এক্সপ্লোর

Netaji Subhas Chandra Bose: রাতারাতি বদলে গেল রাস্তার নাম, নেতাজির পরিবর্তে শ্য়ামাপ্রসাদের নামে নামকরণ, সমালোচনার মুখে বিজেপি বিধায়ক বললেন

Shyama Prasad Mukherjee: আগে নাম ছিল নেতাজি সুভাষ রোড। এখন নাম হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি রোড। বীরভূমে রাস্তার নাম বদল নিয়ে বিতর্ক তুঙ্গে। শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও।

বীরভূম, রামপুরহাট : নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে ছিল রাস্তা। সেই রাস্তার নাম আচমকাই বদলে দেওয়া হয়েছে। এবার রাস্তার নামকরণ করা হয়েছে  শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এই নিয়ে বীরভূমের রামপুরহাটে শুরু জোরদার বিতর্ক। রাতারাতি বদলে গিয়েছে রামপুরহাটের একটি রাস্তার নাম। শ্যামাপ্রসাদের নামাঙ্কিত গেরুয়া রঙের বোর্ডও বসানো হয়েছে রাস্তায়। 

রামপুরহাট পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত জানিয়েছেন, 'বিজেপির তরফ থেকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাস্তা তৈরি করবে বলে জানানো হয়েছিল। প্রস্তাব আমাদের কাছে এসেছিল। আমরা উপরে সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দিয়েছি। এখানে চেয়ারে বসে আমি তো হঠাৎ করে কোনও রাস্তার নাম বদলে দিতে পারি না। তার আইনি বাধ্যবাধকতা আছে। কোনও মনীষীর নামে নামকরণ থাকলে তো ওভাবে পরিবর্তন সম্ভব নয়। যদি কোনও ফাঁকা জায়গা থাকে, ফাঁকা রাস্তা আছে, নামকরণ নেই, সেক্ষেত্রে নামকরণ করার প্রক্রিয়া আছে, তার মধ্যে দিতে যেতে হবে। আমাদের দরখাস্ত দেওয়া হয়েছিল। সেই আবেদন নিয়েছি। এবার আমাদের যা প্রক্রিয়া তা করব। এখনও পর্যন্ত রাস্তার যে নাম রয়েছে, সেটাই আছে।' 

'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য 

সিপিএমের বীরভূম জেলা কমিটির সম্পাদক সঞ্জীব মল্লিকের কথায়, 'শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে, জন্মদিন পালনের নামে, এই রাস্তার নামকরণ করা হয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। এর তীব্র বিরোধিতা করছি, ধিক্কার জানাচ্ছি। আমি জানি যে এখানকার বিধায়ক রামপুরহাটকে কতটুকু চেনে, জানে। এটা নিয়ে প্রশ্ন রয়েছে আমার। এখানকার যে পৌরপতি তাঁর তো বলে দেওয়া উচিত ছিল। এর তীব্র বিরোধিতা চলছে। রামপুরহাট শহরের আপামর জনগণ এর তীব্র বিরোধিতা করছে।' 

অন্যদিকে রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা বলছেন, 'যারা নেতাজিকে হিটলারের দালাল বলেছিল, তাদের কাছ থেকে নেতাজি সুভাষচন্দ্রের সম্মান করার জ্ঞান আমাদের নিতে হবে। নেতাজি আমাদের অন্তরে, নেতাজি আমাদের হৃদয়ে। পৌরসভার চেয়ারম্যান উপস্থিত থেকে আমাদের জানিয়েছিলেন ওই রাস্তার নাম ফাঁকা আছে। তাই নামকরণ করা হয়েছে। নেতাজিকে আমরা যেভাবে সম্মান দিই, সেভাবেই দেব। নেতাজির চিন্তাধারা আমাদের হৃদয়ে। সিপিএমের কাছে নেতাজির কথা শুনব না, যারা জীবিত বা মৃত অবস্থায় বারবার তাঁকে অপমান করেছে। আমাদের জীবনের প্রতিটি ক্ষণে নেতাজির নাম। যারা বিতর্ক তৈরি করছে, বিতর্ক করার জন্যই তাদের জন্ম হয়েছে।'  

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Dipshita Dhar: ২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
২০ বছরের বদলা নেব, ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব হবে, বীরভূমে হুঁশিয়ারি দীপ্সিতা ধরের
Ritabrata Banerjee : নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষ, কী কথা হল, যা জানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Alipurduar: গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
গুপ্তধন নয়, আলিপুরদুয়ারে মেঝে খুঁড়ে বেড়িয়ে এল রাশি রাশি টাকা সমেত কেজি কেজি গাঁজা
Sumit Roy : নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
নিজের সব অপরাধ স্বীকার করলেন অভিষেকের PA সুমিত, মানলেন র‍্যাকেটের কথাও ! বিরাট দাবি CID-র
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ২ : জোড়াফুলের ফয়সালায় দিল্লিতে বৈঠক। কে পাবে জোড়াফুল প্রতীক?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৯.২০২৬) পর্ব ১ : সুরেন্দ্রনাথ ল কলেজের ভাইস প্রিন্সিপালকে চাপ দিয়ে পদত্যাগ?
Kolkata Metro News : কাল সকালে টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা | ABP Ananda
WB By Election: উপনির্বাচনের আগেই ফয়সালা? আজ ১ ঘণ্টার ব্যবধানে ২ তৃণমূলের সঙ্গে কমিশনের বৈঠক
MD Selim : 'আমরা পৌষমেলা করি না? পৌষ উৎসব হয় না?' বললেন সেলিম | BJP Government
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget