এক্সপ্লোর

Birbhum News: তৃণমূলকে হারাতে একজোট, কৃষি সমবায় নির্বাচনে আসন সমঝোতা বিজেপি-সিপিএমের!

West Bengal News: তেইশের পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট। সমবায় নির্বাচনেও তারা একই কৌশল নিয়েছে বলে তৃণমূলের দাবি।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমের নলহাটিতে কৃষি সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে বিজেপি-সিপিএমের মধ্যে আসন সমঝোতার অভিযোগ। নলহাটি ২ নম্বর ব্লকের শীতলগ্রাম পঞ্চায়েতের কামালপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৬টি আসনের জন্য ৭টি মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে ৫টি বিজেপি এবং ২টিতে সিপিএম সমর্থিত প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন বলে তৃণমূলের দাবি। দীর্ঘ ২৫ বছর পর এই কৃষি সমবায় সমিতিতে নির্বাচন হচ্ছে। তেইশের পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি-সিপিএম-কংগ্রেস জোট। সমবায় নির্বাচনেও তারা একই কৌশল নিয়েছে বলে তৃণমূলের দাবি। যারা মনোনয়ন জমা দিয়েছে, তারা দলের কেউ নয় বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব। সিপিএমের সঙ্গে জোটের কথা স্বীকার করেননি বিজেপি জেলা সভাপতি।                

প্রসঙ্গত, যে পঞ্চায়েতের মধ্যে এই সমবায় নির্বাচন হচ্ছে সেই শীতল গ্রাম পঞ্চায়েতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস মিলিত ভাবে পরিচালনা করছে। সমিতির মোট আসন সংখ্যা ছয়। সমবায়টি বেড়াশিমূল গ্রামে অবস্থিত। কল্যাণপুর, বেড়াশিমূল, বারুনিঘাটা, কামালপুর, সাহেবনগর ও টিঠিডাঙা গ্রাম নিয়ে এই সমবায় গঠিত। দীর্ঘ ২৫ বছর পর এই সমবায়ের নির্বাচন হচ্ছে। এতদিন সমবায় সমিতির শেয়ারহোল্ডারদের নিয়ে পরিচালন কমিটি গঠন হয়ে এসেছে। আগামী ১৩ এপ্রিল এই সমবায়ের নির্বাচন। তার আগে সোম ও মঙ্গলবার চলে মনোনয়ন পর্ব। সোমবার তৃণমূলের পক্ষ থেকে ছ'টি আসনে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার সিপিএম ও বিজেপি একসঙ্গে এসে সাতটি মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও বেড়াশিমূল গ্রামের এক ব্যক্তি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। জানা গিয়েছে, বিজেপির পক্ষ থেকে পাঁচটি ও সিপিএমের পক্ষ থেকে দু'টি মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুই দলের প্রার্থীরা একসঙ্গে মনোনয়নপত্র জমা দেন। ছ'টি আসনের জন্য সাতটি মনোনয়ন জমা দেওয়া হয়। সিপিএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ জানান, যারা মনোনয়ন জমা দিয়েছে তারা সিপিএমের কেউ নয়। 

গত পঞ্চায়েত নির্বাচনে একসঙ্গে লড়াই করে শীতলগ্রাম পঞ্চায়েত দখল করে সিপিএম, কংগ্রেস ও বিজেপি জোট। সমবায় নির্বাচনেও একই কৌশল নিয়েছে তারা। 
জানা গিয়েছে,  সাহেবনগর ও টিঠিডাঙা মুসলিম অধ্যুষিত হওয়ায় ওই দু’টি আসন সিপিএমকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি গ্রামগুলিতে বিজেপির শক্তি বেশি হওয়ায় সেখান থেকে প্রার্থী দিয়েছে বিজেপি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget