এক্সপ্লোর

Birbhum News: কালীপুজোর চাঁদার জুলুম, সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার সময় আক্রান্ত সেনা জওয়ান, হেনস্থা স্ত্রীকেও

Kalipuja Chanda: এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সেনা জওয়ান গোপীনাথ দত্ত কাশ্মীরে কর্মরত, বর্তমানে ছুটিতে বাড়ি এসেছেন তিনি। 

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম : সন্তানকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার পথে চাঁদার জুলুমের শিকার সেনা জওয়ান। কালীপুজোর চাঁদা দিতে না চাওয়ায় সিউড়িতে সেনা জওয়ানকে বেধড়ক মারধর। জওয়ানের স্ত্রীকেও হেনস্থা অভিযুক্তদের, তাঁর মোবাইল ভেঙে দেওয়ার অভিযোগ। অভিযোগ, জওয়ান যে টোটোয় যাচ্ছিলেন, তা আটকে চাঁদা চান স্থানীয় ৫-এর পল্লি ক্লাবের সদস্যরা। 'সন্তানকে ডাক্তার দেখিয়ে এসে চাঁদা দেবেন বলেন সেনা জওয়ান'। তারপরেই তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সেনা জওয়ান গোপীনাথ দত্ত কাশ্মীরে কর্মরত, বর্তমানে ছুটিতে বাড়ি এসেছেন তিনি। 

দুবরাজপুর থেকে সিউড়িতে ডাক্তার দেখাতে এসেছিলেন সেনা হওয়ান গোপীনাথ দত্ত। ৫ মাসের বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন তিনি। বাচ্চা অসুস্থ ছিল, তাই স্ত্রীকে সঙ্গে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন সেনা জওয়ান। মাঝপথেই টোটো আটকে কালীপুজোর চাঁদা চাওয়া হয়। সেনা জওয়ান চাঁদা দেবেন না, এমন কথা কিন্তু বলেননি। বলেছিলেন, ডাক্তার দেখিয়ে ফেরার পথে চাঁদা দেবেন। কিন্তু চাঁদা চাইছিলেন যাঁরা, তাঁদের তর সয়নি। তৎক্ষণাৎ কেন চাঁদা দেওয়া হয়নি, তার জন্য শুরু হয় হেনস্থা। জওয়ানের স্ত্রী'র মোবাইল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ। সেনা জওয়ান ও তাঁর পরিবারের বাকিদের উদ্ধার করা হয়। বাচ্চাটিকে ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়। স্থানীয়দেরও দাবি, এই ঘটনার যতজন জড়িত সকলের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় পুলিশের তরফে। 

সেনা জওয়ানের স্ত্রী তাঁরা চাঁদা দেবেন না একবারও বলেননি। ছোট্ট বাচ্চা অসুস্থ, তাকে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, একথাই জানিয়েছিলেন। যে পথে যাচ্ছিলেন সেই পথেই ফিরতেন তাঁরা। ফেরার সময় চাঁদা দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তাতে পোষায়নি চাঁদা নিয়ে জুলুম করা ব্যক্তিদের। কেন সঙ্গে সঙ্গেই চাঁদা দেওয়া হবে না, তার জন্য বেধড়ক মারধর করা হয় সেনা জওয়ানকে। অভিযোগ তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সেনা জওয়ানের স্ত্রী'র অভিযোগ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সকলকে যেন পুলিশ গ্রেফতার করে। আতঙ্কে ভুগছেন সেন জওয়ানের পরিবার। অসুস্থ ৫ মাসের বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কার্যত হাতে-পায়ে ধরে অনুনয় করেন সেনা জওয়ানের পরিবারের লোকেরা। কিন্তু তাঁদের যেতে দেওয়া হয়নি। সাফ জানানো হয়, চাঁদা না দিলে যেতে দেওয়া হবে না। টোটো আটকে দেওয়া হয়। সেনা জওয়ানের স্ত্রী'র অভিযোগ যথেষ্ট চোট-আঘাত পেয়েছেন তিনি।  

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget