এক্সপ্লোর

Police : থমথমে বগটুই, নিরাপত্তায় পুলিশ, মোতায়েন ভ্যান, সারানো হল ক্লোজ সার্কিট ক্যামেরা, তদন্ত শুরু সিআইডির

Bogtui : প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন। একই রাতে বগটুইয়ে ১০ জনকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা। আর এবার সেই ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু।

পার্থপ্রতিম ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়, কলকাতা : বীরভূমের (Birbhum) বগটুই (Bogtui) গ্রামে গিয়ে মৃত লালন শেখের স্ত্রীয়ের বয়ান রেকর্ড করল সিআইডি (CID)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের বিরুদ্ধে তাঁর কী অভিযোগ, কেন তিনি গরু পাচার মামলার (Cow Smuggling Scam) তদন্তকারীদের নাম এফআইআরে (FIR) দিলেন, সেসব নিয়ে গোয়েন্দারা লালনের স্ত্রীকে প্রশ্ন করেন। এমনটাই সূত্রের খবর।

এদিকে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর পর থেকে এখনও বেশ উত্তপ্ত বগটুই গ্রাম। গ্রামে আরও ৪৫ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে। রাখা হয়েছে পুলিশের ৩টি মোবাইল ভ্যান। বিকল হয়ে যাওয়া ক্লোজ সার্কিট ক্যামেরাগুলিও মেরামত করা হয়েছে । 

তদন্তের ভার-বদল

বীরভূমের বগটুই হত্যাকাণ্ডের ঘটনায় প্রথমে তদন্ত শুরু করেছিল সিআইডি। তারপর হাইকোর্টে নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। এখন লালন শেখের মৃত্যুর জেরে সিবিআই ফিরেছে কলকাতায়।

সিআইডির এফআইআরের বিরুদ্ধে তারা দ্বারস্থ হয়েছে হাইকোর্টের। আর বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যুর ঘটনার তদন্তে ফের বগটুইয়ে পৌঁছে গেল সিআইডি।

উত্তপ্ত বগটুই 

শুক্রবার সকাল সাড়ে ১১টায় বগটুইয়ে মৃত লালন শেখের পৈতৃক বাড়িতে পৌঁছন সিআইডির আধিকারিকরা। সেখানে লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেন তাঁরা। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। লালনের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের ৭ অফিসার ও আধিকারিকের বিরুদ্ধে খুন-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ।

সূত্রের খবর, সেই অভিযোগপত্রের বিষয়েই রেশমা বিবিকে প্রশ্ন করেন রাজ্যের গোয়েন্দারা। সিবিআই হেফাজতে লালন শেখকে কেউকেটাদের নাম বলতে চাপ দেওয়া হার্ডডিস্ক না দিতে পারলে ৫০ লক্ষ টাকা দিয়ে রফা করার প্রস্তাব দেওয়া লালনকে মারধর করা যাবতীয় অভিযোগ সম্পর্কেও জানতে চান গোয়েন্দারা।

গত ৯ মাসে বগটুই বারবার বিলাপ করেছে স্বজনহারানোর বেদনায়। প্রথমে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন। একই রাতে বগটুইয়ে ১০ জনকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা। আর এবার সেই ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের সিবিআই হেফাজতে রহস্যমৃত্যু। এই পরিস্থিতিতে গোটা বগটুই কার্যত বাকরুদ্ধ!                                                                                                                                                                                                              

আরও পড়ুন- মাঠে লাঙল চষলেন, চাষীদের বাড়িতে ঢুকে ধান ঝাড়লেন, জনসংযোগ তৃণমূল নেতার, নাটক কটাক্ষ বিজেপি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vinay Mishra : এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
এবার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের এই প্রাক্তন যুব নেতাকে গ্রেফতার করতে চায় CBI, আবেদন জমা দিল্লির আদালতে
Halisahar Police Suspend: হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
হালিশহরকাণ্ডে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর, সাসপেন্ড-ক্লোজ ২ পুলিশকর্মী, উঠেছে ভয়ঙ্কর অভিযোগ
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget