এক্সপ্লোর

Birbhum News: সিউড়িতে স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ, আটক তিন

West Bengal News: পরপর দুটি বোমা ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি। রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।

ভাস্কর মুখোপাধ্যায়, সিউড়ি: উৎসবের মরশুমেও বিরাম নেই বোমাবাজির (Bombing)। এবার সিউড়িতে (Suri) স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ উঠল। স্কুলের সামনে থেকেই উদ্ধার করা হল তাজা বোমা। ঘটনায় আটক করা হয়েছে তিন জনকে। 

স্কুলের সামনে বোমাবাজির অভিযোগ: ক্লাবের পর এবার স্কুল। সিউড়ির রুটিপাড়ায় রাতে স্কুলের সামনে বোমাবাজি। গতকাল গভীর রাতে রুটিপাড়া বিদ্যাপীঠ স্কুলের সামনে পরপর দুটি বোমা ছোড়া হয় বলে স্থানীয়দের দাবি। রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। এই ঘটনায় ৩ জনকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। এর তিনদিন আগে গত বৃহস্পতিবার রুটিপাড়ায় জঙ্গল পরিষ্কারের সময় একটি কৌটো বোমা উদ্ধার করেন সাফাই কর্মীরা। জনবহুল এলাকায় বোমাবাজি এবং একের পর বোমা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।             

ক্লাবে বোমাবাজির ঘটনা: চলতি সপ্তাহেই বীরভূমের সিউড়িতে ক্লাবের সামনে বোমাবাজির ঘটনা ঘটে। ক্লাবের সামনে নর্দমা থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। স্থানীয়রা অভিযোগ তোলেন, রাত ১টা নাগাদ কয়েকজন দুষ্কৃতী বাইকে চড়ে সিউড়ির সোনাতোড় গ্রামে এসে স্থানীয় একটি ক্লাব লক্ষ্য করে বোমা ছোড়ে। লোকজন বেরিয়ে এলে তারা চম্পট দেয়। কারা, কী কারণে ক্লাবের সামনে এসে বোমা ছুড়ল, খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ।           

চলতি বছর জানুয়ারি মাসে কোচবিহারের (Coochbehar) পানিশালায় প্রাথমিক স্কুলে যুব তৃণমূলের (TMC) বৈঠক চলাকালীন বোমাবাজির ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ১২ জনকে গ্রেফতার পুলিশ। পুলিশ সূত্রে খবর, চলতি বছর জানুয়ারি মাসে ওই প্রাথমিক স্কুলে বৈঠক করছিলেন এলাকার কয়েকজন যুব তৃণমূল নেতা ও কর্মী। তখনই কিছু দুষ্কৃতী স্কুলের বাইরে বোমাবাজি করে বলে অভিযোগ। ঘটনার জেরে তুমুল উত্তেজনা ছড়ায়। তাতে ভেস্তে যায় যুব তৃণমূলের বৈঠক। তাতে চলতি মাসেই বল ভেবে খেলতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় বোমা ফেটে জখম হয় ৯ বছরের বালক। গুরুতর জখম বালককে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা জানান, মাথাভাঙার কেদারহাট এলাকায় কালভার্টের নিচে বোমা রাখা ছিল। বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৯ বছরের বালক আহত হয়। এলাকা ঘিরে রাখে মাথাভাঙা থানার পুলিশ। 

আরও পড়ুন: North 24 Parganas Weather: শরতের ভরপুর আমেজ, রোদ ঝলমলে আকাশ উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Birbhum Tulu Mondal: জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
জালে টুলুর ম্যানেজার, উদ্ধার ডায়েরি, সেখানে মিলল কাদের নাম? রয়েছে টাকার হিসেবও, কী জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা
Birbhum Tulu Mondal: ৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য
৪টে ফোনই বন্ধ, আশঙ্কাই কি সত্যি? বিদেশেই কি গা-ঢাকা টুলু মণ্ডলের? প্রকাশ্যে চমকে দেওয়া তথ্য

ভিডিও

Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ২ | চাপানউতোরের আবহে আজ দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman (০৩.০৮.২৬) পর্ব ১ | 'কাউকে ছাড়া হবে না', হুঁশিয়ারি শমীকের, কিন্তু গ্রেফতার কোথায়?
BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget