এক্সপ্লোর

Birbhum Shootout: ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ৩, ১০ দিনের পুলিশি হেফাজত

Birbhum Shootout: পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে তিন দুষ্কৃতী।

বীরভূম: রামপুরহাটের (Rampurhat Fire) বগটুইয়ে (Bogtui Arson) তৃণমূল (TMC) উপপ্রধান ভাদু শেখের খুনের (Birbhum Shootout) ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে ভাদু খুনে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪। ধৃতদের ১০দিনের পুলিশ হেফাজত।

ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল তিন জন

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল শেরা শেখ, সঞ্জু শেখ ও রাজা শেখ নামে তিন দুষ্কৃতী। গতকাল মালদা, রামপুরহাট ও ঝাড়গ্রাম সীমানা থেকে ওই তিনজনকে গ্রেফতার করে বীরভূম জেলা পুলিশ। সূত্রের খবর, ঘটনার দিন বগটুই গ্রামের সিসি ক্যামেরার ফুটেজে চারজনকে বোমা ছুড়তে দেখা যায়। দুষ্কৃতীদলের মধ্যে ছিল ধৃত শেরা শেখ।বাকি তিন দুষ্কৃতী এখনও অধরা।

এ দিকে, বুধবারই রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট পেশ করল বিজেপির (BJP) পাঁচ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে উল্লেখ, সাধারণ মানুষের বেঁচে থাকা ও স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থ তৃণমূল সরকার। বালি, পাথর, কয়লা এবং অন্যান্য মাফিয়ার টাকা তৃণমূলের সর্বস্তরের নেতাদের কাছে যায়। বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্টে উল্লেখ।

নাড্ডার কাছে বগটুই নিয়ে রিপোর্ট জমা বিজেপি-র

বগটুইকাণ্ডের পর পাঁচ সদস্যের কমিটি গঠন করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। প্রতিনিধিদলে ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রিজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। বগটুই গ্রামে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বিজেপির প্রতিনিধিরা। ওই ঘটনায় আজ রিপোর্ট পেশ করেন তাঁরা।

আরও পড়ুন: Rampurhat Fire : রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের। Bangla News

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির রিপোর্ট সিবিআই তদন্তকে দুর্বল করবে, প্রভাবিত করবে। এই ধরনের রিপোর্ট তদন্তকে ভুল পথে চালিত করবে। রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদলের রিপোর্ট পেশ নিয়ে  দার্জিলিঙে মন্তব্য মুখ্যমন্ত্রীর।  তাঁর দাবি রামপুরহাটকাণ্ড বিজেপির বড় ষড়যন্ত্র।

সেরা শিরোনাম

Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
Kolkata Police: কলকাতা পুলিশে বড়সড় নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকারের, কোথায় কত শূন্যপদ ? রইল বিস্তারিত
West Bengal Weather Update: শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব', শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে
শক্তি কমিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব', শুক্র-শনিতে কোন কোন জেলায় ঝড়বৃষ্টি হবে
West Bengal News Live Updates: ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
ইডি দফতরে তলব, সেখান থেকে বেরোতেই গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন, কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ
Weather Update: দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে
দোরগোড়ায় নভেম্বর, কড়া নাড়ছে শীত, তুষারপাত লাদাখে, শীতল বাতাস বইছে শ্রীনগরে

ভিডিও

WB Assembly News: দুই BJP প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত মমতা শিবিরের বলে পরিচিত দুই MLA
Indranil Sen Arrested: ED দফতর থেকে বেরোতেই গ্রেফতার Mamata Banerjee-ঘনিষ্ঠ ইন্দ্রনীল সেন | TMC
Indranil Sen: Durga Puja-কে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন
CM Suvendu Adhikari:
TMC News: বিধানসভার লবিতে কাজল শেখকে মিষ্টি খাওয়ালেন মমতা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়, ফের জল্পনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget