এক্সপ্লোর

Rampurhat Fire: 'মুখ্যমন্ত্রী এলে ইনসাফ চাইব, না পেলে সিবিআই তদন্ত', বলছেন বগটুইয়ের শোকার্তরা

Rampurhat Fire: রামপুরহাটের বগটুই গ্রামে বাড়িতে আগুন ও হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রামপুরহাট: জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা অভিযোগ আট জনকে (Rampurhat Fire)। সেই নৃশংসতার হাত থেকে রেহাই পায়নি শিশুরা। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকে তাকিয়ে নিহতদের পরিবার। বৃহস্পতিবার সেখানে যাচ্ছেন মমতা। তাঁর কাছ ন্যায্য বিচারের আশা করছেন তাঁরা। অন্যথায় সিবিআই তদন্তের দাবি জানাবেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার রামপুটহাটের বগটুই যাচ্ছেন মমতা। আবার এই দিনই সেখানে পৌঁছচ্ছেন বিজেপি-র (BJP) কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। তা নিয়ে রাজনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, সেই সময় সোমবার রাতে অগ্নিকাণ্ডে স্বজন হারানো, এলাকার বাসিন্দা মিহিলাল শেখ বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের কাছে এলে ইনসাফ চাইব। তিনি ইনসাফ না দিলে তদন্তে সিবিআই তদন্ত চাই আমরা।”

অন্য দিকে, রামপুরহাটের বগটুই গ্রামে বাড়িতে আগুন ও হত্যাকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শেখ মফিজুল। এ নিয়ে এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১। ঘটনার ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় রয়েছে সিট। খুনের দিন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ কাদের সঙ্গে দেখা করেছিলেন, সম্প্রতি তিনি কোনও ঝামেলায় জড়িয়েছিলেন কি না, খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Rampurhat Fire: ডাক মাস্টার থেকে উপপ্রধান, রকেটগতিতে উত্থান ভাদু শেখের, বালি-পাথর খাদানের বখরা থেকেই খুন-অগ্নিকাণ্ড!

তবে এক রাতে পর পর দুই ঘটনায় বালি এবং পাথর খাদানের বখরা ভাগাভাগি নিয়ে বিবাদের কথাও সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, বালি-পাথরের লরি থেকে ডাক মাস্টারের নাম করে তোলাবাজি চলত। উপ প্রধান ভাদু শেখের হয়ে এই কাজ করতেন সোনা, পলাশ এবং নিউটনে শেখের মতো স্থানীয় যুবকরা। এখন তাঁরাই ভাদু শেখের খুনে অভিযুক্ত।

বীরভূমের বিভিন্ন বালি এবং পাথর খাদান থেকে লরি বিভিন্ন জায়গায় যায়। ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফে সেই লরি থেকে কর নেওয়া হয়। কিন্তু, অভিযোগ বিএলএলআরও  দফতরের পাশাপাশি, ওভারলোডেড বালি এবং পাথরের লরি প্রতি আরও ১০০ টাকা করে নেওয়া হয়ে থাকে। কিন্তু, এই টাকা কারা নিচ্ছেন? কোনও উত্তর নেই ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফের কর্মীদের কাছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget