এক্সপ্লোর

Anubrata Mondal: অনুব্রত মণ্ডল, কাজল শেখের নিরাপত্তায় কাটছাঁট, তালিকায় বীরভূমের আর কারা ?

Birbhum News: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিন্হার নিরাপত্তাও কাটছাঁট করা হল।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং চন্দ্রনাথ সিন্হার নিরাপত্তাও কাটছাঁট করা হল। এতদিন ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন তাঁরা। এবার থেকে পাবেন এক্স ক্যাটিগরির নিরাপত্তা। 

বিধানসভা ভোটে গোহারা হেরেছে তৃণমূল। তারপরই মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের অতিরিক্ত নিরাপত্তা কাটছাঁট করেছে পুলিশ। এবার বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, তৃণমূল বিধায়ক কাজল শেখ এবং প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিন্হার নিরাপত্তাও কাটছাঁট করা হল। তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল এতদিন ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন। মোট ১৭ জন নিরাপত্তারক্ষী ছিল তাঁর। তার মধ্যে বোলপুরের নিচুপট্টি বাড়িতে থাকত ৪ জন হাউস গার্ড। এছাড়াও পাইলট কার-সহ ২টি গাড়ি পেতেন অনুব্রত। 

সীমান্তে নিরাপত্তায় জোর, BSF-কে মোট ১৪২ একরের বেশি জমি হস্তান্তর রাজ্যের, পোস্ট মুখ্যমন্ত্রীর 

একই ধরনের নিরাপত্তা পেতেন জেলা পরিষদের সভাধিপতি ও বর্তমান বিধায়ক কাজল শেখও। নতুন সরকার ক্ষমতায় এসেই তাঁদের নিরাপত্তায় কাটছাঁট করল। এবার থেকে এক্স ক্যাটিগরির নিরাপত্তা পাবেন অনুব্রত-কাজলরা। তাঁদের আর কোনও হাউস গার্ড থাকবে না। শুধুমাত্র একজন নিরাপত্তারক্ষী থাকবেন।             

'যাঁর নেতৃত্বে আক্রমণ, তাঁকেই দলের পদ দেওয়া হয়েছিল', পদত্যাগের পরই নিজের উপর হওয়া হামলা নিয়ে সরব সুশান্ত ঘোষ 

প্রাক্তন মন্ত্রী ও বর্তমানে বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিন্হা এতদিন ২ জন নিরাপত্তারক্ষী পেতেন। তাও কমিয়ে একজন করে দেওয়া হল। সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায় চৌধুরী, রামপুরহাটের প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ও লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিন্হার নিরাপত্তাও কমানো হয়েছে। এবারের বিধানসভা ভোটে বীরভূমের হাসন কেন্দ্র থেকে লড়েছেন তৃণমূলের কাজল শেখ। জয়ীও হয়েছেন এই প্রার্থী। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের এ হেন ধরাশায়ী অবস্থার পর কাজল শেখের মুখেও শোনা গিয়েছে দলের বিরুদ্ধে ক্ষোভ। তৃণমূলের অন্দরে থাকা কিছু মানুষকেই এই খারাপ ফলের জন্য দায়ী করেছেন কাজল শেখ।             

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দিকে দিকে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড়। তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন অনেক তৃণমূল নেতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুরুতেই বার্তা দিয়েছিলেন যে কোনওরকম অন্যায় আর সহ্য করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।               

সেরা শিরোনাম

এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
এবার শিক্ষকতার প্রশিক্ষণের ডিগ্রিতেও উঠল দুর্নীতির অভিযোগ, পরীক্ষায় বই দেখে লেখার জন্যও ছিল রেটচার্ট
New Farakka Junction: অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
অবশেষে তৈরি লাইন, ৭ টার দিকে ট্রায়াল রান হল নিউ ফারাক্কায়, ট্রেন চালু নিয়ে কী জানাল পূর্ব রেল?
North Bengal Train: আজই উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ? কী পরিস্থিতি? কবে ঠিক হবে?
আজই উত্তরবঙ্গগামী ট্রেন চলাচল ? কী পরিস্থিতি? কবে ঠিক হবে?
Abhishek Banerjee: নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়
নিউ আলিপুরে অভিষেকের PA-র বাড়িতে পুলিশ, বিরাট সংখ্যক পুলিশ এলাকায়

ভিডিও

Abhishek Banerjee Office:
Khanakul Flood Situation: খানাকুলের মোট আটটি পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন | ABP Ananda
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসের ভাড়া ও চুক্তি ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ | TMC
Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget