এক্সপ্লোর

Suri News: খেলার মাঠ বেচে দিয়েছেন প্রধান! বীরভূমে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

Birbhum News: সমস্য়ার কথা শুনতে গ্রামে পৌঁছে যাচ্ছেন 'দিদির দূত'। তাঁকে অভাব অভিযোগের কথা জানাতে এগিয়ে এসেছেন গ্রামবাসীরা। কিন্তু অভিযোগ, গ্রামবাসীদের কথা সেভাবে কানেই নেননি তৃণমূল বিধায়ক।

ভাস্কর মুখোপাধ্য়ায়, সিউড়ি: বীরভূমে (Birbhum News) ফের বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' বিকাশ রায় চৌধুরী। সিউড়ির বিধায়কের কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যদিও গ্রামবাসীদের দাবি, তাঁদের অভিযোগ জানাতে বাধা দেন তৃণমূলেরই কর্মীরা (TMC)। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)।

বিধায়কের কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ

সমস্য়ার কথা শুনতে গ্রামে পৌঁছে যাচ্ছেন 'দিদির দূত' (Didir Doot)। তাঁকে অভাব অভিযোগের কথা জানাতে এগিয়ে এসেছেন গ্রামবাসীরা। কিন্তু অভিযোগ, গ্রামবাসীদের কথা সেভাবে কানেই নেননি তৃণমূল বিধায়ক। যদিও বা বাসিন্দারা বলার চেষ্টা করছেন, তখনই জোর গলায় স্লোগান দিচ্ছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা!

শুক্রবার সকালে, সিউড়ির আলুন্দা গ্রাম পঞ্চায়েতের জুনিদপুর গ্রামে যান তৃণমূল বিধায়ক। সেই সময়, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে বিধায়কের দ্বারস্থ হন গ্রামবাসীরা। আবাস যোজনায় বাড়ির বিনিময়ে কাটমানি থেকে বেআইনিভাবে খেলার মাঠ বিক্রি, একাধিক অভিযোগের কথা জানাতে যান তাঁরা। অভিযোগ, গ্রামবাসীদের কোনও কথা বলতেই দেওয়া হয়নি।

আরও পড়ুন: Bidyut Chakraborty: 'উনি নোবেল পাননি', জমি বিতর্কে অর্থনীতিবিদকে বেনজির আক্রমণ বিশ্বভারতীর উপাচার্যের, অমর্ত্য বললেন...

তাতেই ক্ষোভ উগরে দিতে শোনা গেল গ্রামবাসীদের। সিউড়ির জুনিদপুরের বাসিন্দা তাহিদুল মোমিন বলেন, "আমরা কিছু বলার জন্য এসেছি। আক্ষেপ যদি না শোনেন, তাহলে এখানে এসে তো লাভ নেই!" জুনিদপুরেরই বাসিন্দা শেখ রাজু বলেন, "খেলার মাঠটিকে প্রধান রুবিনা ম্যাডাম কেন বেচলেন? কী অভাব পড়েছিল?" বিকাশকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি করেন তিনি।

প্রধানকে নিয়ে ক্ষোভের সুর ধরা স্থানীয়দের অনেকের মধ্যেই। তাহিদুল বলেন, "আমাদের এখানে যিনি বর্তমান প্রধান, তিনি কোনও উপকার করেননি। একটা কাজ করতে হলে, সটান না বলে দেন। কোনও কাজ করেন না এখানে। বিধায়ককে বলতে বলেন, সবার সামনে নয়, আলাদা কথা হবে।"

বিধায়ককে দেখেই ক্ষোভে ফেটে পড়েন সকলে

তাতেই বিধায়ককে দেখে ক্ষোভে ফেটে পড়েন সকলে। বিকাশ যদিও ক্ষোভের কথা মানতে নারাজ। তিনি বলেন, "এখানে কোনও ক্ষোভ নেই। এটা হচ্ছে তৃণমূলের পরিবার। ক্ষোভ তৈরি করা যায় না।" খেলার মাঠটি সরকারি কিনা, তা দেখতে হবে বলেও জানান। যাঁকে ঘিরে অভিযোগ, সেই রুবিনা বিবি বলেন, "আমি প্রচুর কাজ করেছি। যত লোক আছে, জিজ্ঞেস করুন। প্রচুর কাজ করেছি আমি। বিরোধীরা বলবেই।" পুরোটাই বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেন তিনি। 

সেরা শিরোনাম

West Bengal News Live : পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন
পরিবর্তনের জমানায় স্কুলে পাঠ্যে দেদার পরিমার্জন
Anubrata Mondal : মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
মমতার আমলের দোর্দণ্ডপ্রতাপ কেষ্টই হামলার মুখে, উঠল 'জয় শ্রীরাম' স্লোগান ; বিজেপি বলল...
West Midnapore: অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
অজিত মাইতির পর এবার পুলিশের জালে প্রাক্তন বিধায়কের গাড়ির চালক ও তাঁর ঘনিষ্ঠ এক ব্যক্তি
Anubrata Mondal : ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...
ভয়ঙ্কর তাণ্ডব, কাচের টুকরো লেগে অনুব্রতর চোখের নীচে ক্ষত, হামলার খবর পেয়ে ঋতব্রত বললেন...

ভিডিও

Rahul Gandhi |
INDI Alliance | অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রপতির কাছে INDI জোটের দরবার
Rahul Gandhi |
Tejashwi Yadav |
INDI Alliance | ৬ অক্টোবর নির্বাচন সদন অভিযান করবে বিরোধী সাংসদরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget