এক্সপ্লোর

Gopal Chatterjee Demise : ১৭ বছরের সম্পর্ক শেষ করে বিদায়, প্রয়াত এবিপি আনন্দ-র বীরভূমের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়

Gopal Chatterjee Death : প্রায় ২ দশকে কত না ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্ট, কত সাহসী প্রতিবেদন! অগুন্তি মোড় ঘুরিয়ে দেওয়া এক্সক্লুসিভ নিউজ!

কলকাতা : ১৭ বছরের সম্পর্ক শেষ।  চলে গেলেন এবিপি আনন্দ-র বীরভূমের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায় (Gopal Chattopadhyay)।  অসুস্থ হয়ে ভর্তি ছিলেন অ্যাপোলো হাসপাতালে (Apollo Hospital)। সেখানেই সোমবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। রেখে গেলেন স্ত্রী, ছেলে ও মেয়েকে। ১৯৬৮-র ৯ নভেম্বর জন্ম। বয়স হয়েছিল ৫৪।  

সিউড়ির বিদ্যাসাগর কলেজে কমার্স নিয়ে পড়াশোনা। কিন্তু সংবাদের সন্ধানই যাঁর পেশাদার জীবনের নিয়তি, বাণিজ্য তাঁকে আকর্ষণ করবে কেন?  তাই পড়াশোনার পাঠ শেষ করে খবরের দুনিয়ার পাঠশালায় ভর্তি হয়ে যান তিনি। চাকরি সূত্রে কাজ করেছেন বিভিন্ন সংবাদমাধ্যমে। ২০০৪-এ স্টার নিউজে যোগদান।  দীর্ঘ সম্পর্কের সূত্রপাত তখনই।  এরপর স্টার আনন্দ ও এবিপি আনন্দের সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলা।  

প্রায় ২ দশকে কত না ঝুঁকিপূর্ণ অ্যাসাইনমেন্ট, কত সাহসী প্রতিবেদন! অগুন্তি মোড় ঘুরিয়ে দেওয়া এক্সক্লুসিভ নিউজ! কোনও কোনও সাংবাদিক তাঁর কেরিয়ারে সংবাদ-সাম্রাজ্য তৈরি করে নেন।  গোপাল চট্টোপাধ্যায় ছিলেন এমনই একজন সাংবাদিক। খবর খোঁজার সীমাহীন আগ্রহ, সত্যকে আড়াল সরিয়ে সামনে নিয়ে আসা, তীক্ষ্ণ মেধা,সত্য সংবাদের প্রতি দায়বদ্ধতা, এ সব দিকচিহ্ন দিয়েই তিনি তৈরি করে নিয়েছিলেন তাঁর নিজের বলয়। 

বীরভূমের মতো রাজনৈতিক ভাবে সক্রিয় জেলায় খবরের স্বার্থে ছুটে গেছেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। কখনও পা বাড়িয়েছেন জেলার বাইরেও। যে অ্যাসাইনমেন্টই থাক, গোপাল চট্টোপাধ্যায়ের প্রতিবেদন তার সারবত্তাটুকু তুলে আনত। সবসময়। বঙ্গ রাজনীতিতে সাংবাদিকদের সঙ্গে নেতাদের সম্পর্কে ওঠাপড়া থাকে। সদালাপী, উষ্ণ হৃদয়ের, আপাদমস্তক সত্‍ এই মানুষটিরও হয়ত সে সব অভিজ্ঞতা ছিল। তবে পেশাদারিত্বের সূত্রে সব  শিবিরের নেতাদের থেকেই সম্মান আদায় করে নিয়েছিলেন তিনি।  

পরের পর লোকসভা, বিধানসভার ভোট কভার করেছেন। এবার পুরভোট যখন দরজায় কড়া নাড়ছে, সেই সময়ই বুম মাইক-টা চিরতরে তুলে রাখতে হল গোপালদা?  কোনও কোনও শূন্যস্থান পূরণ হয় না। ঠিক যেমন, আর কেউ কোনওদিন বলবে না, গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস, শিয়ালদা থেকে একাধিক ট্রেন বাতিল, আগুন বাসের ভাড়াও
Birbhum Weather: কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
কোপাই নদীর জল বাড়তেই ডুবে গেল কঙ্কালিতলা মন্দির চত্বর
West Bengal News Live: নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের মধ্যে প্রথম দফা, ফেব্রুয়ারিতে ভোট হতে পারে শিলিগুড়ি, দুর্গাপুরে
Bolpur: প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন
প্রবল বৃষ্টিতে বোলপুরে জলের তলায় প্রায় ৪টি ওয়ার্ড, ঘরেও ঢুকেছে জল, বিপর্যস্ত জনজীবন

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget