এক্সপ্লোর

Birbhum News: 'উনি ধূমকেতুরও অধম', দিদির দূত কর্মসূচিতে গিয়ে ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক

বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: উনি ধূমকেতুরও অধম। ধূমকেতুকে তাও দেখা যায়, ওঁকে তো দেখাই যায় না। কটাক্ষ এলাকার বাসিন্দাদের। বীরভূমে দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটের পর এবার মহম্মদবাজার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। রবিবারের পর মঙ্গলবার। দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন রামপুরহাটের তৃণমূল বিধায়ক ও বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। 

রবিবার রামপুরহাটের বালিয়াডাঙায় সরকারি পরিষেবা নিয়ে গ্রামবাসীদের একাধিক অভাব অভিযোগ শুনতে হয়েছিল তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্য়ায়কে। মঙ্গলবার মহম্মদবাজার ব্লকের কাপাসডাঙায় গিয়ে আরও তীব্র ক্ষোভের মুখে পড়লেন তিনি। 

রামপুরহাটের তৃণমূল বিধায়ককে আসতে দেখে তাঁর গাড়ি আটকান স্থানীয় গ্রামসভার নেতা ও কয়েকজন এলাকাবাসী। তা নিয়ে শুরু হয়ে যায় বাদানুবাদ। বিধায়ককে বিক্ষোভের মুখে পড়তে দেখে এগিয়ে আসে পুলিশ। ক ব্যক্তি বিক্ষুব্ধ গ্রামসভার নেতাকে ঠেলে বিধায়কের গাড়ির সামনে থেকে সরিয়ে দেন। কিন্তু তারপরেও ক্ষোভ উগরে দিতে থাকেন তিনি। 

শুধু গ্রামসভার নেতাই নন। গ্রামে পানীয় জল পরিষেবা ও নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ গ্রামবাসীরাও। বীরভূমে বিক্ষোভের মুখে 'দিদির দূত' আশিস। রাজনৈতিক চাপানউতোর চরমে। 

পোস্টার লিখে প্রতিবাদ: গ্রামে ঢুকবেন না নেতা-মন্ত্রীরা, মালদায় দেওয়াল লিখনে প্রতিবাদ গ্রামবাসীদের। তাঁদের অভিযোগ, বেহাল রাস্তা, পরিশ্রুত পানীয় জলের বারবার দাবি জানালেও, কোনও লাভ হয়নি। ঘটনাকে বিজেপির ষড়যন্ত্র, বলে দাবি করেছে তৃণমূল। দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা-মন্ত্রীদের কেন ঢুকতে দেবেন গ্রামবাসীরা? পাল্টা কটাক্ষ বিজেপির।

দিদির দূত ও নেতা-মন্ত্রী এই পাড়ায় ঢোকা নিষেধ। মালদার মঙ্গলবাড়িতে এবার দেখা গেল এরকমই দেওয়াল লিখন! দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে, দিদির দূত হয়ে যাওয়া, তৃণমূলের জনপ্রতিনিধিদের ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত!

সাংসদ থেকে বিধায়ক, বাদ যাচ্ছেন না রাজ্যের মন্ত্রীও! এই পরিস্থিতিতে, মালদার মঙ্গলবাড়ির পাশিপাড়া গ্রামের বাসিন্দারা দেওয়ালে লিখলেন, নেতা-মন্ত্রী এই পাড়ায় ঢোকা নিষেধ। স্থানীয়দের অভিযোগ, এলাকায় রাস্তা বেহাল। পরিশ্রুত জলের কোনও ব্যবস্থা নেই। বারবার বলেও সমস্য়ার কোনও সুরাহা হয়নি। গ্রামবাসীদের সাফ কথা, শুধু ভোটের জন্য নেতা-মন্ত্রীরা আসুন, এটা তাঁরা চান না।

তৃণমূল সাংসদ মৌসম বেনজির নুর থেকে রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন থেকে চাঁচলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। গত কয়েকদিনে, মালদা জেলাতেই ক্ষোভের মুখে পড়েছেন দিদির দূতেরা। এই পরিস্থিতিতে, এবার বাসিন্দাদের এহেন দেওয়াল লিখন ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। গত পঞ্চায়েত ভোটে এই গ্রাম ছিল তৃণমূলের দখলে। এবার কী হবে? সেটাই দেখার। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
দেড়শো দিনে জোড়াফুলও নেই, তৃণমূলও নেই, রেজিনগরে ভোট প্রচারে গিয়ে আক্রমণ মুখ্যমন্ত্রীর
Rejinagar By Elections: রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
রেজিনগরের সভা থেকে মমতাকে আক্রমণ শুভেন্দুর, বললেন, ‘গরুর গাড়ির হেডলাইট, নাম ও নিশান থাকবে না’
Gyanesh Kumar: ‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
‘৪০০০ ইভিএম পুড়িয়েছে, মাস্টারমাইন্ড বিজেপি’, অভিষেককে পাশে নিয়ে আক্রমণ শানালেন মমতা, দিল্লিতে সাংবাদিক বৈঠক
West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে

ভিডিও

Kunal Ghosh |
Anubrata Mondal :
Snehasish Chakraborty | এবার তদন্ত শুরু প্রাক্তন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে
Anubrata Mondal: কেষ্টর সামনেই ভয়ঙ্কর তাণ্ডব! সিউড়িতে অনুব্রতর সামনেই পার্টি অফিস ভাঙচুর
BJP Government:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget