এক্সপ্লোর

Birbhum News: আবাসে 'দুর্নীতি', কেন্দ্রীয় টিম ভেবে রাজ্যের অডিট টিমকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আগে ১০০ দিনের কাজের টাকা দিন, তারপরে অডিট, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বিক্ষোভ, তৃণমূলের কোনও যোগ নেই, দাবি তৃণমূল অঞ্চল সভাপতির। 

বীরভূম: আবাসে 'দুর্নীতি', কেন্দ্রীয় টিম ভেবে রাজ্যের অডিট টিমকে ঘিরে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। সিউড়ির অবিনাশপুরে রাজ্যের অডিট টিমকে ঘিরে গ্রামবাসীদের এদিন ব্যাপক বিক্ষোভ চলে। ২০১৮-তে পাওয়া বাড়ির অডিটে গিয়ে বিক্ষোভের মুখে পড়ল রাজ্যেরই অডিট টিম। আগে ১০০ দিনের কাজের টাকা দিন, তারপরে অডিট, দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীদের বিক্ষোভ, তৃণমূলের কোনও যোগ নেই, দাবি তৃণমূল অঞ্চল সভাপতির। 

গতবছর আবাসে দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছিল পরপর। তারমধ্যে পশ্চিম মেদিনীপুরে'আবাস যোজনায় বাড়ি পেতে দিতে হয়েছে কাটমানি', অভিযোগ উঠেছিল খোদ তৃণমূল সাংসদ দেবের (Dev) খুড়তুতো ভাইয়ের। কেশপুরের ২ তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তাঁর। ২০১৬ সালে ২ তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার অভিযুক্ত ২ তৃণমূল (TMC) নেতার। 

ঠিক কী অভিযোগ

তৃণমূল সাংসদ দেবের জ্যেঠতুতো ভাই বিক্রম অধিকারীর অভিযোগ করেন, ১৬-য় টাকা এসেছিল। ৭৫ হাজার টাকা। তখন সেই ৭৫ হাজার টাকা তুলে আমাকে পার্টিকে দিতে হয়েছে, দিয়ে ১৫ হাজার টাকা দিয়েছে আর টাকা যখন চাইছি, তখন বলছে, না টাকা দেয়নি। এই নিয়েই এবারে ঘর-দুয়ার সব তো জলে। যখনই বৃষ্টি হয়, তখনই মোটামুটি সব ঘরগুলো জলে ভর্তি হয়ে যায়। শুতে পারা যায় না। এখন আমি বলছি, আমার টাকাটা দেওয়া হয়েছিল কি না। টাকাটা দাও। ঘর তো করতে পারলাম না। তারপর হাইলাইটের পরে শিউলি সাহা বলল, যে একটা ঘর দেব, একটা কাজ দেব। আজ পর্যন্ত কিছু নেই। আর জল হলেই আমার বাড়িতে জল ঢুকছে। 

পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনায়, ১১ লক্ষ ৩৬ হাজার জন বাড়ি পাবেন। জানানো হয় ৩১শে ডিসেম্বর ২০২২-এ শেষ দিন ছিল। তার আগে, এই তালিকা সম্পূর্ণ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। প্রশাসন সূত্রে দাবি, ১৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ গেছে । এ নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকও করেন মুখ্যসচিব।

কান্দি থেকে কাকদ্বীপ। বিনপুর থেকে নানুর। দিকে দিকে বেনজির পরিস্থিতির সৃষ্টি হয়! প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে কোথাও কাঠগড়ায় তৃণমূল। কোথাও আবার বিরোধীরা। প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ গেছে।

২০২২-২৩ অর্থবর্ষে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রায় ৫৬ লক্ষ মানুষ নাম নথিভুক্ত করেছিলেন। এরপর, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে প্রাথমিকভাবে ৫ লক্ষ আবেদনকারীর নাম বাদ যায়। সমীক্ষার পর, নাম বাদ যায় আরও ১২ লক্ষের। এখন ৩৯ লক্ষ যোগ্য উপভোক্তার নাম তালিকায় রয়েছে। যদিও সূত্রের দাবি, এঁদের মধ্যে ১১ লক্ষ ৩৬ হাজার ৪৮৮ জন আবাস যোজনায় বাড়ি পাবেন। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলায় জেলায় সরেজমিনে যায় কেন্দ্রীয় দলও। মাঝে এ নিয়ে উত্তেজনা কিছুটা থামলেও এবার ফের একই পরিস্থিতি।

সেরা শিরোনাম

Purulia: পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
পুরুলিয়ায় নদীতে উল্টে গেল বাস, বরাতজোরে রক্ষা চালক ও খালাসির
Baruipur Case : 'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...
'কোনও অপরাধীকে আর...', এনকাউন্টার প্রসঙ্গে কী বললেন শমীক? মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন ...
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget