এক্সপ্লোর

Birbhum News: অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ রামপুরহাটে, হাত-পা উড়ে গেল দু’জনের

Rampurhat Oxygen Cylinder Blast: লরি থেকে নামানোর সময় অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। 

ভাস্কর মুখোপাধ্যায়, রামপুরহাট: রামপুরহাটে অক্সিজেন সিলিন্ডার ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় হাত ও পা উড়ে গেল দু'জনের। আহতদের রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। লরি থেকে নামানোর সময় অক্সিজেন সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। জখম দু'জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা যাচ্ছে। (Rampurhat Oxygen Cylinder Blast)

বুধবার সকালে বীরভূমের রামপুরহাটে এই ঘটনা ঘটে। ১৪ নং জাতীয় সড়কের পাশে রামপুরহাট পৌরসভার অন্তর্গত ১ নং ওয়ার্ডে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানো হচ্ছিল। সেই সময়ই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। অক্সিজেন সিলিন্ডার নামানোর কাজে যুক্ত ছিলেন যে দু'জন, বিস্ফোরণের তীব্রতায় তাঁদের হাত ও পা উড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। (Birbhum News)

জখম দুই ব্যক্তিকে আবু তালেব ও উজির হোসেন বলে শনাক্ত করা গিয়েছে। জানা গিয়েছে, লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিপত্তি ঘটে। একটি অক্সিজেন সিলিন্ডার পড়ে যায় উপর থেকে। আর তাতেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে তাঁরা দু'জন থাকায়, তাঁদেরই ক্ষতি হয়। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, ওই দু'জনের হাত ও পা প্রায় ৫০ ফুট দূরে ছিটকে যায় বলে দাবি স্থানীয়দের। 

বিস্ফোরণের শব্দ শুনে চারপাশের মানুষজন ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে দু'জনকে হাসপাতালে ভর্তি করেন তাঁরা। পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে।

সবিস্তার আসছে

 

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget