন বাদেই প্রেমিকার বিয়ে,প্রতিহিংসায় রাতেই অস্ত্র হাতে চড়াও প্রাক্তন! মুহূর্তে সব শেষ

Crime News : ৯ দিন বাদেই প্রেমিকার বিয়ে, ভেঙে দিতে ফেসবুকে পুরনো ছবি, তাতেও কাজ না হতে ভয়াবহ কাণ্ড প্রেমিকের।

ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম:  ৯ দিন পরে প্রেমিকার বিয়ে। চোখের সামনেই বহুদিনের কাছের মানুষ হয়ে যাবে অন্য কারও মেনে নিতে পারছিল না প্রেমিক। এর মধ্যে প্রেমিকাকে যেন কোনওভাবে বিরক্ত না করে সে, থানায় ডেকে সতর্ক করেছিল পুলিশও। কিন্তু সেই এক জেদ, 'তুমি আমার না হলে, অন্য কারও নও'। শেষমেষ এই ভয়াবহ কাণ্ড ঘটিয়ে বসল ওই তরুণ। 

তারাপীঠ থানার খামেড্ডা গ্রামের মাল পাড়ার বাসিন্দা বিক্রম মাল। বয়স কুড়ির আশেপাশেই।  তারাপীঠে একটি দোকানে কাজ করত সে। বাবা মায়ের একমাত্র সন্তান ।  তারাপীঠ থানার বাতিনা গ্রামের সুমিতা বাইনের  সঙ্গে গত এক বছর বিশেষ মেলামেশা তার। সুমিতাও সাবালিকা। কিন্তু বাড়ির লোকজন অন্যত্র বিয়ে ঠিক করে তাঁর। বিয়ে ঠিক হওয়ায় বিক্রমের সঙ্গে যোগাযোগ রাখতে মানা করা হয় সুমিতাকে। তাঁর পরিবারের লোক সতর্কও করে বিক্রমকে। কখনও অনুরোধ, কখনও হুমকি...। অভিযোগ, বারবার বারণ করা সত্ত্বেও বিক্রম বারবার সুমিতাকে বিরক্ত করত। এরপর  তারাপীঠ থানায় বিষয়টি জানানো হয়। সেখানে গিয়ে ক্ষমাও চায় সে। কিন্তু হাঠাৎ বৃহস্পতিবার, বিয়ের ঠিক ৯ দিন আগে,  রাতে সুমিতার বাড়ি গিয়ে ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ করে করে সে। 'প্রাক্তন প্রেমিকাকে' এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে সে। চারিদিকে ছলকে পড়ে রক্ত। আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়েন সুমিতা। অভিযোগ, এরপর নিজেকেও শেষ করে দেয় বিক্রম। 

স্থানীয় সূত্রে খবর,  সুমিতার পরিবারের লোকজন সুমিতার বিয়ের ঠিক করে মুর্শিদাবাদের তেলসুন্দী গ্রামে।  ৯দিন পরে বিয়ের কথা ছিল তাঁর।  এর মধ্যে বিয়ে ভাঙার নানারকম চেষ্টা করে বিক্রম। ফেসবুকে তার সঙ্গে সুমিতার একাধিক ছবি শেয়ার করে, যা নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়।  পাঁচ দিন আগেই সুমিতার পরিবারের তরফে বিক্রমকে সতর্ক করা হয়।  তারাপীঠ থানায় অভিযোগ করা হয়। পুলিশ  বিক্রমকে সতর্ক করে। 

বৃহস্পতিবার রাতে বিক্রম একটি অস্ত্র নিয়ে সুমিতার বাড়ি যায়। রাত্রি ৮ নাগাদ সুমিতা ভাত খেয়ে হাত ধোওয়ার জন্য বাইরে এলে বিক্রম তাঁকে ধরে পরপর আঘাত করে। সুমিতা আর্তনাদ করলে বিক্রম পালিয়ে যায়। আহত সুমিতাকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, শেষরক্ষা হয়নি।  এদিকে শুক্রবার সকালে, তারাপীঠের কাছে  সাহাপুরে একটি কাঠমিলের চালাতে বিক্রমের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Abhishek Banerjee: অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়
অবশেষে ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget