এক্সপ্লোর

খয়রাশোলে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ দায়ের, নিশানায় তৃণমূল

মঙ্গলবার সকালে হযরতপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি চৌকাঠে হাত-পা বাঁধা, গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিজেপি কর্মীর মৃতদেহ।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: ফের এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। জানা গিয়েছে, মৃতের নাম ইন্দ্রজিৎ সূত্রধর। এই মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খয়রাশোলের হযরতপুর গ্রামে।

ঠিক কী অভিযোগ? মঙ্গলবার সকালে হযরতপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি চৌকাঠে হাত-পা বাঁধা এবং গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে বিজেপি কর্মীর মৃতদেহ। এরপর ঘটনাস্থলে পৌঁছেছে খয়রাশোল থানার পুলিশ। পুলিশের অনুমান ওই বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিবাহ বহির্ভূত কোনও কারণে এই খুন হয়ে থাকতে পারে। 

এদিকে, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, তৃণমূলের নেতারা আমাদের এই কর্মীকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। এমনকী মৃতের পরিবারের তরফেও খয়রাশোল থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাঁদের তরফে বলা হয়েছে ওই কর্মী আত্মঘাতী হয়ে থাকতে পারে। কে বা কারা এই খুন করেছে সেই সত্য প্রকাশের জন্য পুলিশি তদন্তের উপর বিশ্বাস রাখছেন তারা, এমনটাই খবর।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। একাধিক জায়গায় বিজেপি কর্মী খুনের ঘটনা প্রকাশ্যে আসছে। সম্প্রতি উত্তর দিনাজপুরের রায়গঞ্জে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় বছর পঞ্চান্নর এক বিজেপি কর্মীর দেহ। 

জানা গিয়েছিল, বিষ্ণুপুরে বিজেপির বুথ কর্মী ছিলেন তিনি। সেক্ষেত্রেও পরিবারের তরফে রাজনৈতিক বিদ্বেষের অভিযোগ তুলে থানায় খুনের এফআইআর করা হয়েছিল।

অন্যদিকে, ভোটের আগে রাজনৈতিক হত্যায় দেশের মধ্যে শীর্ষে বাংলা, সাংবাদিক বৈঠকে এভাবেই অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, 'রাজনৈতিক কর্মীদের হত্যার নিরিখে দেশে ওপরের দিকে বাংলা। গত আড়াই বছরে বিজেপির শতাধিক কর্মী এখানে খুন হয়েছেন। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে জানতে চাই আপনি এব্যাপারে কিছু বলতে চান? পরিস্থিতি স্পষ্ট করতে চান?' তার প্রশ্ন, 'কত লোকের হত্যা হবে? বিজেপি কর্মী হোক বা কম্যুনিস্ট পার্টির লোক, কংগ্রেসের হোক বা আরটিআই কর্মী, কত লোক আর খুন হবে?'

 

সেরা শিরোনাম

Taratala Building Collapse: তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে এবার ১৬
তারাতলার গোডাউন-বিপর্যয়ে আরও একজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে এবার ১৬
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Rudranil Ghosh: বেহাল নিকাশী, রাস্তায় জমে কালো-নোংরা জল! এলাকাবাসীর সঙ্গে কথা বলতে, তাতেই নেমে ঘুরলেন রুদ্রনীল ঘোষ!
বেহাল নিকাশী, রাস্তায় জমে কালো-নোংরা জল! এলাকাবাসীর সঙ্গে কথা বলতে, তাতেই নেমে ঘুরলেন রুদ্রনীল ঘোষ!
Venezuela Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’
ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার চরম বিপদে পাশে দাঁড়াল ভারত, শুরু ‘অপারেশন Amistad’

ভিডিও

Taratala Building Collapsed : পেরিয়ে গিয়েছে অনেকটা সময়! এখন কী পরিস্থিতি তারাতলায়?
Taratala Building Collapsed :
Taratala Building Collapsed : তারাতলা বিপর্যয়ে বাবাকে হারিয়ে সরকারের কাছে সহায়তার আর্জি
Sange Suman পর্ব ২(২৫.০৬.২৬): 'টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরী করেছেন,' তীব্র আক্রমণে শুভেন্দু
Sange Suman পর্ব ১(২৫.০৬.২৬):ঝড়ের কলকাতায় আক্রমণের ঝড় তুললেন মুখ্যমন্ত্রী,নিশানায় প্রাক্তন মেয়র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
'এটা ইসলামাবাদের শহরতলি নয়...' দেশজুড়ে আজানের শব্দে নিষেধাজ্ঞা জারির ভাবনা ডেনমার্কে
আজানের শব্দ আর নয় ! দেশজুড়ে নিষেধাজ্ঞার ভাবনা ! কড়া অবস্থান নেওয়ার হুঁশিয়ারি ডেনমার্কের
Budh Asta: ৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
৩০ জুন থেকে সবচেয়ে কঠিন সময় শুরু ৫ রাশির, বুধ অস্তে বড় প্ল্যান ভেস্তে যেতে পারে, চাকরি যাওয়ার আশঙ্কা!
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Commercial LPG Supply : পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
পশ্চিম এশিয়ায় পরিস্থিতির উন্নতি, বাণিজ্যিক LPG সরবরাহের ওপর বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Tamanna Khatun: তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
তামান্না খুনে পুলিশের জালে আরও ১, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গ্রেফতারির সংখ্যা বেড়ে ৬
Embed widget