এক্সপ্লোর

Viswa Bharati: বিশ্বভারতীতে উপাসনা গৃহের সামনে তৃণমূলের রাখি অনুষ্ঠান, অনুব্রতের কথা মেনেই কাজ

দিন কয়েক আগেই অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন শান্তিনিকেতনে ‘খেলা শুরু’ করবে তৃণমূল।

গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডল ঘোষণা করেছিলেন এবার বিশ্বভারতীর অন্দরে তৃণমূলের ব্যানার নিয়ে হবে অনুষ্ঠান। রাখি পূর্ণিমার দিনই বিশ্বভারতীতে উপাসনা গৃহের সামনে তৃণমূলের ব্যানার নিয়ে অনুষ্ঠান তৃণমূল কংগ্রেসের। দিন কয়েক আগেই অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছিলেন শান্তিনিকেতনে ‘খেলা শুরু’ করবে তৃণমূল। আর সেই মতই এবার উপাসনা গৃহের সামনে অনুষ্ঠান করতে দেখা গেল তৃণমূলের নেতাকর্মীদের।

উল্লেখ্য, দুদিন আগেই বিশ্বভারতীতে শিক্ষা প্রতিমন্ত্রীর সুভাষ সরকারের মন্তব্য  নিয়ে শুরু হয় বিতর্ক। এমনকি সুভাষ সরকারের সঙ্গে বিশ্বভারতীতে প্রবেশ করতে দেখা যায় বিজেপি নেতা কর্মীদের। এরপরই হুঙ্কার দেন অনুব্রত মণ্ডল। প্রকাশ্যে ক্যামেরার সামনে বলেন এবার বিশ্বভারতীর অন্দরে প্রোগ্রাম করবে তৃণমূল কংগ্রেস। আর সেই মতই আজকে দেখা গেল সেই চিত্র। 

বিশ্বভারতীর উপাসনা গৃহের সামনে হাতে ব্যানার নিয়ে অনুষ্ঠান করল তৃণমূল কংগ্রেস। ব্যানারে ছিল অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। রবিবার সকালে বোলপুর পুরসভার নবগঠিত ২ নম্বর ওয়ার্ড কমিটির তরফে মমতা বন্দ্যোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, বোলপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহর ছবি দেওয়া পোস্টার নিয়ে মিছিল শুরু হয়। বিশ্বভারতীর একাধিক প্রাক্তন পড়ুয়া ছাড়াও বর্তমান ছাত্র-ছাত্রীরাও মিছিলে যোগ দিতে দেখা যায়। 

আজ রাখি উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে তৃণমূল কংগ্রেস। আর সেই শোভাযাত্রায় যায় বিশ্বভারতীর উপাসনাগৃহ পর্যন্ত। সেখানেই দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ গান বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। এমনকি বিশ্বভারতীর অন্দরমহল বিশ্বভারতী ক্যাম্পাসের মধ্যেই তৃণমূলের পতাকা লাগাতে দেখা যায় কর্মীদের।

পুলিশের হাতে রাখি বেঁধে ত্রিপুরায় রাখিবন্ধন উৎসব পালন করল তৃণমূল কংগ্রেস। আগরতলা থানায় গিয়ে পুলিশকর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন যুব তৃণমূল কর্মীরা। আইজেএম হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদেরও রাখি পরানো হয়। হাসপাতালের সামনে পথ চলতি মানুষ, ফল-সবজি বিক্রেতাদের হাতেও রাখি পরিয়ে দেন তৃণমূল কর্মীরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
জমি বিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget